স্বচ্ছ অ্যাপ চালু পশ্চিমবঙ্গে! রাস্তাঘাটে থুতু বা আবর্জনা ফেললে এবার দিতে হবে কড়া জরিমানা

রাজ্যে চালু হল 'স্বচ্ছ অ্যাপ'। এই নতুন প্রকল্পের মাধ্যমে রাস্তাঘাটে আবর্জনা ফেলা, পানের পিক বা থুতু ফেলা, এমনকী প্রকাশ্য স্থানে প্রস্রাব করলেও এবার কড়া জরিমানা ধার্য করা হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে রাজ্যজুড়ে কার্যকর হবে 'ওয়েস্ট ফাইন' বিধি।

এদিন এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পদক্ষেপ রাজ্যের শহরগুলোকে আরও পরিচ্ছন্ন করে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর তাঁর বক্তব্যে বলেন, "আমাদের দপ্তরের অনেকগুলো দিকের মধ্যে স্বচ্ছ শহর অন্যতম। শহর পরিষ্কার রাখলে সাধারণ মানুষ ভালো থাকে। বাইরের দেশে গেলে দেখবেন স্বচ্ছতা অভিযান কতটা গুরুত্বপূর্ণ। কলকাতার সড়ক দিয়ে যখন যাই নোংরা স্তূপাকার দেখেছি। শহরকে পরিষ্কার রাখার জন্য সাধারণ মানুষ এর দ্বায়িত্ব বেশি।"

অ্যাপের কার্যকারিতা সম্পর্কে মন্ত্রী খট্টর আরও বলেন, "আজ যে অ্যাপ লঞ্চ করা হল যেখানেই নোংরা দেখবেন ছবি তুলে আপলোড করুন, স্থানীয় পুরসভা সেই ছবি দেখে পরিষ্কার করবেন। যে অভিযোগ জানাবেন আর যে কাজ করবেন তাদেরকে জানানো হবে যে সমস্যার সমাধান করা হয়েছে। তাহলেই অভিযোগের নিষ্পত্তি হবে।"

তিনি ১৫ই অগাস্ট প্রধানমন্ত্রীর শৌচাগার নির্মাণের অঙ্গীকারের প্রসঙ্গ টেনে বলেন, বিরোধীরা একসময় এর বিরোধিতা করলেও এখন ঘরে ঘরে শৌচাগার তৈরি হচ্ছে। মন্ত্রী আরও যোগ করেন, "১০-১২ বছর ধরে অন্যান্য রাজ্যে যা কাজ হয়েছে বাংলায় তা হয়নি। আমরা তাড়াতাড়ি এই কাজগুলো শেষ করব।"

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রাথমিকভাবে ১০টি পুরসভায় এই অ্যাপের সুবিধা চালু হচ্ছে। এগুলি হল আসানসোল ও দুর্গাপুর কর্পোরেশন, বসিরহাট, পূজালি, তুফানগঞ্জ, কাঁথি, কৃষ্ণনগর, নলহাটি, বৈদ্যবাটি এবং মধ্যমগ্রাম পুরসভা। ধাপে ধাপে বাকি পুরসভাগুলিতেও এই পরিষেবা শুরু হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, শপথ নেওয়ার পরেই তিনি প্রথম কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। এর আগে জলশক্তি এবং স্বাস্থ্যমন্ত্রী দের সঙ্গে ভার্চুয়াল মিটিং করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, "বাংলায় যে বিকাশ হওয়ার কথা ছিল সেটা হয়নি সেইভাবে। শিল্পতে সব থেকে আগে ছিল, এখন পিছনে চলে গেছে।"

শুভেন্দু অধিকারী বলেন, বাংলা একসময় সংস্কৃতির রাজধানী ছিল। এই ঐতিহ্য ফিরিয়ে আনতে নগর উন্নয়ন দপ্তরের অনেক কাজ করার আছে। দূষণের সমস্যা মোকাবিলায় উন্নত পরিবহন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি চিংড়িঘাটার দ্রুত সমাধান এবং ২৫-৩০ লাখ জনসংখ্যার এলাকায় মেট্রো চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেন। এই বিষয়ে প্রয়োজনীয় DPR এবং প্ল্যান তৈরির জন্য সচিবকে নির্দেশ দিয়েছেন তিনি।

বিদ্যুৎ ক্ষেত্রেও অনেক কাজ বাকি জানিয়ে মুখ্যমন্ত্রী কৃষকদের অতিরিক্ত বিলের সমস্যা সমাধানের উপর জোর দেন। তিনি নিশ্চিত করেন, "পিএম সূর্যঘর প্রকল্প চালু করা নিয়ে দিল্লী যাবে আমাদের টিম।" DVC নিয়ে পূর্ববর্তী সরকারের "মিথ্যা বদনাম" এর কথা উল্লেখ করে তিনি DVC-এর সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং জানান যে প্রাক-বর্ষা বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

মুখ্যমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, "আমরা ভারত সরকার প্রতিটা দপ্তরের সঙ্গে একসঙ্গে কাজ করব। ডবল ইঞ্জিনের সুবিধা পেতে শুরু করেছে রাজ্যের মানুষ, বেশিদিন হয়নি।" এর মাধ্যমে রাজ্য ও কেন্দ্রের সম্মিলিত প্রচেষ্টার সুফল রাজ্যের মানুষ ভোগ করবে বলে তিনি আশ্বস্ত করেন।

এর আগে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন যে, রাস্তাঘাটে নোংরা ফেললে পুলিশ জরিমানা করবে এবং নগরোন্নয়ন দপ্তর তিন মাসের সময় দেবে মানুষকে নিজেদের শোধরানোর জন্য। এই স্বচ্ছ অ্যাপ প্রশাসক বসানো পুরসভাগুলিতে প্রথম চালু হবে। সর্বত্র ১০০ মিটার দূরত্বে ডাস্টবিন বসানো হবে এবং বাসে থাকবে 'ওয়েস্ট ব্যাগ'।

আগামী তিন মাস এই বিষয়ে মানুষকে সচেতন করা হবে। নতুন এই অ্যাপের মাধ্যমে নগর ও পৌর এলাকার নিয়ম-কানুন সম্পর্কে বিশদ জানা যাবে। এর পাশাপাশি, রাস্তায় পড়ে থাকা আবর্জনার ছবি তুলে অভিযোগ জানানোর সুযোগও পাবেন সাধারণ মানুষ, যা কার্যকরভাবে শহরকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+