(ছবি) অভিনয় জীবনের ২৩ বছর পূর্ণ, দেখে নিন শাহরুখের সেরা ২৩ সিনেমা
বৃহস্পতিবার বলিউডে তাঁর অভিনয় জীবনের ২৩ বছর পূর্ণ করেছেন বাদশা শাহরুখ খান। ১৯৯২ সালের ২৫ জুন মুক্তি পেয়েছিল তাঁর প্রথম সিনেমা 'দিওয়ানা'।
টেলিভিশন সিরিয়াল 'ফৌজি' ও 'সার্কাস'-এ মুখ দেখিয়ে নিজের অভিনয় জীবন শুরু করা শাহরুখ খান প্রথমে নেগেটিভ রোলে অভিষেক করেন। দিওয়ানার পর বাজিগর সিনেমাতেও নেগেটিভ রোলেই দেখা গিয়েছিল কিং খানকে। এরপরও 'ডর' সিনেমাতেও সেই নেগেটিভ রোলেই অভিনয় করেন শাহরুখ। যখন মনে হতে শুরু করেছে, নেতিবাচক রোলেই তিনি স্বচ্ছন্দ কিনা, ঠিক তেমন সময়েই ১৯৯৫ সালে মুক্তি পেল শাহরুখ-কাজল অভিনীত 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'।
তারপর বাকিটা ইতিহাস। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা রোমান্টিক হিরো হিসাবে স্থান করে নিলেন শাহরুখ। সারা দুনিয়া মাতিয়ে তিনি পার করলেন অভিনয় জীবনের ২৩ টা বসন্ত। আসুন নিচের স্লাইডে দেখে নেওয়া যাক, কিং খানের সেরা ২৩টি ছবির কয়েকঝলক।
{photo-feature}












Click it and Unblock the Notifications