মেয়ের বিয়ের আগে গর্ভবতী হওয়া কি মেনে নেবেন অনুরাগ? সন্তানের প্রশ্নের মুখে সাফ জবাব বলিউড পরিচালকের

ফিল্ম পরিচালক অনুরাগ কাশ্যপের জীবনে একাধিক বিতর্ক নানান সময় দানা বেঁধেছে। বহু সময়ই তাঁর পোস্ট থেকে শুরু করে তাঁর মন্তব্য এমনকি তাঁর নির্দেশিত ফিল্ম বিতর্কের লাইমলাইট কেড়ে নিয়েছে। এবার পিতৃদিবসে মেয়ে আলিয়া তাঁর ইউটিউব চ্যানেলে একটি বিশেষ অনুষ্ঠান করেন। সেখানে বাবা অনুরাগ কাশ্যপের সামনে একাধিক বিতর্কিত বিষয়ে প্রশ্ন তুলে ধরেন তিনি।

ভিডিওতে প্রকাশিত বাবা মেয়ের কথপোকথন

ভিডিওতে প্রকাশিত বাবা মেয়ের কথপোকথন

অনুরাগের মেয়ে আলিয়ার ইউটিউব ভিডিওতে প্রকাশিত হয়েছে পিতা কন্যার কথপোকথন। সেখানে আলিয়ার ফলোয়াররা কী কী প্রশ্ন করছেন অনুরাগের সামনে তাও তুলে ধরেন আলিয়া। আর সেখানেই উঠে আসে বিয়ের আগের সঙ্গম থেকে বিয়ের আগের গর্ভবতী হওয়ার প্রসঙ্গ।

 মেয়ের বয়ফ্রেন্ড সম্পর্কে অনুরাগ

মেয়ের বয়ফ্রেন্ড সম্পর্কে অনুরাগ

এদিন বয়ফ্রেন্ড ও ছেলে বন্ধুদের সঙ্গে মেয়ের মেলামেশা নিয়ে অনুরাগ কি ভাবছেন, তা নিয়ে প্রশ্ন করেন আলিয়া। জবাবে অনুরাগ বলেন, 'শেন (আলিয়ার বয়ফ্রেন্ড) ভালো ছেলে। আমি পছন্দ করি তোমার বন্ধুদের বেছে নেওয়াকে। শেন ভালো ছেলে। ঠান্ডা ছেলে। '

ছেলেদের সঙ্গে মেয়েদের ঘোরাফেরা নিয়ে অনুরাগ

ছেলেদের সঙ্গে মেয়েদের ঘোরাফেরা নিয়ে অনুরাগ

মেয়ের সঙ্গে একাধিক ছেলের ঘরোফেরা নিয়ে অনুরাগ বলছেন,'অভিভাবকদের বুঝতে হবে যে তাঁরা যে ভারত থেকে এসেছেন, সেই ভারত আর নেই।' এরই সঙ্গে অনুরাগ বলেন,কোনও বিষয় ছেলে মেয়েদের ওপর চাপিয়ে দেওয়া সঠিক পন্থা নয়।

বিয়ের আগে সঙ্গম নিয়ে মেয়ের মুখে প্রশ্ন, উত্তর দিলেন 'বাবা' অনুরাগ

বিয়ের আগে সঙ্গম নিয়ে মেয়ের মুখে প্রশ্ন, উত্তর দিলেন 'বাবা' অনুরাগ

এদিকে, অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া প্রশ্ন করেন বিয়ের আগে সঙ্গম নিয়ে কী ভাবছেন তাঁর বাবা? যার উত্তরে অনুরাগ বলেন, কোনও কিছু জোর করে চাপিয়ে দিলে তার যেমন ভালো ফল হয়না, তেমনই বন্ধুদের পাল্লায় পরে কিছু করা বা কোনও একটা জিনিস খুব 'কুল' ভেবে নিয়ে করার ফলও ভালো হয়না। কোনও একটি দলের মধ্যে মিশে যেতে গিয়ে কিছু করা একদম ঠিক নয়। তাঁর মতে, সঙ্গমের মতো বিষয় খুবই স্পেশ্যাল হওয়া দরকার।

বিয়ের আগে গর্ভবতী হওয়া প্রসঙ্গ

বিয়ের আগে গর্ভবতী হওয়া প্রসঙ্গ

অনুরাগ তাঁর মেয়ের নানান প্রশ্নের সামনেই এদিন অকপটে বক্তব্য রাখেন। বিয়ের আগে গর্ভবতী হওয়ার প্রশ্নের উত্তরে আলিয়াকে অনুরাগ বলেন, 'আমি তোমাকে আগে জিজ্ঞাসা করব, তুমি কি এটা চাও? আর তুমি যা চাইবে তাই হবে। সেটা তুমিও জান। আমি মেনে নেব। যে পছন্দটা তুমি করবে, আমি মেনে নেব। আমি বলব এটার জন্য মূল্য তোমায় দিতে হবে, তবে দিনের শেষে আমি তোমার পাশে থাকব। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+