Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাত্র ১৯ বছরেই জীবনের সফর শেষ, মারা গেলেন দঙ্গল ছবির শিশু অভিনেত্রী সুহানি

প্রয়াত দঙ্গল ছবির অভিনেতা সুহানি ভটনাগর। মাত্র ১৯ বছর বয়সেই মারা গেলেন তিনি। আমির খানের দঙ্গল ছবিতে ববিতা ভোগতের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। ফরিদাবাদের বাসিন্দা সুহানির কী কারণে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ফরিদাবাদে সেক্টর ১৭-এ থাকতেন সুহানি। মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করতেন। তবে ২০২১ সালে শেষবার নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছিলেন সুহানি। তারপরে আর কোনও ছবি তিনি শেয়ার করেননি। তবে দঙ্গল ছবির প্রমোশনের সময় সুহানি তাঁর ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছিলেন।

Suhani Bhatnagar

এমনকী আমির খানের সঙ্গেও একাধিক ছবি শেয়ার করেছিলেন সুহানি। ইনস্টাগ্রামে বিমানে একটি ছবি শেয়ার করেছিলেন সুহানি। তাতে শঙ্কর মহাদেবন, আমির খান, ছবির পরিচালকত, সুহানি নিজে উপস্থিত ছিলেন। এমনকী আমির খানের সঙ্গে একাধিক প্রমোশনের ছবিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন।

দঙ্গল ছবিটি করার পর আর কোনও ছবি করেননি সুহানি। তিনি পড়াশোনায় মন দিয়েছিলেন। কুস্তিগীর ববিতা ফোগতের শৈশবের চরিত্রে সুহানির অভিনয় দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়েছিল। তার পর থেকে একেবারে অন্তরালে চলে গিয়েছিলেন সুহানি। পড়াশোনা করছিলেন বলে শোনা গিয়েছিল। তার পরে কী এমন ঘটনা ঘটল যে এতো অল্প বয়সে প্রাণ হারাতে হল সুহানিকে। পরিবারের তরফ থেকে এই নিয়ে কোনও কথা প্রকাশ করা হয়নি। গ্রামেই তাঁর শেষ কৃত্য করা হয়েছে।

গত কয়েক বছরে বলিউডের একাধিক অভিনেতা অল্প বয়সে মৃত্যু হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁদের। সেই তালিকায় নাম জুড়ল সুহানিরও। যদিও সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এখনও রহস্যই রয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। আত্মঘাতী হয়েছিলেন তিনি না তাঁকে হত্যা করা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+