নেট দুনিয়া থেকে আচমকা গায়েব মনামী ঘোষ, পোস্ট করে নিজেই জানালেন কারণ
নেট দুনিয়া থেকে আচমকা গায়েব মনামী ঘোষ, পোস্ট করে নিজেই জানালেন কারণ
সোশ্যাল মিডিয়ায় সর্বদাই সক্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। কিন্তু গত কয়েকদিন ধরে তাঁর কোনও পোস্ট নজরে না পড়ায় উদ্বিগ্ন নেটজেনরা তাঁকে মেসেজের পর মেসেজ করে যেতে থাকেন। শনিবার রাতে নেটিজেন সহ তাঁর ভক্তদের মনামী জানান যে তিনি কেন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন না।

আসলে গত ২দিন ধরে মনামীর মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। শনিবার রাতেই ভক্তদের এই কথা জানিয়েছেন তিনি। মা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই ফেসবুকে লড়াইয়ের কাহিনি জানান অভিনেত্রী। শনিবার তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে তিনি কখনও কোনও খারাপ খবর শেয়ার করেননি, এখনও সেটা বজায় রেখে ভাওল খবর শেয়ার করছেন।
এরপরই কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের কথা জানান টলিউড অভিনেত্রী। তিনি লেখেন, '২২ দিনের একটা লড়াই কিছুটা জিতে আর বাড়ি এলাম মা-কে নিয়ে। মা লড়ল বেডে শুয়ে আর আমি কখনও আইসিইউ বেডের সামনে দাঁড়িয়ে, কখনও হাসপাতালের বাইরে বা কখনও বাড়িতে রাত জেগে…কিছু মানুষ ছাড়া এই লড়াই লড়তেই পারতাম না… শিবপ্রসাদ মুখোপাধ্যায় একদম ঠিক সময় তোমার ফোনটা না এলে বোধহয় ঠিক সময় লড়াইটা শুরুই করতে পারতাম না।
সৈকত ভাদুড়ি তুমি যা যা করেছো এই ক’দিনে, মায়ের একটা ছেলে থাকলে এটাই করত। অনিন্দিতা সেনগুপ্ত তুমি আমার কাছে অ্যাঞ্জেল ছিলে আর থাকবে… ডা. প্রতীম সেনগুপ্তকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। বেলভিউ ক্লিনিকের প্রত্যেক কর্মীকে ধন্যবাদ আমার মায়ের খেয়াল রাখার জন্য।’
প্রসঙ্গত, মনামী সবসময়ই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। নিজের নাচের ভিডিও থেকে শুরু করে ঘুরতে যাওয়ার ভিডিও তিনি সবসময় আপলোড করছেন তাঁর ভক্ত–অনুগামীদের জন্য। সম্প্রতি তাঁর ওয়েব সিরিজ মৌচাক মুক্তি পেতে চলেছে হইচই–তে। এখন সেই ওয়েব সিরিজের অপেক্ষায় রয়েছেন সকলে।












Click it and Unblock the Notifications