ঐশ্বর্যর মতো হুবহু দেখতে সারা বিশ্বে ছয় জন মহিলা রয়েছেন! দেখে নিন এঁদের রূপ
ঐশ্বর্যর মতো হুবহু দেখতে সারা বিশ্বে ছয় জন মহিলা রয়েছেন! দেখে নিন এঁদের রূপ
কথায় বলে সারা বিশ্বে একজন মানুষের মতো দেখতে মোট সাত জন ছড়িয়ে থাকেন। তবে যিনি বিশ্বসুন্দরী হন তাঁর মতো সুন্দরীও যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন, তা অনেককেই তাক লাগিয়ে দেয়। নীল চোখের রাই সুন্দরী অ্যাশ ইতিমধ্যেই তাঁর রূপে বহু পুরুষের হৃদয় হরণ করেছেন। এদিকে, দেখা যাচ্ছে তাঁরই মতো সুন্দরী বিশ্বের নানা প্রান্তে রয়েছেন। তাঁদের সন্ধান দিয়েছে ইনস্টাগ্রাম। আর এই মহিলাদের নিয়েই আপাতত আলোচনায় ইন্টারনেট।

আম্মানা ইমরান
পাকিস্তানের ব্লগার আম্মানা ইমরানের ছবি ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। আম্মানার একটি ছবি একেবারে হবহু ঐশ্বর্য রাইয়ের মতো। ইন্টারনেটে আম্মানা তাঁর ছবি তুলে ধরেই রাতারাতি খ্যাতির শীর্ষে আসেন। ২৬ বছর বয়সের সুন্দরী আম্মানা চিকিৎসা সংক্রান্ত ডিগ্রি অর্জন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। টিকটক ভিডিও থেকে এরপর আম্মানার খ্যাতির জয়যাত্রা শুরু। ঐশ্বর্যর অভিনীত, দেবদাস, উমরাও জান, মহাব্বতে ছবিগুলির দারুন ভক্ত আম্মানা।

স্নেহা উল্লাল
ঐশ্বর্যর সঙ্গে যখন সলমনের বিচ্ছেদ হয় , তখন সলমন খান বলিউডে আনেন স্নেহা উল্লালকে। এই অভিনেত্রী বলিউডে পা রাখতেই অনেকে তাঁর মধ্যে অ্যাশের লুক খুঁজে পান। 'লাকি ' ছবি দিয়ে বলিউডে পা রাখেন স্নেহা। যদিও বলিউডে সেভাবে দর্শকদের মন মজাতে পারেননি স্নেহা। পরবর্তীকালে তিনি দক্ষিণী ছবি 'নেনুন মেকু তেলুসা' ছবিতে অভিনয় করেন। বহু দক্ষিণী ছবিতে অভিনয় করলেও সেভাব কেরিয়ারে উত্থান দেখেননি স্নেহা।

মাহালাঘা জাবেরি
ইরানি-আমেরিকান লেখিকা মাহালাঘা জাবেরিকেও অনেকেই অ্যাশের সঙ্গে তুলনা করেন। মার্কিনি ইনফ্লুয়েন্সার হিসাবে খ্যাতনামা এই সেলেব পেশায় মডেল। এঁর চোখের দীপ্তিতে অনেকেই অ্যাশকে খুঁজে পেয়েছেন । ফলে ইন্টারনেটে মাহালাঘার ছবি কার্যত ঝড় তুলেছে।

অমুজ অমৃতা
ঐশ্বর্য অভিনীত ' ইরুভর ' ছবির একটি দৃশ্যের সঙ্গে মিল রেখে এক ফটোশ্যুটে নিজেকে তুলে ধরেন অমৃতা। আর অমুজ অমৃতার সেই ছবিতেই ঝড় ওঠে ইন্টারনেটে। ইরুভর ছবিতে অ্যাশ যেভাবে নিজেকে সাজিয়েছিলেন সেইভাবেই এই ছবিতে অমুজকে পাওয়া যায়।
এরপর টিকটক আর ইনস্টাগ্রামে হিট হন ইনি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অমুজকে।

মানসী নায়েক
মারাঠি অভিনেত্রী মানসী নায়েকের ছবিও কার্যত ভাইরাল হতে থাকে। তাঁকে হুবহু অ্যাশ বলে অনেকেই তকমা দেন ইন্টারনেটে। একটা সময় ইনস্টাগ্রাম সেনসেশন হয়ে ওঠা মানসীর বয়স বর্তমানে ৩৪ বছর।মারাঠি স্টার মানসী অভিনীত ছবিগুলি হল 'তিনবাক্য ফজিতি আইকা'র মতো মারাঠি ছবিতে অভিনয় করে তিনি মন জয় করেছেন অনেকেরই।

অশিতা রাঠোর
ইন্টারনেটের সাম্প্রতিক সেনসেশন অশিতা রাঠোরের সঙ্গেও ঐশ্বর্যর রূপের মিল পাওয়া গিয়েছে। ইন্দোরের মেয়ে অশিতার রূপে গোটা ইন্টারনেট মাত। এই অবস্থায় তাঁর রূপের ঝলক দেখে অনেকেই বলছেন তিনি যেন হুবহু অ্যাশ। আপাতত ইন্টারনেটে তাঁর ফলোয়ার সংখ্যা ৩৪ হাজার। ইনস্টাগ্রামে তাঁর প্রোফাইলে লাখো ভক্তের সমাগম হতে শুরু করেছে।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications