'মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি' ছবিতে আবারও একসঙ্গে যশ- নুসরত, কেমন হবে সিনেমাটি!
'মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি' ছবিতে আবারও একসঙ্গে যশ- নুসরত, কেমন হবে সিনেমাটি!
বাস্তব জীবনের সঙ্গে সঙ্গে এবার বড় পর্দায় একসঙ্গে ফিরছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত ও বিখ্যাত অভিনেত্রী নুসরত জাহান। নতুন ছবিটি পরিচালনা করেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। ছবির নাম 'মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি'। কলকাতা ও পুরুলিয়ার বেশ কিছু জায়গায় ছবির শুটিং করা হয়েছে।

নতুন সিনেমার গল্প কী নিয়ে তৈরি
এই নতুন ছবিটির গল্প একটি খুনের ঘটনা নিয়ে। এক মাস্টারমশাই এক ছাত্রের খুন করা দেখে ফেলেন। আর খুনের ঘটনায় জড়িয়ে পড়েন তিনি। ছাত্রটি শুধু মাস্টারমশাইয়ের ছাত্রই নন। তিনি তাঁর মেয়ের প্রেমিকও। গল্পে থাকছে রাজনৈতিক ঘটনাও। যশ ও নুসরত ছাড়াও এই ছবিতে দেখা যাবে সুমন্ত মুখোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্য্য ও দেবাশীষ মণ্ডলকে। নতুন ছবিটি প্রযোজনায় রয়েছেন জারেক এন্টারটেনমেন্টও। অভিনেত্রী প্রযোজক এনা সাহা ও বনানী সাহা 'মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি' ছবিটি দেখেননি। গল্পটি লিখেছেন মোমো।

পরিচালক শিলাদিত্য কী জানালেন
নতুন ছবির শুটিং করার জন্য অভিনেতা যশের সঙ্গে অভিনেত্রী নুসরত কাশ্মীর গিয়েছিলেন। পরিচালক শিলাদিত্য জানিয়েছেন, 'আমি 'কাশ্মীরে একটা গানের শ্যুটিং করতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখে ছিলাম ক্যামেরায় ওদের জুটির কেমিস্ট্রি খুব দারুন। ওরা দু'জনেই নিজেদের খুব মেনটেন করে। তাই ওদের পড়ুয়া হিসাবে ভালো মানাবে। আমি চেয়েছিলাম মূল ধারার নায়ক নায়িকাদের নিয়ে একটু অন্যধারার কাজ করতে। আশা করি মানুষের ভালো লাগবে।' তবে, নতুন সিনেমাটি কেমন হবে সেই আশা রয়েছে নেটিজেনরা।

জোর কদমে কাজ চলছে নতুন ছবির শুটিংয়ের
এখন জোর কদমে কাজ চলছে নতুন ছবির শুটিংয়ের। নতুন সিনেমাটি কেমন হবে তাঁর দিকেই তাকিয়ে রয়েছে অনুরাগীরা। কাশ্মীরে গানের শুটিং হয়ে বলে জানা গিয়েছে। ছাত্র রাজনীতি ঘিরে তৈরি হয়েছে নতুন সিনেমার গল্প। সিনেমায় থাকবেন বিখ্যাত অভিনেতা অনির্বাণ চক্রবর্তীও। নামকরা অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন এই সিনেমায়। ছবিটি মুক্তির অপেক্ষায় নেটিজেনরা।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications