সৌরভের বাড়িতে সস্ত্রীক আমির খান! পুরনো ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
সৌরভের বাড়িতে সস্ত্রীক আমির খান! পুরনো ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাওয়ের কলকাতায় প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বাড়ি আসার ভিডিও ফের একবার ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। করোনা ভাইরাসের লকডাউনের সঙ্কটে এই ভাইরাল ভিডিও কিছুটা হলেও হাসি ফুটিয়েছে নেটিজেনদের মুখে।

এই ভিডিওতে দেখা গিয়েছে, আমির ও কিরণ দেখা করেন সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির সঙ্গে, যিনি নাচের অনুষ্ঠানের পর বাড়ি এসেছেন। ডোনা একজন জনপ্রিয় ওড়িশি নৃত্যশিল্পী। এরপর সস্ত্রীক আমির দেখা করেন সৌরভ–ডোনার কন্যা সানার সঙ্গে। তাঁরা কিছুক্ষণ কথা বলা পর দাদার বাড়ির অসাধারণ নৈশভোজ উপভোগ করেন।
View this post on Instagramfew years back #StayHomeStaySafe #india #bollywood #cricket #love
A post shared by Manav Manglani (@manav.manglani) on
এই ভিডিওটি ২০০৯ সালের, যখন আমির খান কলকাতায় থ্রি ইডিয়ট ছবির প্রচারের জন্য এসেছিলেন। নৈশভোজের জন্য সৌরভের সঙ্গে আমিরের দেখা হওয়ার আগে তিনি একজন দাদা ভক্ত সেজে তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন। সৌরভের নিরাপত্তারক্ষীদের বোকা বানিয়ে আমির তাঁদের পাশ কাটিয়ে ঢুকে পড়ে সৌরভের বাড়িতে। নিরাপত্তারক্ষীরা আমির খানকে চিনতেও পারেননি। নিরাপত্তারক্ষীরা তাঁকে ঢুকতে দিচ্ছিলেন না। এরপর আমির নিজের স্বমহিমায় স্ত্রী কিরণকে নিয়ে দাদার বাড়িতে আসেন এবং সৌরভ তাঁদের স্বাগত জানান।
বর্তমানে আমির খান ব্যস্ত রয়েছেন লাল সিং চাড্ডা নিয়ে। কিন্তু করোনা ভাইরাসের জন্য শুটিং স্থগিত করা হয়েছে। আমিরের পাশে এই ছবিতে করিনা কাপুরকেও দেখা যাবে।












Click it and Unblock the Notifications