পরিবারের অমতে বলিউডে পা রেখে আজ সফল এই তারকারা
পরিবারের অমতে বলিউডে পা রেখে আজ সফল এই তারকারা
জীবনে যে যেটা ভেবে চলেন সেটা না হতেও পারে। এমন অনেক কিছুই ঘটনা আমাদের জীবনে ঘটে যা আমাদের ইচ্ছার বিরুদ্ধে, আবার এমন হয় আমরা অনেক কাজ করি যেগুলি পরিবারের একদম পছন্দ হয় না। তেমনি নিজের পরিবারের চাওয়া পাওয়ার কাটেনি এই বলি তারকাদের জীবন। হয়তো তাঁরা আজ যে অভিনেতা বা অভিনেত্রী হবেন তা হয়তো তাঁরা আগে ভাবেননি। জেনে নিন সেই তারকার তালিকায় কারা আছেন।

নেহা ধুপিয়া
বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়াকে সকলেই চেনেন। নতুন করে তাঁর আর পরিচয় দেওয়ার কিছু নেই। জানেন কি এই অভিনেত্রী তাঁর বাবা মায়ের অমতে বলিউডে পা রেখেছিলেন। একবার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি মুম্বাই আসার পর তাঁরা বাবা মা বাড়ির ফেরার জন্য বিমানের ব্যবস্থা করে দিয়েছিলেন। কারণ অভিনেত্রীর পরিবার চেয়েছিলেন তিনি আইএএসে যোগ দিক। তাঁরা কখনই চাননি তিনি সিনেমা জগতে থাক।

আমির খান
মিস্টার পারফেক্টসনিস্ট আমির খান এই বলিউড দুনিয়ায় আসবেন তা কোনদিন ভাবেননি তার পিতা মাতা। বাবা-মা সিনেমার পটভূমি তৈরি করলেও তাঁরা চেয়েছিলেন তাঁর ছেলে একজন ইঞ্জিনিয়ার হিসেবে নিজের পরিচয় গড়ে তুলুক। কিন্তু ভাগ্যের এমন পরিহাস, অভিনেতা বাবা মায়ের মত বলিউড ইন্ডাস্ট্রিকে নিজের পৃথিবী মনে করেছিলেন। বলিউড ইন্ডাস্ট্রির হাত ধরে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। আজ তিনি বলিউডের প্রথম সারির একজন অভিনেতা।

ইরফান খান
আজ হয়তো আমাদের মাঝে নেই তিনি আর। কিন্তু তাঁর সুন্দর অভিনয় দিয়ে তিনি সকলের মনে আজীবন বেঁচে থাকবে। বাবা মায়ের অমত থাকা সত্ত্বেও বলিউড সিনেমায় পা রেখেছিলেন তিনি। অভিনেতার বাবা মায়ের আশা ছিল তিনি তাঁদের পারিবারিক ব্যবসায় যোগ দিন। নিজের জীবনকে গড়তে তিনি অনেক মিথ্যা কথা বলেছিলেন। যদিও তিনি বলিউডে নিজের পাকাপাকি জায়গা করেছিলেন।

পঙ্কজ ত্রিপাঠী
বলিউডের এই অভিনেতাকে চেনেন না এমন মানুষের সংখ্যা নেই চলে। তাঁর অভিনয়ের প্রতি যে আলাদা ভালোবাসা আছে সেটি তিনি বুঝেছিলেন মাত্র ২২ বছর বয়সে। অভিনেতার পরিবারের সকলের ইচ্ছা ছিল তিনি একজন বড় ডাক্তার হয়ে নিজের পরিচয় গড়ে তুলুক। তিনি বিহারের একটি ছোট গ্রামে থাকতেন। যদিও আজ সফল অভিনেতা হিসাবে তাঁকে দেশবাসী চেনেন।

দীপিকা পাড়ুকোন
বলি ডিভা দীপিকা পাড়ুকোন প্রায় সময়েই খবরের শিরোনামে থাকেন। তিনি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের কন্যা। তাঁর পরিবারের ইচ্ছা ছিল অভিনেত্রী খেলাকে তাঁর কেরিয়ার হিসাবে বেছে নিক। যদিও ১৬ বছর বয়স পর্যন্ত তিনি ব্যাডমিন্টন খেলেছিলেন। তারপর তা ছেড়ে তিনি অভিনয় পা রাখেন। তাঁর জীবনে প্রথম ভালোবাসা অভিনয়, দ্বিতীয় ব্যাডমিন্টন।

কঙ্গনা রানাউত
অভিনেত্রী বরাবরই খুব স্পষ্টবাদী তা আমাদের সকলেরই জানা। তাঁর পরিবারের আশা ছিল তিনি একজন সফল ডাক্তার হবেন। মাত্র ১৫ বছর বয়সে তিনি বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন। তাঁর পরেই অনেক কষ্ট করেই বলিউডে নিজের জায়গা তৈরী করেছেন তিনি।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications