(ফটো ফিচার) দক্ষিণের এই অনুষ্কাতেই এখন মাত বক্স অফিস, জেনে নিন তাঁর সম্পর্কে নানা অজানা তথ্য
'বাহুবলী'-এর 'দেবসেনা' অনুষ্কা সম্পর্কে জেনেনিন, নানা অজানা তথ্য।
দেশের প্রায় ৮০০০ টি স্ক্রিনে একসঙ্গে মুক্তি পেয়েছে 'বাহুবলী ২'। একের পর এক রেকর্ড গড়া ও ভাঙার পর্যায়ের মধ্যে রয়েছে দক্ষিণী এই ছবি। প্রথমদিনে ১০০কোটির ব্যবসা করে বলিউডকে তাক লাগিয়ে দিয়েছে এসএস রাজামৌলির ছবি 'বাহুবলী ২' ।
ছবি জুড়ে 'বাহুবলী' প্রভাসের অভিনয়ে এই মুহুর্তে বুঁদ হয়ে রয়েছেন গোটা দেশের মহিলারা। শুধু 'বাহুবলী' নয়, এই ছবিতে বাহুবলীর স্ত্রী দেবসেনাও সমান তালে জিতে নিয়েছেন দর্শকদের মন। যতটা সুন্দরী ঠিক ততটাই সাহসী দেবসেনার চরিত্রটি। আর নিজের অসামান্য অভিনয় দক্ষতা দিয়ে সেই চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টি। বলা ভালো এককথায় তিনি মোহিত করেছেন দর্শকদের। একনজরে দেখে নেওয়া যাক এই অনুষ্কা শেট্টি সম্পর্কে নানা অজানা তথ্য।

তিনি অনুষ্কা নন 'সুইটি'
অনুষ্কার আসল নাম সুইটি শেট্টি। দক্ষিণী ছবিতে নায়িকা
হিসাবে প্রতিষ্ঠিত হতেই তাঁর অনুষ্কা নামটি রাখা হয়। 'অরুন্ধতি', 'রুদ্রমাদেবী' এর মতো একাধিক হিট ছবির নায়িকা অনুষ্কাকে অবশ্য 'বাহুবলী' ছবির পরিচালক রাজামৌলি সুইটি নামেই চেনেন।

অনুষ্কার 'যোগা' যোগ
অনুষ্কা শেট্টি কেরিয়ারের শুরুতে অনেকদিন ধরেই 'যোগা' শিক্ষিকা ছিলেন। শোনা যায়, তাঁর কাছে প্রশিক্ষণ নিয়েছেন বহু দক্ষিণী অভিনেতা। সেই সূত্র ধরেই অনুষ্কা পা রাখেন দক্ষিণী ছবিতে।

প্রভাসের সঙ্গে তাঁর কেমিস্ট্রি ঠিক কীরকম?
'বাহুবলী' -এর আগে দক্ষিণী অনেক কটি ছবিতেই একসঙ্গে অভিনয় করেছেন প্রভাস-অনুষ্কা। অনস্ক্রিন তাঁদের জুটি বেশ আকর্ষণীয়। তবে ইদানিং হাওয়ায় আরেকটি খবরও ভাসছে। 'বাহুবলীর' শ্যুটিং থেকে প্রমোশন সর্বত্র তাঁদের দুজনের একসঙ্গে ঘোরাফেরা থেকে অনেকেই মনে করছেন এই ক'দিনে দুজনে যথেষ্ট ঘনিষ্ট হয়ে উঠেছেন।

বাইক-এর ফ্যান অনুষ্কা
'বাহুবলী ২' ছবিতে তাঁকে সাহসী দেবসেনার চরিত্রে দেখা গিয়েছে। বাস্তবিক জীবনেও তিনি অত্যন্ত সাহসী বলেই জানা যায়। তাঁর ঘনিষ্ঠ বন্দুরা অনেক জায়গাতেই বলে থাকেন যে অনুষ্কা বাইক পছন্দ করেন খুব।

গোলু অনুষ্কা!
দক্ষিণী ছবি 'সাইজ জিরো'-এর জন্য তিনি নিজের চেহারার আমূল পরিবর্তন করেন। সুন্দরী ধারালো চেহারার অনুষ্কা মোটা হয়ে যান শুধুমাত্র এই ছবির জন্য।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications