অভিনেতা আবিরের নতুন নাম কী 'জয় চ্যাটার্জি', দেখুন কী বলছে টুইটার

আবিরের আসন্ন ছবির নাম 'আমি জয় চ্যাটার্জি'। আর ছবির প্রমোশনে, সিনেমাটির ফার্স্ট লুক টুইট করলেন খোদ আবিরই।

ব্যোমকেশ কিংবা ফেলুদা হয়ে বহু 'কেস' -এর কিনারা করেছেন। কখনও আবার সমস্যা সমাধাণের কারণে ব্যোমকেশ বক্সি হয়ে আসামীর চোখে ধুলো দিয়ে উন্মোচন করেছেন রহস্য। কিন্তু সেসসব পুরনো ঘটনা। তাহলে কী সেই অভিজ্ঞতা নিয়েই তাঁর ভক্ত কূলের চোখে ধুলো দিতে চাইছেন ? নাকি কোনও সংখ্যা তত্ত্ব মেনে নতুন নাম নিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়?

অভিনেতা আবিরের নতুন নাম কী 'জয় চ্যাটার্জি', দেখুন কী বলছে টুইটার

এসব প্রশ্নের একটাই জবাব। আবিরের আসন্ন ছবির নাম 'আমি জয় চ্যাটার্জি'। আর ছবির প্রমোশনে, সিনেমাটির ফার্স্ট লুক টুইট করলেন খোদ আবিরই। ছবির পরিচালক মনোজ মিশিগান।

এর আগে 'হ্যালো কলকাতা','ডামাডোল', ইত্যাদি থ্রিলার ছবিতে পরিচালনা করেছেন মনোজ মিশগান। 'বিসর্জনের' পর এইস ছবিতে ফের একবার দেখা যাবে জয়া এহসান ও আবির চট্টোপাধ্যায় জুটিকে। ছবিতে আবিরের চরিত্রের নাম জয়।

ছবির গল্প মূলত আধুনিক জীবন ও তাকে ঘিরে বেশ কিছু আত্মকেন্দ্রিকতা নিয়ে। ছবিতে নায়ক জয়কে নিয়েই আবর্তিত হয়েছে গল্প। নায়কের 'আমি'-ত্ব কে কেন্দ্র করেই এই ছবির কাহিনী বিন্যাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+