Adah Sharma's Fitness Secret: কীভাবে নিজেকে এত ফিট রাখেন আদা শর্মা, জানুন ফিটনেস রহস্য
বর্তমান সময়ে তরুণ সম্প্রদায়ের বেশিরভাগেরই ক্রাশ কিন্তু জনপ্রিয় অভিনেত্রী আদা শর্মা। 'দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি করার পর তিনি সব থেকে বেশি জনপ্রিয় হয়েছেন। তার লাস্যময়ী ফিগার দেখার জন্য মুখিয়ে থাকেন অনুগামীরা।
তবে কীভাবে নিজেকে ধরে রেখেছেন আদা, অভিনেত্রীর স্লিম ফিগারে যে পোশাকে পরেন না কেন তাতেই তাঁকে অসাধারণ লাগে। আদার প্রতিটি লুকই যেন আকর্ষণীয়, যা দেখে আট থেকে আশির অনুগামীরা যেন স্তব্ধ হয়ে যান। অনেকেরই প্রশ্ন তাহলে আদা কী খান, কীভাবেই বা তার সুন্দর চেহারা ধরে রেখেছেন, জানুন তাঁর ফিটনেস রহস্য সম্পর্কে।

নিরামিষ খাবার খান মাত্র ৩০ বছর বয়সী আদা শর্মা যথেষ্ট পরিমাণ ওয়ার্কআউট করে থাকেন। আর সেই কারণেই নিজেকে এতটা ফিট রাখতে পেরেছেন। সেই সঙ্গে মানেন করা ডায়েটও। জানেন কি ছোটবেলা থেকেই নিরামিষ খাবার খান অভিনেত্রী। এবং তিনি তার প্রিয় ভক্তদেরও নিরামিষ খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন।
কী খেতে পছন্দ করেন আদা
আদা শর্মা মানেন কড়া ডায়েট। ডায়েট চার্টে রাখেন দুগ্ধ জাতীয় খাবার। তিনি দই খেতে খুব ভালোবাসেন । তাই নিত্যদিন তিনি দই খান, তাছাড়াও আদা পছন্দ করেন দক্ষিণ ভারতীয় খাবার খেতে। দক্ষিণ ভারতীয় খাবারগুলির মধ্যে অভিনেত্রী ইডলি, ধোসা এই এগুলি খেতে খুব ভালোবাসেন। শুটিংয়ের ফাঁকে সময় পেলে তিনি কিন্তু তার এই পছন্দের খাবারগুলি ট্রাই করেন। প্রচুর কলা খান অভিনেত্রী
অভিনেত্রী আদা সময় পেলেই কলা খান, কারণ কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা তার হজম শক্তিকে খুব উন্নত করে। তাই তিনি তার অনুগামীদেরও বলছেন, যদি আপনি হজম শক্তি উন্নত করতে চান তাহলে রোজ কলা খান।বাড়ির রান্না করা খাবার

এক সাক্ষাৎকারে আদা জানান, তিনি বাড়ির রান্না করা খাবার খেতে সব থেকে বেশি পছন্দ করেন তিনি। তাছাড়াও তাঁর মা ও ঠাকুমার হাতের রান্না খেতে সব থেকে বেশি পছন্দ করেন তিনি। কারন এই খাবারগুলো তেল কম দিয়ে তৈরি করা হয়। তিনি তেল খেতে একদমই পছন্দ করেন না। অভিনেত্রী নাচেন খুব সুন্দর
অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী কিন্তু খুব সুন্দর নাচেন, তাছাড়াও নিত্যদিন তিনি কার্ডিও করেন। কঠিন ওয়ার্কআউট করেন। আর এভাবেই আদা তার নিজের ফিগারকে এখনোও এত সুন্দর ধরে রেখেছেন।












Click it and Unblock the Notifications