ফ্যানের সঙ্গে সেলফি তুলতে নারাজ কিং খান! ভক্তকে ঠেলে সরিয়ে দিলেন শাহরুখ, ভাইরাল ভিডিও
শাহরুখ মানেই অনুগামীদের কাছে এক আলাদা ভালোবাসা তা বলার অপেক্ষা রাখে, তাঁকে একবার দেখলেই অটোগ্রাফ থেকে সেলফি তোলার জন্য ঝাঁপিয়ে পরেন সকলে, কখনোই কিন্তু ভক্তদের বাঁধা দেন না তিনি, নিজের ফ্যানেদের কীভাবে আপন করে নিতে হয়, তা কিন্তু কিংখান খুব ভালোই জানেন। তবে এবার কী হল, যার জন্য তাঁর সঙ্গে সেলফি তুলতে আসা ভক্তকে হাত দিয়ে সরিয়ে দিলেন বলিউড অভিনেতা। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হ রয়েছে।
বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও দেখে বেশ হৈহৈ শুরু হয়ে যায় শাহরুখ খানের ফ্যানেদের মধ্যে। এটি দেখে অনেকে অবাকও হয়েছেন। বর্তমানে অভিনেতা ডাঙ্কি সিনেমার সিনেমার জন্য খবরে রয়েছেন। তিনি কাশ্মীরে এই সিনেমার শ্যুট করার জন্য কিছুদিন আগে গিয়েছিলেন। শুটিং শেষ করে বাড়ির ফিরছিলেন অভিনেতা। অভিনেতা যখন বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন ঠিক সেই সময়ের ভিডিও ভাইরাল হয়েছে। কিং খানের সঙ্গে তাঁর ম্যানেজার পূজাও ছিলেন।

যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, বলিউড অভিনেতা শাহরুখ খানকে তাঁর প্রিয় ভক্তদের উদ্দেশ্যে ফ্লাইং কিসও করতে দেখা যায়। সেই সময়েই একজন সাদা টি-শার্ট পরা ব্যক্তি অনুমতি ছাড়াই কিংখানের সঙ্গে সেলফি তুলতে গিয়েছিলেন, তাঁকেই অভিনেতা হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন। এই ঘটনার পর ব্যক্তিটি কিন্তু অবাক হয়ে গিয়েছিলেন। এই ভিডিওতে কিন্তু অনেক অনুগামীরাই নানান কমেন্ট করেছেন, কেউ করেছেন ভালো কমেন্ট, কেউ বা নেটিবাচকমূলক কথা বলেছেন।
একজন অনুগামী লিখেছেন, যে ব্যক্তিকে শাহরুখ খান ঠেলে দিলেন তিনি মনে হয় বিমানবন্দরের কর্মী। তিনি ত অভিনেতার গায়ে স্পর্শ করেননি, তাহলে সে কোন অধিকারে ব্যক্তিটিকে ঠেলে দিলেন। সেলিব্রিটি বলে যা খুশি করা যায়, ওপর একজন লিখেছেন, ভিডিওতে সেলিব্রিটিদের আসল রঙ বোঝা যায়।
তবে অভিনেতা শাহরুখ খানের অনেক ভক্তরা কিন্তু জানিয়েছেন, প্রতিটি মানুষের নিজস্ব গোপনীয়তা রক্ষার অধিকার আছে, না বলে ছবি তোলা উচিত না, এটা অপরাধ, সেলেব বলে কী তাঁর সঙ্গে যা ইচ্ছা করবে, কতই বা তিনি সহ্য করবেন।
বলা বাহুল্য, ডাঙ্কি সিনেমার পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি। বর্তমানে তিনি হিন্দি সিনেমা ডাঙ্কি সিনেমার জন্য কাশ্মীরে রয়েছেন। রাজকুমার হিরানির সঙ্গে এই প্রথমবার কাজ করছেন কিংখান। এই খবরে দারুণ খুশি হয়েছেন অনুগামীরা।
সম্প্রতি, ডাঙ্কি সিনেমার শুটিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে শাহরুখ খান ছাড়াও অভিনেত্রী তাপসী পান্নুকে দেখা গেছে। অভিনেতা শাহরুখ খানকে একটি কালো জ্যাকেট ও কার্গো প্যান্টে দেখা গেছে। অভিনেতাকে কাশ্মীরের হোটেলের কর্মীদের সঙ্গে পোজ দিতেও দেখা যাচ্ছে। বয়স বাড়লেও গ্ল্যামার কিন্তু আগের মতোই আছে কিংখানের। ক্যাজুয়াল লুকের অনুগামীদের মাত দিচ্ছেন তিনি।












Click it and Unblock the Notifications