অভিষেকের পর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়! চণ্ডীতলায় আক্রান্ত সাংসদ, আহত তৃণমূল সাংসদ

শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পর এদিন রবিবার প্রায় একই ঘটনা ঘটল হুগলির চণ্ডীতলায়। সেখানে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর বিক্ষোভকারীরা ঢিল ছোড়ে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

জানা গিয়েছে, শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে মারধর, ডিম ছোড়া ও হেনস্থার প্রতিবাদে রবিবার চণ্ডীতলা থানায় তৃণমূলের প্রতিনিধিদল ডেপুটেশন জমা দিতে যাচ্ছিল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলটি থানায় পৌঁছনোর আগেই বিক্ষুব্ধ জনতা তাদের পথ আটকায়।

বিক্ষোভকারীরা সাংসদকে কালো পতাকা দেখিয়ে 'চোর চোর' স্লোগান তোলে। অভিযোগ, ইটের ঘায়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় গুরুতর আঘাত লাগে। আঘাত পেয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। কিন্তু কিছুটা সুস্থ হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই চণ্ডীতলা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন।

সেখানে তিনি উপস্থিত পুলিশ আধিকারিকদের প্রশ্ন করেন, "কারা মারল আমাকে? কেন গ্রেফতার করা হল না তাদের? পিছন থেকে হামলা হয়েছে, আমাকে প্রাণে মারার চেষ্টা করছিল।"

সাংসদ আরও যোগ করেন, "আমি মারা গেলে কি আমার শরীরের উপর দিয়ে গিয়ে আপনারা অ্যাকশন নেবেন?" এই ঘটনার পর তিনি সামগ্রিকভাবে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তাঁর স্পষ্ট মন্তব্য ছিল, "বাংলায় আর গণতন্ত্র নেই। গুন্ডাদের হাতে চলে গিয়েছে বাংলা। এই বাংলায় সাংসদরাই যদি এভাবে আক্রান্ত হয়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আপনারা সবাই প্রতিবাদ করুন।"

ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিকরা জানান, সাংসদের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+