Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সহ–অভিনেতা, অভিনেত্রীদের কারণে এই বলিউড তারকারা ফিরিয়ে দিয়েছেন সিনেমার প্রস্তাব

বলিউড তারকাদের খবরসহ–অভিনেতা, অভিনেত্রীদের কারণে এই বলিউড তারকারা ফিরিয়ে দিয়েছেন সিনেমার প্রস্তাব

বলিউডের অনেক হিট হিট সিনেমার ক্ষেত্রে প্রায়শই এটা শুনতে পাওয়া যায় যে এই ছবিতে অমুক অভিনেতা বা অভিনেত্রীর কাজ করার কথা ছিল কিন্তু তাঁর বদলে অন্যকে নিয়ে নেওয়া হয়েছে। এ ধরনের বহু খবরই আমাদের নজরে আসে কিন্তু তার গভীরের আসল রহস্য জানা যায় না। আসলে বহু সিনেমার ক্ষেত্রেই সহ–অভিনেতা বা অভিনেত্রী পছন্দের না হলে অনেকেই সেই সিনেমা করতে চান না, সে যতই ভালো স্ক্রিপ্ট হোক না কেন। আসুন জেনে নেওয়া যাক সেই সব অভিনেতা–অভিনেত্রীদের কথা যাঁরা তাঁদের সহ–অভিনেতা–অভিনেত্রী পছন্দের না হওয়ায় সিনেমাটাই করেননি।

রনবীর সিং

রনবীর সিং

'‌বার বার দেখো'‌ সিনেমাটিতে প্রথমে রনবীর সিং ও ক্যাটরিনা কাইফের কাজ করার কথা ছিল কিন্তু রনবীর শুধুমাত্র তাঁর স্ত্রীয়ের সঙ্গে ক্যাটরিনার বিবাদের কারণে এই ছবিটি থেকে পিছিয়ে আসেন কারণ তিনি তাঁর স্ত্রীর মনে দুঃখ দিতে চাননি।

ঐশ্বর্য রাই

ঐশ্বর্য রাই

ঐশ্বর্য রাই প্রথমে '‌বাজিরাও মস্তানি'‌ ছবিতে মস্তানির ভূমিকায় অভিনয় করার জন্য সইও করেছিলেন কিন্তু যখন তিনি জানতে পারেন যে বাজিরাওয়ের ভূমিকায় সলমন খানের অভিনয় করার প্রবল সম্ভাবনা রয়েছে তখন তিনি এই ছবিটি করতে অস্বীকার করেন। যদিও সলমন বা ঐশ্বর্য কেউই এই ছবিতে অভিনয় করেননি।

 ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

'‌ফিতুর'‌ ও '‌জগ্গা জাসুস'‌ পরপর দু'‌টি ফ্লপ সিনেমার পর ক্যাটরিনা তাঁর সিনেমা নিয়ে খুব খুঁতখুঁতে হয়ে পড়েন। কিন্তু যখন তাঁকে আদিত্য রয়ের সঙ্গে একটি ছবির প্রস্তাব দেওয়া হয় তিনি তৎক্ষণাত না করে দেন, কারণ আদিত্যর সঙ্গে তাঁর ইতিমধ্যে একটি ফ্লপ ছবি রয়েছে।

 রনবীর কাপুর

রনবীর কাপুর

শোনা যায় যে সোনাক্ষী সিনহার বিপরীতে অভিনয় করার প্রস্তাব এসেছিল রনবীর কাপুরের কাছে। কিন্তু রনবীর যখন জানতে পারে যে সোনাক্ষী রয়েছেন তাঁর বিপরীতে তিনি এই ছবি করতে না করে দেন। কারণ তাঁর মনে হয়েছিল সোনাক্ষীকে তাঁর পাশে অনেক বয়স্ক দেখতে লাগবে।

 করিনা কাপুর

করিনা কাপুর


করিনার সিনেমায় সই করার একটাই শর্ত হল তিনি এ-তালিকায় থাকা অভিনেতাদের সঙ্গেই শুধুমাত্র কাজ করবেন। কিন্তু তিনি যখন জানতে পারেন যে করণ জোহারের '‌বত্তামিজ দিল'‌ ছবিতে ইমরান হাসমির বিপরীতে থাকবেন, তিনি তখন ছবিটি করতে চাননি কারণ তাঁর মনে হয়েছিল ইমরান হাসমি এ-তালিকাভুক্ত অভিনেতা নন।

 অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

শুধুমাত্র করিনা কাপুরের কারণে অমিতাভ বচ্চন একটি ছবি থেকে নিজের নাম সরিয়ে নেন। কিন্তু সঞ্জয় লীলা বনশালি অমিতাভকে তাঁর ছবিতে প্রচণ্ডভাবে চেয়েছিলেন তাই করিনার বদলে '‌ব্ল্যাক'‌ ছবিতে অমিতাভের সঙ্গে রাণী মুখার্জিকে দেখা যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+