প্রভাসের সঙ্গে প্রেম করছেন নাকি কৃতী শ্যানন? বি–টাউনে জল্পনা কিন্তু তুঙ্গে
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন শুরু হয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে চুটিয়ে ডেট করছেন বলিউডের কৃতী শ্যানন। রবিবার থেকেই এই খবরে তোলপাড় গোটা নেট দুনিয়া। শোনা যাচ্ছিল, 'আদিপুরুষ' ছবির শুটিং চলাকালীন ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলি তারকা কৃতী শ্যানন এবং দক্ষিণী তারকা প্রভাসের মধ্যে। যদিও এই খবরের সত্যতা নিয়ে প্রভাস বা কৃতী কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি। কিন্তু এক বিশ্বস্ত সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরানো এই খবরের কোনও সত্যতা নেই। প্রভাস-কৃতীর মধ্যে তেমন কোনও সম্পর্ক গড়ে ওঠেনি। এটা সোশ্যাল মিডিয়ার অন্যান্য মশলাদার খবরের মধ্যেই একটি, তাই প্রভাস বা কৃতী দু'জনেই এটা নিয়ে মন্তব্য করতে চাননি।

এর আগের রিপোর্টে জানা গিয়েছিল যে কৃতী-প্রভাস দু'জনের কেউই কাউকে ফোন বা মেসেজ করেন না কিন্তু তাঁদের মধ্যে ভালোলাগার সম্পর্ক গড়ে উঠেছে। তবে তাঁরা দু'জনের কেউই এ বিষয়ে তাড়াহুড়ো করতে চান না বরং স্বাভাবিকভাবেই দু'জনের সম্পর্ক গড়ে উঠুক সেটাই তাঁরা চায়। তবে সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ার এই খবর শুনে কৃতী ও প্রভাস অবশ্যই হাসছেন কারণ এই খবর একেবারে ভিত্তিহীন।
প্রসঙ্গত, ২০২১ সালের মার্চ মাসে একটি সাক্ষাৎকারে প্রভাসের সম্পর্কে কৃতীকে প্রশ্ন করা হলে তিনি অনরগল প্রশংসা করতে থাকেন। কৃতী বলেছিলেন, 'প্রভাস নিজে খেতে খুব ভালবাসে, নিজের সহ-অভিনেতা বা সহ-অভিনেত্রীদের খাওয়াতেও খুব ভালবাসে।' শুধু তাই নয়, কফি উইথ করণ শোতে এসে তারকাদের ফোন করার কথা পর্বে কৃতী প্রভাসকে ফোন করেছিলেন। যা দেখে সকলেই বেশ চমকে উঠেছিলেন যে কৃতী-প্রভাসের এত ভালো সম্পর্ক কবে থেকে হল। বেশ কয়েক মাস আগে শুটিং শেষ হয়ে গিয়েছে 'আদিপুরুষ'-এর। কিন্তু প্রভাস এবং কৃতীর মধ্যে যোগাযোগ বন্ধ হয়নি। ২০২৩ সালের ১২ জানুয়ারি মুক্তি পাবে কৃতী, প্রভাস এবং সইফ আলি খানের ছবি 'আদিপুরুষ'। তখন আরও ভাল করে দুই তারকার রসায়ন প্রকাশ পাবে দর্শকের সামনে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications