করোনা আক্রান্ত হলেন সস্ত্রীক জন আব্রাহাম
করোনা আক্রান্ত হলেন সস্ত্রীক জন আব্রাহাম
করোনার থাবা গোটা দেশকে নিজের মুঠোয় এনেছে। তার উপর লাগাতার ঊর্ধ্বমুখী ওমিক্রনের গ্রাফ। করোনার গ্রাস থেকে রেহাই মিলছেনা সেলিব্রিটিদেরও। আগের বছরেও করোনায় আক্রান্ত হয়েছেন একের পর এক অভিনেতা অভিনেত্রীরা। আর এবার বছরের শুরুতেই দুঃসংবাদ এল বলিউডের অন্দরমহলে। নতুন বছরের শুরুতেই অভিনেতা জন আব্রাহাম ও তাঁর স্ত্রী প্রিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

জনের বার্তা
নিজের স্যোশাল মিডিয়া সাইট ইন্সটাগ্রামে তাঁর ভক্তদের উদ্দেশ্যে অফিসিয়াল বিবৃতি দিয়ে নিজের ও স্ত্রীয়ের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন জন। নিজের হ্যান্ডেলে তিনি লিখেছেন, " সম্প্রতি আমি এমন একজনের সংস্পর্শে এসেছিলাম যিনি করোনা আক্রান্ত ছিলেন, কিন্তু একথা পরে জানতে পারি। এরপরেই আমরা করোনা টেস্ট করিয়েছি। এবং টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমাদের বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে তাই অন্য কারো সাথে যোগাযোগ করতে পারিনি। আমারা উভয়েই টিকাপ্রাপ্ত, হালকা লক্ষণ অনুভব করছি। আপনারা সবাই ভালো থাকুন। সবাই মাস্ক পরে থাকুন।"

শিরোনামে জন
সম্প্রতি কয়েকটি প্রোজেক্টের জন্য সংবাদ শিরোনামে এসেছেন জন আব্রাহাম। অভিনেতা সম্প্রতি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হ্যাক হয়েছে বলে জানিয়েছিলেন। অবশ্য সেই ঝামেলা মিটে যাওয়ার পর তাঁকে নিয়মিত স্যোশাল মিডিয়ায় সক্রিয় দেখা যায়। সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই 'আক্রমণ' ছবির টিজার প্রকাশ করেছেন। ২০২১ সালে তিনতে ছবি মুক্তি পেয়েছে জনের। 'মুম্বই সাগা', 'সত্যমেব জয়তে'র দ্বিতীয় ভাগ 'সত্যমেব জয়তে-২' এবং 'সর্দার কা গ্র্যান্ডসন'। এর মধ্যে প্রথম দুটি ছবি অর্থাৎ 'মুম্বই সাগা' ও 'সত্যমেব জয়তে-২' সম্পূর্ণ অ্যাকশানধর্মী ফিল্ম। সমালোচক এবং দর্শকদের ভালোই প্রশংসা পেয়েছে পুলিশ অফিসারের ভূমিকায় জনের অভিনয়। অন্যদিকে 'সর্দার কা গ্র্যান্ডসন' কমেডি ছবি। এখানে ক্যামিও করেছেন জন আব্রাহাম।

জনের আগামী ছবি
২০২১ সালের মত ২০২২ সালেও একগুচ্ছ ছবি রয়েছে জনের ঝুলিতে। চলতি জানুয়ারিতেই রিলিজ হতে চলেছে জনের ফিল্ম 'অ্যাটাক' যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকে। এছাড়াও সিদ্ধার্থ আনন্দের 'পাঠান'-এ দেখা যেতে চলেছে তাঁকে। যেখানে প্রথমবারের মতো শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের সাথে স্ক্রিন স্পেস শেয়ার করতে চলেছেন বলিউডের ফিটনেস কিং। মোহিত সুরির 'এক ভিলেন রিটার্নস'-এও অভিনয় করতে চলেছেন তিনি। এই ছবিতে জনের সঙ্গে অভিনয় করতে চলেছেন অর্জুন কাপুর, তারা সুতারিয়া এবং দিশা পাটানি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications