'জামাই ' অমিতাভের ফিল্ম দেখতে নাতির হাত ধরে বিশেষ স্ক্রিনিং-এ শাশুড়ি ইন্দিরা ভাদুড়ি

তাঁর জামাই অমিতাভ বচ্চন বলিউডের মেগাস্টার! আর এই মেগাস্টার অমিতাভের ছবি '১০২ নট আউট'-এর স্পেশ্যাল স্ক্রিনিং আয়োজন করা হয়েছিল মুম্বইতে।

তাঁর জামাই অমিতাভ বচ্চন বলিউডের মেগাস্টার! আর এই মেগাস্টার অমিতাভের ছবি '১০২ নট আউট'-এর স্পেশ্যাল স্ক্রিনিং আয়োজন করা হয়েছিল মুম্বইতে। আর সেই অনুষ্ঠানে হাজির হন অমিতাভ বচ্চনের শাশুড়ি ইন্দিরা ভাদুড়ি।

জামাই অমিতাভের ফিল্ম দেখতে নাতির হাত ধরে বিশেষ স্ক্রিনিং-এ শাশুড়ি ইন্দিরা ভাদুড়ি

পাশে নাতি অভিষেক, আর তাঁর পাশে ঐশ্বর্য। এঁদের হাত ধরেই এদিন থিয়েটারে আসেন সত্তোরোর্দ্ধ অমিতাভের শাশুড়ি ইন্দিরা ভাদুড়ি। উল্লেখ্য '১০২ নট আউট ' ছবিটিতে একজন বৃদ্ধ বাবার ভূমিকায় অভিনয় করছেন অমিতাভ বচ্চন। যাঁর সন্তানের ভূমিকায় রয়েছেন ঋষি কাপুর। ১০০ পেরোনো এক বাবার উচ্ছাস উদ্যম নিয়েই এই ছবিতে দেখানো হয়েছে জীবনীশক্তির সবটা শুষে নিয়ে বেঁচে থাকার উপায়। আর জামাইয়ে অনস্ক্রিন বৃদ্ধ-রূপকে দেখতে ছবির স্পেশ্য়াল স্ক্রিনিং এ পৌঁছে ছিলেন জয়ার মা ইন্দিরা ভাদুড়ি।

#abhishekbachchan #aishwaryaraibachchan at #102notout screening

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

#aishwaryaraibachchan #abhishekbachchan with their Nani at the #102notout screening

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

দিদিমাকে কার্যত চোখে চোখে রাখছিলেন এদিন অভিষেক ও ঐশ্বর্য। যতটা সতর্ক ছিলেন নাতি অভিষেক ততটা সতর্ক ছিলেন তাঁর স্ত্রী অ্যাশ। এদিন, অমিতাভের পরিবারের পাশাপাশি, স্পেশ্যাল স্ক্রিনিং -এ হাজির ছিলেন ঋষি কাপুরের পুত্র রণবীর। হাজির ছিলে ঋষিপত্নী নিতু কাপুরও। এসেছিলেন হেমা মালিনি. রেখা, ডেভিড ধওয়ান। তবে রেখার সঙ্গে ইন্দিরা ভাদুড়ির দেখা হয়েছে কী না , তা নিয়ে ধন্দ্ব রয়েই গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+