সলমনকে বিয়ের প্রস্তাব দিলেন মহিলা সাংবাদিক! অ্যালেনাকে কী উত্তর দিলেন ভাইজান

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন সলমন খান। তাঁর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ৫৭ বছরে গ্ল্যামার কিন্তু অভিনেতার একই রকম আছে। অভিনেতার প্রেমে পড়েন এখনও অনেকে। ভাইজান এখনও ব্যাচিলর। অভিনেতার ফ্যানের সংখ্যা কিন্তু দেশের গণ্ডিতে আবদ্ধ নয়, বিদেশেও রয়েছে তাঁর প্রচুর ভক্ত।

অভিনেতা আসন্ন সিনেমা টাইগার ৩ শুটিং শেষ করে আবুধাবিতে আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যান। আর সেখানেই বিয়ের প্রস্তাব পান অভিনেতা। এক মহিলা সাংবাদিক সলমন খানকে বিয়ের প্রস্তাব দেন। 'আমি হলিউড থেকে এসেছি শুধু আপনার জন্য। একটাই প্রশ্ন করতে। আমি প্রথম দেখাতেই আপনার প্রেমে পড়ে গেছি।

সাংবাদিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন ভাইজান!


অভিনেতা এক গাল মিষ্টি হেসে বলেন আপনি শাহরুখ খানের কথা বলছেন তা না। তবে ওই মহিলা কিছু ছাড়ার পাত্রী ন্ন, তিনি বলেন না আমি সলমন খানের কথা বলছি। আচমকাই মহিলা সাংবাদিক অভিনেতাকে বলেন, আপনি আমাকে বিয়ে করবেন? তখন ভাইজান বলেন আমার এখন আর বিয়ের বয়স নেই। আমার সঙ্গে আপনার ২০ বছর আগে দেখা করা উচিত ছিল। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মহিলা সাংবাদিকের নাম অ্যালেনা খলিফ।

ভিডিওটিতে অনুগামীরা নানান রকম কমেন্ট করেছেন। অনেক অনুগামীরাই অভিনেতার অঙ্গভঙ্গি দেখে মুগ্ধ হয়েছেন, আবার কেউ কেউ সাংবাদিক মহিলার আত্মবিশ্বাস দেখে খুশি হয়েছেন।

সাংবাদিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন ভাইজান!


উল্লেখ্য, এবার অভিনেতার ফ্যানেদের জন্য খুশির খবর। শেষ হল 'টাইগার ৩’ সিনেমার শুটিং। শুটিং শেষ করে সেই খবর তিনি জানিয়েছেন ভক্তদের। জানা গিয়েছে সিনেমাটি চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে। সলমন খান ছাড়াও আসন্ন সিনেমায় অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমির। অভিনেতা সলমন জানিয়েছেন সিনেমার শুটিং কিন্তু শেষ হয়ে গেছে।

সাংবাদিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন ভাইজান!


সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক মনীশ শর্মা। আসন্ন সিনেমায় ইমরান হাশমিরকে খলনায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।শাহরুখ খানকে এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে। যেমন পাঠানে ভাইজানের দেখা মিলেছিল তেমনই এখানেও তাঁর দেখ মিলবে পাঠান হয়ে । সিনেমাটি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+