(ছবি) অজয় দেবগণ সম্পর্কে এই ১০ টি তথ্য আপনার নিশ্চিত অজানা!
অ্যাকশন হিরো হিসাবে বলিউডে অভিষেক হলেও রোম্যান্স এবং কমেডিতেও বেশ হাত পাকিয়েছেন অভিনেতা অজয় দেবগণ। বলিউডের সূত্রেই জীবনসঙ্গিনী খুঁজে পাওয়া। অজয়-প্রেমীর সংখ্যাও নেহাত কম নয়। [(ছবি) সলমন, শাহরুখ বা সানি লিওনির জীবনের এই অসাধ্য সাধনগুলি কি হবে?]
অজয় নিজে খুব শান্ত স্বভাবের তার উপর খুব চাপা। এমন বহু তথ্যই রয়েছে যা অজয় দেবগণের বিষয়ে অনেকেই জানেন না। এমন অজানা ১০ টি তথ্য আমরা তুলে ধরলাম ছবির মাধ্যমে।

বলিউডে অভিষেক
অনেকেই ভুল জানেন যে 'ফুল অউর কাঁটে' ছবিতে অভিনয় দিয়েও বলিউডে পা রাখা অজয়ের। কিন্তু আসলে তা নয়, শিশু অভিনেতা হিসাবে 'প্যায়ারি বহনা' ছবিতে মিঠুন চক্রবর্তীর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন অজয়।

জাতীয় পুরস্কার
'জখম' ও 'দ্য লেডেন্ড অফ ভগৎ সিং' ছবির জন্য দু'বার জাতীয় পুরস্কার পেয়েছে অজয়। হয়তো দৃশ্যম ছবির সৌভাগ্যে জাতীয় পুরস্কারের হ্যাটট্রিকটাও বাগিয়ে নিতে পারেন তিনি।

অজয়-ঐশ্বর্য
অজয়ের অন্যতম সেরা পারফরম্যান্স দেখা গিয়েছিল সঞ্জয় লীলা বনশালির ছবি হাম দিল দে চুকে সনম-এ। এই ছবিতে ঐশ্বর্যের স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন অজয়। শুটিংয়ের সময় হয়তো হাতে গোনা কয়েকবার দুজনে কথা বলেছিলেন।
এর পরে ডেভিড ধাওয়ানের 'হাম কিসিসে কম নেহি' এবং ঋতুপর্ন ঘোষের 'রেনকোট' ছবিতে অভিনয় করেছেন দুজনে। পরিবারের বাইরে অজয় প্রথম ব্যক্তি যাকে অভিষেক ঐশ্বর্যের সঙ্গে বিয়ের কথা জানিয়েছিল।

বাজিরাও মাস্তানি
বাজিরাও মস্তানি ছবির জন্য সঞ্জয় লীলা বনশালি প্রথম পছন্দ ছিলেন অজয়ই। কিন্তু অভিনেতার পারিশ্রমিকের বিষয়ে ঐক্যমত না হওয়ায় পরে রণবীর সিংয়ের সঙ্গে কথা বলেন সঞ্জয়।

গম্ভীর নয় কমেডি
খুব গুরু গম্ভীর ভারিক্কি ছবি পছন্দ নয় অজয় দেবগণের। বরং হাল্কা মেজাজের কমেডি ছবিই বেশি পছন্দ তার।

ঘণিষ্ঠ রোহিত
অজয়ের খুব ঘণিষ্ঠ বন্ধু রোহিত শেঠি। অজয় ও রোহিতের মধ্যে অনেক মিল রয়েছে। দুজনেই নাম করা অ্যাকশন ডিরেক্টরের ছেলে। ছোটবেলায় একই জন্মদিনের অনুষ্ঠানে দেখা যেত দুজনকে।

আর্থিক ঘাটতি
অজয় শুধুমাত্র ইউ মি অউর হাম ছবিটি পরিচালনা করেছিলেন। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন বাস্তব জীবনে স্ত্রী কাজল। কিন্তু এই ছবি বক্স অফিসে ক্ষতির মুখে পড়ে। ফলে আর্থিকভাবে বেশ জোর ধাক্কা খান অজয়।

রাজু চাচা
অজয় দেবগণের অন্য হোম প্রোডাকশন রাজু চাচা-ও ফ্লপ করে। এই ছবিতেও অজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন কাজল।

মা-বাবাকে পুজো
অজয় নিজের মা-বাবাকে ভগবানের ন্যায় পুজো করেন। প্রত্যেকদিন সকালে বাড়িতে থেকে বেরনোর আগে এখনও রোজ তাদের পায়ে হাত দিয়ে নমস্কার করে বেরন।

দৃশ্যম
দৃশ্যম ছবিতে যে চরিত্রে অভিনয় করছেন অজয় তার জন্য মালায়লমে মোহনলাল ও তামিলে কমল হাসান সমালোকদের প্রশংসা কুড়িয়েছেন।












Click it and Unblock the Notifications