Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কার প্রেমে মজে রয়েছেন অভয় দেওল?‌ ছবি পোস্ট করে সম্পর্কের কথা নিজেই জানালেন অভিনেতা

অভয় দেওল ডেট করছেন

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় বলিউড অভিনেতা অভয় দেওল। প্রায়ই তিনি ছবি পোস্ট করেন। তবে সম্প্রতি অভয় তাঁর একগুচ্ছ ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁর সঙ্গে শিল্পী শিলো শিব সুলেমানকে দেখা যাচ্ছে। এই ছবি দেখার পর অভয় দেওলের অনুগামীদের মনে হয়েছে তিনি এই শিলো শিব সুলেমানের সঙ্গে ডেট করছেন এবং এটা ভালোবাসারই বহিঃপ্রকাশ।

শিলোর প্রেমে মজে অভয়

শিলোর প্রেমে মজে অভয়

সোশ্যাল মিডিয়ায় অভয় দেওল তাঁর ও শিলোর তিনটে ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অভয় লিখেছেন, '‌তরল, মুক্ত, প্রবাহিত, সৃজনশীল, প্রশান্তিমূলক, মজা, নির্ভীক, কামুক, শান্ত, অনুপ্রেরণামূলক, গতিশীল, প্রতিভাবান, সেক্সি। আর শিলো শিব সুলেমান এই সবকিছু তুমি!‌'‌ অভয়ের এই ক্যাপশনের প্রতিক্রিয়ায় শিলো জবাব দেন, '‌এই টেবিলে কিছুই নিষিদ্ধ নয়। আরও রোম্যাঞ্চকর জিনিস আসতে চলেছে।'‌

 অভয়–শিলোর ঘনিষ্ঠ ছবি পোস্ট

অভয়–শিলোর ঘনিষ্ঠ ছবি পোস্ট

অভয় দেওল পোস্ট করা তিনটে ছবিতেই তাঁকে এবং শিলোকে খুব ঘনিষ্ঠ হয়েই দেখা গিয়েছে। প্রথম ছবিতে শিলো তাঁর হাত অভয়ের গালে রেখেছেন। দ্বিতীয় ছবিতে অভয় শিলোর গলায় চুমু খাচ্ছেন এবং তৃতীয় ছবিতে অভয় শিলোকে জিভ দিয়ে চাটার ভান করছেন। এই তিন ছবিতেই ভক্তদের অগুণিত প্রতিক্রিয়া এসেছে। সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার মণিকা ডোগরা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, '‌উভয়কেই ভালোবাসি।' তবে অভয় দেওলের এই পোস্ট অধিকাংশ ভক্তের মন ভেঙে দিয়েছে। একজন তাঁর প্রতিক্রিয়ায় লিখেছেন, '‌অ্যালেক্সা!‌ জগ সুনা সুনা গানটা বাজাও।'‌‌

কে এই শিলো শিব সুলেমান

কে এই শিলো শিব সুলেমান

৩২ বছরের শিলো শিব সুলেমান অভিনয় জগত থেকে কয়েকশো মাইল দূরে। তিনি একজন কন্টেম্পরারি শিল্পী। তিনি ইলেস্ট্রেশন ও ইনস্টলেশন শিল্পের জন্য পরিচিত। শিলো শিব সুলেমানের জন্ম হয়েছে কর্নাটকের বেঙ্গালুরুতে। শীলা শিব সুলেমানের মা নীলোফার সুলেমানও একজন খ্যাতনামা চিত্রকর। শিলো শিব ছোটবেলা থেকে ঘুরে বেড়াতে ভালোবাসেন। ছোটবেলা থেকে শিলো তাঁর মাকে দেখেই ছবি আঁকার প্রতি শখ জাগে এবং এটাকেই নিজের পেশা হিসাবে বেছে নেন।

অভয় দেওল অন্য ধারার অভিনেতা

অভয় দেওল অন্য ধারার অভিনেতা

অন্যদিকে অভয় দেওলকে সম্প্রতি ডিজনি চ্যানেলেন সিনেমা স্পিনে দেখা গিয়েছে। বলিউডে অভয় দেওলের অভিনয় যথেষ্ট প্রশংসিত। ওয়ে লাকি!‌ লাকি ওয়ে!‌ ও দেব ডি-তে তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করেছিল।

বলিউড যোগ্য মর্যাদা দেয়নি

বলিউড যোগ্য মর্যাদা দেয়নি

প্রসঙ্গত, একসময় বলিপাড়ায় অন্যধারার ছবি হলেই প্রথমেই খোঁজ পড়ত অভয় দেওলের। দক্ষ অভিনয়ের পাশাপাশি 'বয় নেক্সট টু ডোর' ইমেজ তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তুলেছিল। তা সত্ত্বেও কোথাও যেন লাইমলাইট থেকে দূরেই থেকে গেলেন তিনি। কেউ কেউ বলেন বলিপাড়ার 'আন্ডাররেটেড' অভিনেতাদের মধ্যে দ্বিধাহীনভাবে উঠে আসবে তাঁর নাম। অর্থাৎ সোজা কোথায় অভয় দেওলকে যোগ্য মর্যাদা দেয়নি বলিউড। তবে অভয় দেওল মনে করেন তাঁর অভিনীত সিনেমাগুলি এখনও দর্শক মনে রেখেছেন এবং তাঁর প্রশংসাও করেন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+