গোপনে রাখী সাওয়ান্ত কি বিয়ে সেরে ফেললেন! প্রবাসী ভারতীয়কে নিয়ে জল্পনা তুঙ্গে
বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব রাখী সাওয়ান্ত । কয়েকদিন আগেই যিনি অভিযোগ করেছিলেন যে অভিনেত্রী তনুশ্রী দত্ত তাঁকে ধর্ষণ করেছেন।
বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব রাখী সাওয়ান্ত । কয়েকদিন আগেই যিনি অভিযোগ করেছিলেন যে অভিনেত্রী তনুশ্রী দত্ত তাঁকে ধর্ষণ করেছেন। এরপর তিনি খবরে আসেন সোশ্যাল মিডিয়া স্টার দীপক কালালের সঙ্গে বিয়ের ঘোষণা করে। তবে এবার শোনা যাচ্ছে, এক প্রবাসী ভারতীয়ের সঙ্গে মুম্বইয়ের এক পাঁচ তারা হোটেলে বিয়ের পর্ব সেরে ফেললেন রাখী! তবে রাখী সমস্ত রিপোর্ট নস্যাৎ করে রাখী সাওয়ান্ত জানিয়ে দেন তিনি কেবল ব্রাইডাল শ্যুট করছেন।

এর আগে, এক সর্বভারতীয় সংবাদমাধ্যম প্রকাশিত খবর অনুযায়ী, মুম্বইয়ের জে ডাব্লুউ ম্যারিয়ট হোটেলে গোপনে বিয়ের পর্ব সারেন রাখী সাওয়ান্ত। শোনা যায়, দীপক কালাল নন, বরং ২৮ জুলাই রাখী কয়েকজন ঘনিষ্ঠদের সঙ্গে রেখে এই বিয়ের অনুষ্ঠানে যোগদান করেন। এই প্রথমবার রাখী বিয়ে করেননি। এর আগেও একবার রাখীর বিয়ের খবর শোনা গিয়েছিল। সেই ব্যক্তির নাম ছিল আশরফ।
তবে, এবার রাখী কাকে বিয়ে করেছেন , তা নিয়ে ছিল প্রশ্ন। এখনও পর্যন্ত রাখীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বহু পুরুষ। তবে ২০১৯ এ রাখীর সঙ্গে কার বিয়ে হচ্ছে তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বলিউডে।












Click it and Unblock the Notifications