বলিউডে কামব্য়াক করছেন গীতা বসরা, বিপরীতে পরমব্রত, শুটিং শুরু
দীর্ঘ বিরতির পর বলিউডে কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী গীতা বসরা। প্রায় ছ'বছর পর গীতা আবার সিনেমায় অভিনয় করবেন, তাও আবার টলিউড অভিনেতা পরমব্রতর সঙ্গে। বিনোদন জগত থেকে বিরতি নিয়ে গীতা বসরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি নিজের বৈবাহিক জীবন ও সন্তানদের দিকে নজর দেবেন। যদিও তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। তবে এবার তিনি বলিউডে ফেরৎ আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর আগামী সিনেমার নাম নোটারি।

বলিউডে কেরিয়ারের শুরুটা ভালোই করেছিলেন গীত বসরা। ২০০৬ সালে 'দিল দিয়া হ্যায়' দিয়ে অভিষেক তার। কিন্তু হরভজন সিংয়ের সঙ্গে প্রেম ও বিয়ের পর অভিনয় জগৎ থেকে দূরেই ছিলেন গীতা। সংসার ধর্ম পালন করেছেন এতদিন। তবে ফের একবার অভিনয় জগতে ফিরছেন হরভজন সিংয়ের স্ত্রী। নিজেই এই কথা জানিয়েছেন গীতা বসরা। তবে তাঁর এই অভিনয় জগতে কামব্য়াকের জন্য় যাবতীয় কৃতিত্ব হরভজন সিংকেই দিয়েছেন গীতা বসরা। হরভজন মেয়ে হিনায়া ও ছেলে জোভানের দায়িত্ব নিতে রাজি হওয়ায় ফের কাজের জগতে ফিরতে পেরেছেন বলে জানিয়েছেন গীতা।
গীতা তাঁর ইনস্টাগ্রামে নিজের পরবর্তী ছবি নোটারির ঘোষণা করেন এবং একটু ঝলকও দিয়ে দেন সিনেমার যাতে বোঝা যায় নোটারির গল্প আসলে কি নিয়ে। সিনেমার শুটিং শুরুর আগে গীতা বসরা তাঁর পুরো পরিবারকে নিয়ে দুবাইতে সময় কাটিয়ে এসেছেন। এরপরই দেশে ফিরেই শুটিং শুরু হয়ে যায় ভোপালে। পবন ওয়াদেওয়ার অভিনীত নোটারি সিনেমায় পরমব্রত-গীতা বসরা ছাড়াও রয়েছেন শিব পণ্ডিত, প্রিয়া বন্দোপাধ্যায়, দলিপ তাহিল, দর্শনা বণিক সহ অন্যান্যরা।












Click it and Unblock the Notifications