দীপাবলির আমেজ মাত করতে চলেছেন ক্যাট-আমির! দেখে নিন জমজমাট ভিডিও
'অগ্নিপথ' ছবিতে 'চিকনি চমেলি' গানের সঙ্গে ক্যাটরিনার তুমুল নাচের স্মৃতি ফের উস্কে দিয়েছে নতুন 'সুরাইয়া জান' গানটির ভিডিও।
'অগ্নিপথ' ছবিতে 'চিকনি চমেলি' গানের সঙ্গে ক্যাটরিনার তুমুল নাচের স্মৃতি ফের উস্কে দিয়েছে নতুন 'সুরাইয়া জান' গানটির ভিডিও। 'ঠগস অফ হিন্দোস্তান' ছবির নতুন গানের ভিডিওর ঝলকে কার্যত মাত করে দিয়ছেন আমির -ক্যাটরিনা।

এই বছরের অন্যতম 'ব্লকবাস্টার'এর অপেক্ষায় গোটা দেশ। নভেম্বরের ৮ তারিখ মুক্তি পেতে চলেছে আমির অমিতাভ অভিনীত ছবি 'ঠগস অফ হিন্দোস্তান'। দেশের স্বাধীনতা যুদ্ধের এক অনন্য পর্ব তুলে ধরতে চলেছে এই ছবি। ছবি ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উন্মাদনা-আগ্রহের পারদ। এর আগে 'ভসমল্লে' গানটিতে অমিতাভ আমির জুটি ইন্টারনেট মাতিয়ে তুলেছিলেন। এবার ক্যাটরিনার সঙ্গে আমিরের নাচের ভিডিও ক্রমেই ট্রেন্ডিং এ উঠে আসছে।
উল্লেখ্য, এদেশে বাণিজ্য় করতে এসে ব্রিটিশরা যেভাবে ক্ষমতা কায়েম করেছিল , তার বিরুদ্ধে ক্রমেই বিদ্রোহে সোচ্চার হয় ভারতীয়রা। সেই ঘটনা ঘিরেই ছবি 'ঠগস অফ হিন্দোস্তান'। সেই সময় শুধু বিদ্রোহ নয়, রীতিমত হাতিয়ার তুলে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ে ভারতের একদল ঠগ। যে ঠগদের নেতা ছিলেন 'আজাদ'। এই আজাদের ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন। অন্যদিকে, আজাদকে ছেঁটে ফেলতে ব্রিটিশরা তুলে আনে আরও এক 'ঠগ'কে, যাঁরা নাম 'ফিরঙ্গি'। ফিরঙ্গির চরিত্রে রয়েছেন আমির। শুরু হয় ফিরঙ্গি আমির যুদ্ধ।












Click it and Unblock the Notifications