গলায় চকচক করছে শিখরের নামের লকেট, জানেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের প্রেমিকের পরিচয়
প্রকাশ্যে প্রেমের স্বীকারোক্তি। গলায় শিখরের নামের লকেট পরে ময়দানের রেডকার্পেটে দেখা দিলেন জাহ্নবী কাপুর। সঙ্গে সঙ্গে ঝলসে উঠল কয়েক শত ক্যামেরা। যদিও শিখরের সঙ্গে যে শ্রীদেবী কন্যা প্রেমে মজে রয়েছেন সেই খবর আগেই ভাসছিল টিনসেল টাউনে।
মাঝে মধ্যেই শিখরের সঙ্গে পার্টিতে অথবা এক গাড়িতে দেখা যেত তাঁকে। আবার শিখরকে নিয়ে তিরুপতির মন্দিরেও পুজো িদয়ে এসেছেন জাহ্নবী কাপুর। কিন্তু কে এই শিখর। অনেকেই চেনেন না তাঁকে। আম্বানিদের বিয়েতে জাহ্নবী কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন ঠিকই তিনি। কিন্তু বলিউডের কেউ নন শিখর তাহলে জাহ্নবীর সঙ্গে পরিচয় হল কি করে। এই নিয়ে জল্পনার শেষ নেই বলিপাড়ায়।

বলিউডের কোনও অভিনেতা না হলেও শিখর পাহাড়িয়ার পরিচয় শুনলে চমকে যাবেন। শিল্পপতি সঞ্জয় পাহাড়িয়ার ছেলে শিখর। বিপুল সম্পত্তির মালিক পাহাড়িয়া পরিবার। শিখরের ছোট ভাই বীর বলিউডে অভিনয় করেন এবং বড় পর্দায় তাঁকে দেখা যাবে অক্ষয় কুমারের স্কাই ফোর্সে। পড়াশোনায় তুখোর শিখর। মুম্বইয়ের বম্বে স্কটিশ স্কুল এবং ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করেছেন তিনি। তারপরে লন্ডনে গ্লোবাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করেছেন। এখন বাবার সঙ্গে ব্যবসায় মন দিয়েছেন শিখর।
-
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড










Click it and Unblock the Notifications