বক্স অফিসে ঝড় 'ধুরন্ধর ২'-এর! তিন দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পার, রণবীরের ছবিতে রেকর্ড আয়
মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে 'ধুরন্ধর ২' ছবিটি। পরিচালক আদিত্য ধরের এই স্পাই থ্রিলার ছবিটি মাত্র তিন দিনের মধ্যেই বিশ্বজুড়ে ৫০০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে।

১৯ মার্চ মুক্তি পাওয়ার আগেই পেইড প্রিভিউ শো থেকে বড় অঙ্কের আয় করে ছবিটি। আর সেই প্রিভিউতেই ছবিটি ভারতে প্রায় ৪৩ কোটি টাকা সংগ্রহ করেছিল। তারপর বিশ্বজুড়ে সেই অঙ্ক প্রায় ৭৫ কোটিতে পৌঁছে যায়। মুক্তির দিনেই রণবীর সিং অভিনীত এই ছবিটি প্রায় ১৬৫ কোটি টাকার জোরালো ওপেনিং পায়। গত শুক্রবার আয় কিছুটা কমে গেলেও শনিবার আবারও ঘুরে দাঁড়িয়ে ভারতে একদিনে প্রায় ১১৩ কোটি টাকা নেট আয় করে নতুন রেকর্ড গড়ে এই ছবি।
তিন দিনের মধ্যে ভারতীয় বাজারে ছবিটির মোট নেট আয় হয়ে দাঁড়িয়েছে প্রায় ৩৩৯ কোটি টাকা। গ্রস হিসেবে তা প্রায় ৪০৪ কোটি। বিদেশের বাজারেও ভালো ব্যবসা করেছে এই ছবিটি। সমস্তটা মিলিয়ে বিশ্বজুড়ে ছবিটির মোট আয় প্রায় ৫৪৫ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।
এরই মধ্যে ২০২৬ সালের সবথেকে বেশি আয় করা ভারতীয় ছবির তালিকায় শীর্ষে উঠে এসেছে 'ধুরন্ধর ২'। ট্রেড বিশেষজ্ঞদের মতে, আগামী দিনগুলোতে ছবিটির আয় আরও অনেকটা বাড়তে পারে।
উল্লেখ্য, 'ধুরন্ধর ২' ছবিটিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অর্জুন রামপাল, আর. মাধবন, সঞ্জয় দত্ত, রাকেশ বেদী এবং সারা অর্জুন।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications