Adipurush: হনুমানজীর সঙ্গে ফ্রি টিকিটে দেখুন 'আদিপুরুষ'! ভাবছেন কীভাবে সম্ভব?

Adipurush: হনুমানের জন্যে সিনেমাহলের একটি আসন বরাদ্দ থাকবে! ইতিমধ্যে তা ঘোষণা করেছেন 'আদিপুরুষ' নির্মাতারা। ছবির প্রমোশনে কার্যত নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। আর সেই মতো ব্যবস্থাও করা হয়েছে।

যেমন এবার মাল্টিপ্লেসগুলিতেও থাকবে বিশেষ ব্যবস্থা। আর সেখানেই হনুমানের ( hanumanji) মুর্তি প্রতিষ্ঠা করা হবে। শুধু তাই নয়, সিনেমা শুরু হওয়ার আগে সেখানে ফুল দিয়ে থাকবে পুজোর ব্যবস্থাও। ইতিমধ্যে আদিপুরুষের ( Adipurush) প্রোমো রিলিজ করেছে। আর তা সামনে আসতেই একেবারে হৈচৈ বেঁধে গিয়েছে। এমনকি এই ছবি নিয়ে বিতর্কও কম হচ্ছে না। 'আদিপুরুষে'র অভিনেতা-অভিনেত্রীদের পোশাক সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তোলেন সমালোচকরা।

Adipurush

'আদিপুরুষে'র আগাম টিকিট বুকিং শুরু

রামায়ণের ( Ramayana) উপর আদিপুরুষ ( Adipurush) সিনেমাটি তৈরি করা হয়েছে। ইতিমমধ্যে 'আদিপুরুষে'র আগাম টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। আর তা শুরু হতেই বুকিংয়ের ঝড় উঠেছে। বছরের অন্যতম বড় বাজেটের সিনেমা 'আদিপুরুষ'। সিনেমায় রামচন্দ্রের ভূমিকাতে দেখা যাবে প্রভাসকে। সীতার ভূমিকাতে দেখা যাবে কৃতি স্যাননকে। এছাড়াও সইফ আলি খানকে রাবণের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। আগামী ১৬ জুন গোটা দেশের সিনেমাঘরে এই সিনেমা মুক্তি পাবে।

Adipurush

একাধিক ভাষাতে দেখা যাবে Adipurush

একাধিক ভাষাতে বহু প্রতিক্ষীত এই ছবি ( Adipurush) পাবে। দর্শকরা হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম ভাষাতে এই ছবি ( Adipurush) দেখতে পাবেন। এমনকি 3D তেও এই সিনেমা দেখতে পাওয়া যাবে। তবে ছবি মুক্তির আগে একেবারে জোরদার প্রমোশন চালাচ্ছেন সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা। ইতিমধ্যেই নাকি বাজেটের ৮৫ শতাংশ টাকা নির্মাতার তুলে নিয়েছেন। তবে দর্শক টানতে একাধিক ট্রিক্স ( Adipurush) থাকছে। যেমন প্রত্যেক সিনেমাঘরেই থাকবেন হনুমানজী।

Adipurush

১০ হাজার ফ্রি টিকিট!

পাশাপাশি দেশের একাধিক মাল্টিপ্লেক্সেও হনুমানের প্রতি শ্রদ্ধাবশত ছোট একটি আসন থাকবে। আর সেখানে ছবি কিংবা মুর্তি রাখা থাকবে। বিশ্বের যেখানেই এই সিনেমা দেখানো সেখানে এই ব্যবস্থা থাকছে। পাশাপাশি ফ্রি টিকিট ক্যাম্পেন করা হচ্ছে। এই সিনেমার জন্যে অন্তত ১০ হাজার ফ্রি টিকিট বাজারে ছাড়বেন ছবির নির্মাতারা। তবে এই ফ্রি টিকিট দেওয়া হবে সমস্ত সরকারি স্কুল, বিভিন্ন বৃদ্ধাশ্রম সহ বেশ কিছু প্রতিষ্ঠানে। এমনকি সিনেমার নির্মাতার একটি গুগল লিঙ্ক শেয়ার করেছেন।

Adipurush: নিয়ে যা বলছেন নির্মাতারা

তবে সিনেমাহল কিংবা মাল্টিপ্লেক্সে হনুমানজীর মুর্তি রাখা নিয়ে নির্মাতারা বলছেন, কথায় আছে রামায়ণ যখন কোথাও দেখানো হয় তখন নাকি হনুমানজী তা দেখতে আসেন। আর সেই ব্যাখ্যা থেকেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+