Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) সলমন খানকে নিয়ে এই তথ্যগুলি নিশ্চিত আপনার অজানা

বলিউডের সেরার সেরা নায়কদের মধ্যে একজন সলমন খান। কোনও সিনেমায় তাঁর উপস্থিতিই হিট করিয়ে দেয় ছবিটিকে। নামী প্রযোজক থেকে পরিচালক সকলে হন্যে হয়ে পড়ে থাকেন সলমনকে সিনেমায় সই করানোর জন্য। [সলমনের ফিরিয়ে দেওয়া এই সিনেমাগুলি সুপারহিট হয়েছে]

দিলদরিয়া এই বলিউড স্টার শুধু অভিনয়েই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। প্রযোজনাতেও হাত লাগিয়েছেন আর সেখানেও সব রেকর্ড ভেঙে দিয়েছেন। সলমনের প্রযোজিত 'বজরঙ্গী ভাইজান' সিনেমাটি ৬০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। [বক্সারের ভূমিকায় অভিনয় করা বলিউড তারকাদের লিস্ট]

আম অভিনেতাদের মতোই বলিউডে কেরিয়ার শুরু করা সলমন খান প্রথমে কাউকে নিজের তারকা পিতা সেলিম খানের পরিচয় দেননি। একক দক্ষতায় নিজের বিশ্বজোড়া পরিচিতি তৈরি করেছেন তিনি। [সলমন খানের সেরা পাঁচ সিনেমার লিস্ট]

এহেন সলমন খান সম্পর্কে আমজনতার আগ্রহ থাকাই স্বাভাবিক। নিচের স্লাইডে ক্লিক করে জেনে নিন এমনই কিছু অজানা তথ্য সলমন খান সম্পর্কে। ['বজরঙ্গী ভাইজান' নিয়ে এই তথ্যগুলি এখনও অনেকের অজানা]

সলমন খান কখনও রিভিউ পড়েন না

সলমন খান কখনও রিভিউ পড়েন না

সলমন খান কখনও সিনেমার রিভিউ পড়েন না। তা নিয়ে বিশেষ চিন্তিত হতেও দেখা যায় না এই সুপারস্টারকে। তিনি জানেন, তাঁর সিনেমা দর্শক ভালোবাসবেনই।

ক্যাটরিনার সিনেমা দেখেন না

ক্যাটরিনার সিনেমা দেখেন না

যদি তিনি সেই সিনেমায় থাকেন তাহলে আলাদা কথা, নাহলে ক্য়াটরিনা কাইফের কোনও সিনেমা দেখেন না সলমন।

বাজিগর-এ না

বাজিগর-এ না

শাহরুখ খানকে যে সিনেমা বলিউডে প্রতিষ্ঠা দিয়েছে, আব্বাস-মস্তানের পরিচালিত সেই 'বাজিগর' সিনেমার প্রস্তাব পেয়েও ছেড়ে দেন সলমন। কারণ তিনি কোনও নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চান না বলে জানিয়েছিলেন।

কর্মহীন সলমন

কর্মহীন সলমন

প্রথম ছবি 'ম্যায়নে পেয়ার কিয়া' সুপারহিট হয়েছিল। অথচ তার পরেও প্রায় ৬ মাস কর্মহীন হয়ে কাটাতে হয়েছে সলমনকে। যদিও এখন সেসব পিছনে ফেলে বলিউডে ২৫ বছরের বেশি কাটিয়ে ফেলেছেন সলমন।

আসল নাম

আসল নাম

সলমন খানের আসল নাম আব্দুল রশিদ সেলিম সলমন খান।

মখমলের রুমাল

মখমলের রুমাল

বলিউড সুপারস্টার সলমন খান সুতির নয়, মখমখের রুমাল ব্যবহার করেন।

গাড়ির শখ

গাড়ির শখ

বাইকের প্রতি অগাধ টান রয়েছে সলমনের, একথা সবাই জানেন। তবে জানেন কি, গাড়ির প্রতিও একইরকম আসক্তি রয়েছে সলমনের। বিএমডব্লিউ, মার্সেডিজ-বেনস্জ বা ল্যান্ড ক্রুজার গাড়ি চালাতে ভালোবাসেন সলমন।

বাবা সেলিমের নাম ভাঙাননি

বাবা সেলিমের নাম ভাঙাননি

এখনকার বেশিরভাগ তারকা পুত্র বা কন্যা বাবা-মায়ের নাম ভাঙিয়েই বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেন। সেপথে হাঁটেননি সলমন। বিখ্য়াত চিত্রনাট্যকার সেলিম খান যে তাঁর বাবা তা প্রথমদিকে কাউকে না বলে প্রতিষ্ঠিত হন সলমন।

স্বাস্থ্য সচেতনতা তৈরিতে পথীকৃত

স্বাস্থ্য সচেতনতা তৈরিতে পথীকৃত

সলমন খান বলিউডে আসার আগে ফিটনেস নিয়ে কোনও নায়ক মাথা ঘামাতেন না। সলমন আসার পরে তাঁকে দেখে ফিটনেস ট্রেন্ড শুরু হয় বলিউডে। যা এখন সকল অভিনেতা মেনে চলেন।

লুকনো প্রতিভা

লুকনো প্রতিভা

অভিনয় করা ছাড়াও সলমন খান সিনেমার স্ক্রিপ্ট লেখেন, ছবি আঁকেন, ছবি তোলেন, সাঁতার কাটতে ভালোবাসেন ও অবশ্যই গান করেন।

সাবানে দুর্বলতা

সাবানে দুর্বলতা

নানা ধরনের সুগন্ধী সাবানের প্রতি অত্যধিক দুর্বলতা রয়েছে সলমনের। তাঁর বাথরুম একাধিক দামী সাবানে ঠাসা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+