তাহলে কি বিয়েটা সেরেই ফেললেন রাহুল-রুকমা! খুশী অনুগামীরা

তাহলে কি বিয়েটা সেরেই ফেললেন রাহুল-রুকমা! খুশী অনুগামীরা

রাহুল রুকমার জুটি কিন্তু সকলেই খুব পছন্দ করেন। সদ্যই জামাইষষ্ঠী গেছে, আর তাঁর মধ্যেই বিয়ে সারলেন তাঁরা! হ্যাঁ অবাক হচ্ছেন। এমন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা রাহুল। ক্যাপশানে লিখেছেন’ নবদম্পতি’। তবে, নিশ্চয়ই আপনারও ভাবছেন এটা রিল না রিয়েল লাইফ তাই তো?

তাহলে কি বিয়েটা সেরেই ফেললেন রাহুল-রুকমা! খুশী অনুগামীরা


ইনস্টাগ্রামে যে ছবি শেয়ার করেছেন অভিনেতা, সেই ছবিতে দেখা যাচ্ছে। একেবারে নতুন বর বেশে সেজে আছেন তিনি। ধুতি, পাঞ্জাবি পড়েছেন তিনি। রুকমা পরে আছেন লাল বেনারসি শাড়ি, গা ভর্তি গহনা, মাথায় মুকুট, ফুলের মালায় সেজে আছেন তিনি। নবদম্পতিকে বেশ মানিয়েছে এমনই বলছেন অনুগামীরা। আর তারাও যে খুব খুশী তা বলার অপেক্ষা রাখে না।মাথা ভর্তি সিঁদুরে বেশ সুন্দর লাগছে অভিনেত্রীকে।

এমন ছবি দেখে অনেক অনুগামীরা খুব খুশী হয়েছেন। আর অনেকে অবাকও হয়েছে। তবে, এই ছবি রিয়েল লাইফের নয়, রিল লাইফের। এমনটাও জানিয়েছেন অভিনেতা রাহুল। এটা ধারাবাহিকের ছবি। তাঁদের ছবি দেখে স্বস্তিকা মুখোপাধ্যায়ও অবাক হয়েছেন। তখন তিনি জানতে চান এটা সত্যি নাকি সিরিয়াল। সেখানেই অভিনেতা জানিয়েছেন এটা ধারাবাহিকের ছবি। রিল রিয়েল লাইফের ছবি নয়।

বর্তমানে জি বাংলায় সম্প্রচারিত হয় লালকুঠি ধারাবাহিক। সেখানেই অভিনয় করেন তাঁরা। দেশের মাটির পর তাঁদের লালকুঠি ধারাবাহিকেও বেশ পছন্দ করেন সকলে। আগেই ধারাবাহিকে প্রোমো প্রকাশ হওয়ার পর টানটান উত্তেজনা দেখা দিয়েছে সকলের মধ্যে। সেখানে দেখানো হয়েছে রুকমার লাল জরির কাজ করা দারুন সুন্দর শাড়ি, মাথায় ফুল লাগিয়ে সেজেগুজে তৈরি হয়েছেন কোথাও যাওয়ার জন্য। সেটা হয়তো নেমন্তন্ন বাড়ির জন্যই!

কিন্তু বাইরে তখন ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। ফোনে কথা বলতে শোনা যায় অভিনেত্রীকে। সেখানে তিনি বলেন বৃষ্টিটা একটু ধরলেই আসছি। বাড়িতে একা একাই দেখা মিলেছে নায়িকার। সেইসঙ্গে বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে একটা গাড়ি। সে গুনগুন করে মনের সুখে গান গাইতে থাকে। তারপর সেই আয়নায় যখন নিজের মুখ দেখেন, তখন দেখে পেছন থেকে কেউ সরে যাচ্ছে। এই দৃশ্যটাও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+