মার্সিডিজ থেকে বিলাসবহুল ফ্ল্যাট, অভিনেত্রী দিশা পাটানির কাছে আর কী কী দামী জিনিস আছে দেখুন
বলিউডের অন্যতম অভিনেত্রীদের মধ্যে দিশা পাটানি অন্যতম। তাঁর মারকাটারি ফিগার ও বোল্ড ছবি প্রায়ই দেখা যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। বলিউডের হটেস্ট ডিভা বলা চলে দিশা পাটানিকে। তাঁর সুন্দর হাসি ও দারুণ ফিগারের জন্য তিনি বেশ পরিচিত। এশিয়ার সেক্সিয়েস্ট মডেল হিসাবে নিজেকে পরিচিত করিয়েছেন দিশা পাটানি। ২০১৩ সালে দিশা পন্ডস ফেমিনা মিস ইন্ডিয়া ইন্দোরে প্রথম রানার্স আপ হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় দিশা বেশ সক্রিয় থাকেন। তাঁর ফ্যাশন স্টেটমেন্টের জন্য দিশা সর্বদা শিরোনামে থাকেন। দিশার ইনস্টাগ্রামে রয়েছে বিশাল ফ্যান ফলোয়ার্স, ৫ কোটি ৩১ লক্ষ ফলোয়ার্স রয়েছে। ৩০ বছরের অভিনেত্রী খুব কম সময়ের মধ্যে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন।
দিশার কেরিয়ার
দিশা তাঁর অভিনয়ের কেরিয়ার শুরু করেন তেলেগু সিনেমা লোফার দিয়ে, তাঁর বিপরীতে ছিলেন বরুণ তেজ এছাড়াও বলিউডে দিশা এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরিতে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। চাইনিজ সিনেমা কুং ফু যোগাতেও অভিনয় করতে দেখা যায়। এছাড়াও দিশা বাগী ২, ভারত, মলঙ্গ ও এক ভিলেন রিটার্নস-এ কাজ করেছেন। আসুন জেনে নিই দিশার কাছে কী কী দামী জিনিস রয়েছে।
ডিজাইনার ব্যাগ
অন্যতম ধনী অভিনেত্রী দিশা পাটানির কাছে দামী ও মূলবান জিনিসের সম্ভার থাকবে না তা কী করে হয়। এমনকী তিনি অন্যান্য অভিনেত্রীদের মতোই দামী ব্যাগ কেনার শখ রাখেন। দামী ব্যাগগুলির মধ্যে দিশা পাটানির কাছে রয়েছে একটি চ্যানেল ব্যাগ, যার মূল্য ৫ লক্ষ টাকা।
ল্যান্ড রোভার স্পোর্ট
এক ভিলেন রিটার্ন অভিনেত্রীর কাছে রয়েছে বিলাসবহুল ও সোয়াঙ্কি রোভার রেঞ্জ স্পোর্ট গাড়ি, যেখানে ৫ লিটার ভি৮ইঞ্জিন। এই গাড়ির ভারতে মূল্য ১.৬৪ কোটি থেকে ১.৮৪ কোটি।
খার এলাকায় বাড়ি
একাধিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে বলিউড অভিনেত্রী খার এলাকায় ৫.৯ কোটি টাকা দিয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। দিশা পাটানি যেখানে ফ্ল্যাট কিনেছেন সেখানে রানী মুখোপাধ্যায়ও ফ্ল্যাট কিনেছেন।

মার্সিডিজ ই ক্লাস
বলিউড অভিনেত্রীকে প্রায়ই মুম্বইয়ের জিম থেকে বেরিয়ে কোজি মার্সিডিজ বেঞ্জে উঠতে দেখা যায়। এই সুপার লাক্সারি গাড়ির দাম ৮৩.৫১ লক্ষ টাকা।
বান্দ্রা এলাকায় বাড়ি
দিশা পাটানি বর্তমানে বান্দ্রা এলাকায় বসবাস করছেন। এই এলাকায় বি-টাউনের একাধিক জনপ্রিয় তারকারা থাকেন। দিশার সি-ভিউ অ্যাপার্টমেন্ট রয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় তিনি প্রায়ই তাঁর বাড়ির ঝলক দেখিয়ে থাকেন।












Click it and Unblock the Notifications