স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের খবর ক্যানসারের মাঝেই পান রিচা ? সঞ্জয়-মাধুরীর বিতর্কিত সম্পর্ক একনজরে
ক্যানসারের মাঝেই স্বামীর বিবাহ বহির্ভূত প্রেমের খবর পান রিচা, সঞ্জয়-মাধুরীর বিতর্কিত সম্পর্ক একনজরে
বলিউডে সম্পর্কের চড়াই উতরাইয়ের খবর প্রায়সই সংবাদ শিরোনাম কেড়েছে। বিভিন্ন যুগে বহু বলিউড তারকার নামে একাধিক গুঞ্জন শোনা গিয়েছে। তবে সেই সমস্ত গুঞ্জনে সবচেয়ে বড় আকর্ষণের কেন্দ্রে ছিলেন সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত। কেমন ছিল তাঁদের বিতর্কিত সম্পর্কের বিভিন্ন দিক?

সম্পর্ক ঘিরে কোন গুঞ্জন
তখনও ভারতের বুকে ভয়াবহ '৯৩ এর মুম্বই বিস্ফোরণ ঘটেনি। বলিউডে তখন রমরমিয়ে চলছে একের পর এক ব্লকবাস্টার ফিল্ম। যে ইন্ডাস্ট্রিতে তখন কার্যত হিট অভিনেত্রী মাধুরী। অন্যদিকে তখন সঞ্জয় দত্তও জনপ্রিয়তায় বেশ এগিয়ে। এমন সময় হঠাৎই শোনা যায় যে অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন সঞ্জয় দত্ত। কার্যত রে রে পড়ে যায় বলিউড পাড়ায়। ততক্ষণে 'খলনায়ক' থেকে 'সাজন' ছবিতে দুই তারকা একসঙ্গে অভিনয় করে ফেলেছেন।

ক্যানসারে আক্রান্ত সঞ্জয়ের স্ত্রীর কানে যায় গুঞ্জন
ইয়াসির উসমানের লেখা বই 'সঞ্জয় দত্ত: দ্য ক্রেজি আনটোল্ড স্টোরি অফ বলিউডস ব্যাড বয় ' এ লেখা রয়েছে, যে সময় মাধুরী ও সঞ্জয় দত্তের প্রেমের গুঞ্জন গোটা বলিউডে ছড়িয়ে পড়তে থাকে, সেই সময় সঞ্জয় দত্তের স্ত্রী রিচা শর্মা ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে নিউ ইয়র্কে। আর অসুস্থ চিকিৎসারত রিচার কাছে সেই সময় খবর যায় যে সঞ্জয় সম্ভবত প্রেমে পড়েছেন মাধুরীর। যে মাধুরী বহু লক্ষ পুরুষের 'ড্রিম গার্ল'।

ক্যানসারের চিকিৎসার মধ্যেই কোন সিদ্ধান্ত নেন রিচা?
বলিউডের গুঞ্জন বলছে, রিচা ও সঞ্জয়ের জীবনে ততদিনে এসে গিয়েছে তাঁদের সন্তান ত্রিশলা। ত্রিশলাকে নিয়েই নিউ ইয়র্কে ক্যানসারের চিকিৎসায় তখন ছিলেন রিচা। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের খবর পেয়েই ক্যানসারের চিকিৎসার মাঝেই রিচা নিউ ইয়র্ক ছেড়ে মুম্বইতে তখন চলে আসেন বলে খবর।

সেট-এ ততদিনে কী ঘটিয়েছিলেন সঞ্জয়?
ইয়াসের উসমানের লেখা বই বলছে, ততদিনে সঞ্জয় দত্ত মাধুরীর সঙ্গে অভিনীত ফিল্মের সেট-এ অভিনেত্রীর সঙ্গে সঙ্গে এগিয়ে যেতেন, আর বলতেন ' আই লাভ ইউ'। একথা সঞ্জয়-মাধুরী অভিনীত এক ফিল্মের পরিচালকই ফাঁস করেন বলে খবর। এমনই তথ্য তুলে ধরে ডিএনএ-র একটি প্রতিবেদন।

বিয়ের ভাঙন দেখতে পেয়েই রিচা কী করতে চান?
শোনা যায়া, ক্যানসারে নিউ ইয়র্কে চিকিৎসা করে খানিকটা সুস্থ তখন হয়ে উঠেছিলেন রিচা। সেই সময় সঞ্জয়ের এই বিবাহ বহির্ভূত সম্পর্ক রুখে দিয়ে বিয়ে বাঁচানোর চেষ্টায় ছিলেন সঞ্জয় পত্নী রিচা। পরবর্তীকালে রিচার পরিবার মাধুরীকেই দায়ী করেন রিচার সঙ্গে সঞ্জয়ের বিচ্ছেদের জন্য। এমনই কানা ঘুষো শোনা গেলেও , তা নিয়ে নিশ্চিতভাবে বক্তব্য রাখেননি কেউই।

'মাধুরী-সঞ্জয়ের বিয়ে হবেনা'
মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের প্রেমের গুঞ্জন ততদিনে বেশ ছড়িয়ে গিয়েছে বলিউড জুড়ে। অনেকেই বলছেন যে সত্যিই রিচাকে ছেড়ে মাধুরীকেই বিয়ে করবেন সঞ্জয়। এমন একটা সময় মুম্বই বিস্ফোরণের মতো ঘটনা ঘটে যায়। যা এই বিতর্কিত পর্বের গুঞ্জনকে ছাপিয়ে যায় বহুগুণে। সেই সময় টাডা আইনে অস্ত্র মামলায় গ্রেফতার হন সঞ্জয় দত্ত। যে গুঞ্জন বলিউডে শুরু হয় , তা কার্যত ধ্বংস হয়ে যায়।

পরবর্তীকালে সঞ্জয় কী জানিয়েছেন?
মাধুরী সম্পর্কে কোনও সাক্ষাৎকারেই সঞ্জয় দত্তকে প্রশ্ন করা হলে, তিনি কোনও কটূ মন্তব্য করেননি। বরং এই গুঞ্জন নস্যাৎ করেছেন। মাধুরী একজন ভালো মানুষ , একথাও বলেছেন। শোনা যায়, যে গুঞ্জন তাঁকে ও মাধুরীকে নিয়ে রটেছিল , তা নিয়ে নাকি সঞ্জয় একবার ক্ষমাও চেয়েছেন মাধুরীর কাছে।












Click it and Unblock the Notifications