সারিকা থেকে আলিয়া, বিয়ের আগেই বলিউডের এই তারকারা হন অর্ন্তঃসত্ত্বা
ভাট ও কাপুর পরিবারের এখন খুশির বাতাবরণ। আর তা হবে নাই বা কেন। আলিয়া ভাট ও রণবীর কাপুর স্বাগত জানিয়েছেন তাঁদের খুদে অতিথিকে। রবিবারই আলিয়া ভাট জন্ম দিয়েছেন কন্যা সন্তানের। আলিয়া ভাট ও রণবীর কাপুর তাঁদের বিয়ের দু'মাসের মাথায় তাঁরা অভিভাবক হতে চলেছেন বলে ঘোষণা করেন। আলিয়া ততদিনে অর্ন্তঃসত্ত্বা। অর্থাৎ বিয়ের আগেই অভিনেত্রী গর্ভবতী ছিলেন। তবে আলিয়া প্রথম নন, বলিউডের এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা তাঁদের বিয়ের আগেই অর্ন্তঃসত্ত্বা হয়ে যান। আসুন দেখে নিই সেইসব অভিনেত্রীদের।

আলিয়া ভাট
আলিয়া ভাট তাঁর জীবনের ভালোবাসার মানুষ রণবীর কাপুরকে বিয়ে করেছেন এই বছরের ১৪ এপ্রিল। আর ২৭ জুন আলিয়া ঘোষণা করেন যে তিনি মা হতে চলেছেন। বিয়ের আগেই আলিয়া যে অর্ন্তঃসত্ত্বা ছিলেন সে নিয়ে কোনও সন্দেহই নেই। ৬ নভেম্বর, রবিবার আলিয়া ভাট ফুটফুটে কন্যার জন্ম দেন। কাপুর বংশে খুদে অতিথি আসায় সকলেই দারুণ খুশি।

নেহা ধুপিয়া
২০১৮ সালের মে মাসে নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর আচমকা বিয়ে সকলকে হতচকিত করে দিয়েছিল। বিয়ের একমাসের মাথাতেই নেহা ধুপিয়া সোশ্যাল মিডিয়ায় সুন্দর একটি ছবি পোস্ট করে তাঁর মা হওয়ার কথা ঘোষণা করেন। বিয়ের সময় অভিনেত্রী তিনমাসের অর্ন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গিয়েছিল।

নীনা গুপ্তা
বলিউডের দারুণ এক অভিনেত্রী, যিনি সাহসীও বটে, সেই নীনা গুপ্তা তাঁর প্রথম সন্তান মাসাবাকে প্রসব করেন অবিবাহিত অবস্থাতেই। নীনা গুপ্তার সঙ্গে সম্পর্ক ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডের। ভিভিয়ান ও নীনার সন্তান মাসাবা। নীনা গুপ্তা তাঁর কন্যা মাসাবাকে সিঙ্গল মাদার হয়েই লালন পালন করেছেন। তিনি এখনও বিয়ের আগে বা বিয়ে ছাড়া সন্তান পৃথিবীতে নিয়ে আসার পক্ষেই কথা বলেন।

সারিকা
দক্ষিণী সুপারস্টার কমল হাসানকে বিয়ে করার দু'বছর আগেই সারিকা মা হন শ্রুতি হাসানের। এখনও পর্যন্ত, স্টিরিওটাইপ কিছু অভিনেত্রীদের মধ্যে সারিকার নাম আজও নেওয়া হয়। কারণ তিনি সেই সময় সমাজের কটাক্ষ সহ্য করে সন্তান প্রসব করেছিলেন অবিবাহিত অবস্থায়।

নাতাশা স্ট্যানকোভিক
অভিনেত্রী-মডেল নাতাশা স্ট্যানকোভিক, যিনি এখন ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার স্ত্রী, তিনি বিয়ের আগেই গর্ভধারণ করেছিলেন। যদিও এই দম্পতি তাঁদের বাগদানের কথা ঘোষণা করেন ২০২০ সালের নিউইয়ারের দিন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications