এক বছর পর আবারও পর্দায় ফিরলেন ঐন্দ্রিলা শর্মা, অনুগামীরা জানালেন শুভকামনা

এক বছর পর আবারও পর্দায় ফিরলেন ঐন্দ্রিলা শর্মা, অনুগামীরা জানালেন শুভকামনা

ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। প্রায় এক বছর পর আবার সেটে ফিরলেন। তাঁকে গ্রাস করেছিলেন ক্যান্সারের মতো মারণ রোগ। কঠিন লড়াই থেকে তিনি আজ সুস্থ হয়েছেন। চলেছে কেমো থ্রেরাপি সেই সব প্রতি মুহূর্ত দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা সব্যসাচী।

এক বছর পর আবারও পর্দায় ফিরলেন ঐন্দ্রিলা শর্মা, অনুগামীরা জানালেন শুভকামনা


কঠিন সময় ঐন্দ্রিলাকে আগলে রেখেছিলেন সব্যসাচী। অভিনেত্রী সুস্থ হওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরে আসা, সেই সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন সব্যসাচী।

চলতি মাসে ২ তারিখ অর্থাৎ বুধবার অভিনেতা ক্লোজ করে দুটি ফটো শেয়ার করেন। একটি ফটোতে নায়িকাকে দেখা গিয়েছে হাতে নল হাসপাতালে বিছানায় শোওয়া কষ্টে চিত্র। আর একটি ছবিতে দেখা যাচ্ছেন নায়িকা সেই চেনা হাসি মাখানো মুখটা। যেখানে অভিনেত্রী জি বাংলার জনপ্রিয় শো ডিডি নম্বার ওয়ানে রচনা বন্দোপাধায়য়ের সঙ্গে নাচছেন। ছবিটি পোস্ট করে সব্যসাচী লিখেছেন, 'প্রথম ছবিটি দিল্লিতে হাসপাতালে তোলা, কেমো শুরু হয় সেই দিন। ১ মার্চ ২০২১।

দ্বিতীয়টি ছবিটি তাঁর ঠিক একবছর পর ২০২২, ১ মার্চ।

গত বছর ডিসেম্বরেরই অভিনেতা জানিয়েছিলেন ঐন্দ্রিলা খুব তাড়াতাড়ি সুস্থ

হয়ে ক্যামেরা সামনে ফিরবে। সেটাই ঠিক হল। আর সেই খবরই ভাগ করে নিলেন অনুগামীদের সঙ্গে।

অপর দিকে অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে অভিনেতা সব্যসাচী মাঝে মধ্যেই কলকাতায় বেড়িয়ে পড়েন ঘুরতে। শেয়ার করেন সেই সব ভিডিও। যা দেখে খুব খুশি অনুগামীরা তবে চেনা প্রিয় নায়িকা ঐন্দ্রিলাকে সুস্থ দেখে নেটিজেনরা শুভকামনা জানালেন। তিনি আরও সুস্থ থাকুক। ভালো থাকুক দীর্ঘজীবী হোক এমনই কামনা করলেন অনেক দর্শকরা।

উল্লেখ্য জিয়নকাঠি বাংলা ধারাবাহিকে অভিনয় করতে করতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। ২০২১ সালটা তাঁর কাছে ছিল অত্যন্ত কঠিন ও মর্মাহত। কত ঝড় তাঁর ওপর দিয়ে বয়ে গিয়েছে। তবে তিনি আজ সুস্থ হয়ে সেটে ফিরেছেন। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন এমন কামনা করি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+