আর দূরে দূরে নয়, অভিমান ভুলে কাছাকাছি এলেন কি সোহিনী–রণজয়?
টলিউডের এখন ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন সোহিনী সরকার। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত 'ব্যোমকেশ হত্যামঞ্চ' এবং হইচইতে 'সম্পূর্ণা'। এই দুই জায়গাতেই সোহিনীর অভিনয় প্রশংসীত। মাঝে সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুর সম্পর্ক ভাঙা নিয়ে তোলপাড় শুরু হয়েছিল। সেই সময় এই দুই তারকাই সেভাবে তাঁদের সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুলতে চাননি। তবে টলি পাড়ায় জোর গুঞ্জন মান-অভিমান ভুলে সোহিনী ও রণজয় আবার একসঙ্গে।

৬ বছরের দীর্ঘ সম্পর্ক। একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে কাপল ফটোশুট, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হট কাপল ছিলেন রণজয় ও সোহিনী। নিজেদের সম্পর্ক নিয়ে কখনই লুকোচুরি করেননি তাঁরা বরং সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি দিয়ে নিজেদের ভালোবাসাকে জাহির করেছেন। তাই আচমকা তাঁদের ব্রেকআপের খবর শুনে সকলেই অবাক হয়েছিলেন। তবে এবার মন খারাপের পালা শেষ। সম্প্রতি সোহিনী ও রণজয়কে ফের একসঙ্গে দেখা গিয়েছে। তাও আবার একটি জন্মদিনের পার্টিতে।
সম্প্রতি টেলি অভিনেত্রী অঙ্কিতার জন্মদিন ছিল। আর সেই উপলক্ষ্যে নিজেদের কাছের বন্ধু-বান্ধবদের নিয়ে ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন অঙ্কিতার স্বামী তথা অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। যেখানে উপস্থিত ছিলেন সোহিনী, রণজয়, সায়নী গুপ্ত সহ ইন্ডাস্ট্রির কিছু চেনা মুখ। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই যে ছবির দিকে প্রথম সকলের নজর গিয়েছে তা হল রণজয় ও সোহিনী। ছবিতে দেখা গিয়েছে, একটি সোফায় বসে রয়েছেন রণজয় এবং তাঁর একদিকে প্রান্তিক ও তাঁর কোলে অঙ্কিতা এবং অন্যদিকে বেশ ঘনিষ্ঠভাবে বসে আছেন সোহিনী। এই ছবি দেখার পর আর কোনও সন্দেহই রইল না যে সোহিনী আর রণজয় আবার একসঙ্গে হয়েছেন। তবে এটা নতুন করে সম্পর্কের সূচনা নাকি নিছকই বন্ধুত্ব তা সময়ই বলে দেবে।
লকডাউনের সময় থেকেই প্রায় লিভ-ইন সম্পর্কে ছিলেন রণজয় সোহিনী। শুধু তাই নয় প্রায় দিনই জঙ্গল থেকে সমুদ্র কিংবা পাহাড় অথবা গঙ্গার ঘাটে বেরিয়ে পড়তেন এই জুটি। দার্জিলিং থেকেও একসঙ্গে ঘুরে এসেছেন সোহিনী-রণজয়। সেই সময় বরফের মধ্যে নানা ভিডিও দিতে দেখা যায় রণজয়-সোহিনীকে। তাঁদের বিয়ের খবরও শোনা যাচ্ছিল বিভিন্ন মহলে। শোনা যায় অয়ন চক্রবর্তীর ওয়েব সিরিজ জাজমেন্টে ডে-এর সময় থেকেই তাঁদের সম্পর্কের শুরু। এই মুহূর্তে গুড্ডি সিরিয়ালে ইনসপেক্টর অনুজের চরিত্রে দেখা যাচ্ছে রণজয়কে। অন্যদিকে সিনেমা ও ওয়েব সিরিজ মিলিয়ে হাতে ঠাসা কাজ সোহিনীর।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications