দু’‌বছর আগে বিতর্কিত টুইটের জের, মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার কেআরকে

২০২০ সালের এক বিতর্কিত টুইটের জেরে গ্রেফতার হলেন অভিনেতা-সমালোচক কমল আর খান, যিনি কেআরকে বলেই পরিচিত। তাঁকে মালাদ পুলিশ গ্রেফতার করে। প্রথমে কমল আর খানকে বিমানবন্দরে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ।

মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার কেআরকে

কেআরকে-এর বিরুদ্ধে মালাদ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যুব সেনা সদস্য রাহুল কানাল। ২০২০ সালে অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুরকে নিয়ে বিতর্কিত টুইট করেছিলেন তিনি। প্রসঙ্গত, বলিউডের উপর বারবার আক্রমণ করে রোজ শিরোনামে থাকেন কমল। তাঁর সমালোচনামূলক টুইটের জেরে অস্থির হয়ে ওঠেন বলি তারকারা। ২০২০ সালে সেরকমই এক টুইটের মাধ্যমে কেআরকে প্রয়াত ইরফান খান ও ঋষি কাপুরের ওপর হামলা করেন। ওই বছরেই তাঁর বিরুদ্ধে এফআইআর-এর পর কেআরকে-এর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়। কমল আর খানকে মঙ্গলবার বোরিভালি আদালতে পেশ করা হবে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ২৯৪, ৫০০, ৫০১, ৫০৫, ৬৭ ও ৯৮ ধারায় মামলা দায়ের হয়েছে।

এ প্রসঙ্গে রাহুল কানাল বলেছেন, '‌আমার অভিযোগের ভিত্তিতে কমল আর খানকে গ্রেফতার করা হয়েছে। মুম্বই পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। তিনি সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করেছিলেন এবং অশালীন ভাষা ব্যবহার করেন। সমাজ এ ধরনের আচরণ কখনও গ্রহণ করে না। তাঁকে গ্রেফতার করে এ ধরনের মানুষের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে মুম্বই পুলিশ।'‌ সদ্যই বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করেও নিন্দার মুখে পড়েন তিনি। ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিরাটকে নিশানা করতে গিয়ে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে কটাক্ষ করেছিলেন কেআরকে। শুধু তাই নয়, বিরাটকে দলে নেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন কেআরকে। তবে এই নিয়ে প্রচুর সমালোচনা হওয়ার পর কেআরকে টুইটটি ডিলিট করে দেন।

বলিউডের ওপর আক্রমণ করা নিয়ে প্রায়ই শিরোনামে থাকেন কমল আর খান। তিনি একাধিক হিন্দি ও ভোজপুরি সিনেমায় অভইনয়ও করেছেন এবং প্রযোজনার কাজও করেছেন। বিগ বস ৩-এর প্রতিযোগী ছিলেন কমল আর খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+