Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মা হলেন কোয়েল! বৈশাখের শেষলগ্নে মল্লিক -রানে পরিবারে খুশির হাওয়া

অপেক্ষাটা ছিলই। আর সেই মতোই টলিউডের প্রথম সারির নায়িকা কোয়েল মল্লিক এবার মা হলেন। মনে করা হচ্ছিল মে মাসের প্রথম সপ্তাহতেই আসবে সুখবর। সেই মতোই তা এল। এদিন ভোর রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন কোয়েল ।

 মা হলেন কোয়েল! বৈশাখের শেষলগ্নে মল্লিক -রানে পরিবারে খুশির হাওয়া

উল্লেখ্য, সফল কন্যা, সফল অভিনেত্রী, স্ত্রী হিসাবে সংসার জীবনে পা রাখার পর এবার নয়া ইনিংস শুরু বাংলার এই তাবড় অভিনেত্রীর। তবে , মাতৃত্বের এই দায়িত্বের সঙ্গে সঙ্গে তিনি ফের একবার অভিনয় জগতে ফিরবেন কি না তা নিয়ে চলেছে জল্পনা। এর আগে, ঋতুপর্ণা থেকে শুরু করে বাংলার এক ঝাঁক অভিনেত্রী মা হওয়ার পর ফের একবার অভিনয়ে ফিরেছেন। বলিউডেও সেই ট্রেন্ড দেখা গিয়েছে। তবে কোয়েলকে তাঁর ভক্তকূল আসন্ন ছবিতে দেখবেন কি না, তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে। যদিও ইতিমধ্যেই কোয়েল একটি বাংলা ছবির শ্যুটিং সেরেছেন বলে খবর।

এদিকে, কোয়েলের মা হওয়ার খবরে খুশির হাওয়া মল্লিক ও রানে পরিবারে। ২০১৩ সালে প্রযোজক নিশপাল রানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কোয়েল। এই হাইপ্রোফাইল বিয়ে নিয়ে ব্যাপক তোলপাড় চলে টলিপাড়ায়। আর এবার টলিউডের নামী অভিনেত্রীর মা হওয়ার পালা নিয়ে কাউন্টডাউন শুরু। তবে মা হওয়ার পর কোয়েল ফের একবার টলিউে কামব্যাক করবেন কি না, তা নিয়েও জল্পনার পারদ চড়ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+