Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICU-তে ভর্তি অভিনেতা ধর্মেন্দ্র! গুজব নিয়ে হেমামালিনি ও সানি দেওল করলেন এই অনুরোধ, কী ঘটেছে ঠিক? কেমন আছেন?

সম্প্রতি প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল-এর অসুস্থতার খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এর আগেও ১ নভেম্বর এই ৮৮ বছর বয়সী অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যা প্রাথমিকভাবে রুটিন চেক-আপ হিসেবে জানা গিয়েছিল। কিন্তু পরে সূত্র জানায় যে, তিনি শ্বাসকষ্টের অভিযোগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ICU-

সানি দেওলের দল একটি বিবৃতি জারি করে ধর্মেন্দ্রর এরকম অসুস্থতা সম্পর্কে কোনোরকম মিথ্যা গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন। সেই বিবৃতিতে বলা হয়েছে, "মিঃ ধর্মেন্দ্র এখন স্থিতিশীল অবস্থায় আছেন। পরে আরও কোনও আপডেট পাওয়া গেলে জানানো হবে। দয়া করে তাঁর স্বাস্থ্য সম্পর্কে কোনোরকম মিথ্যা গুজব ছড়াবেন না। সকলকে তাঁর তাড়াতাড়ি সুস্থতার জন্য প্রার্থনা করার এবং তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।"

সাংবাদিক ভিকি লালওয়ানির মতে, হাসপাতালের একজন কর্মী নিশ্চিত করেছেন ধর্মেন্দ্রকে আইসিইউতে ভর্তি করা হয়েছে কিন্তু তার অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। হাসপাতালের একজন কর্মী সদস্য বলেন, "তিনি শ্বাসকষ্টের অভিযোগে এসেছিলেন। তার হৃদস্পন্দন ৭০, রক্তচাপ ১৪০/৮০ এবং প্রস্রাবের পরিমাণ ভালো। এই মুহূর্তে চিন্তার কিছু নেই।"

হেমা মালিনীও সমাজ মাধ্যমে লিখেছেন, "ধর্মেন্দ্রজির চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছেন। তাঁর উপর সবসময় নজর রাখা হচ্ছে এবং আমরা সকলেই তাঁর পাশে আছি। তাঁর সুস্থতা এবং দ্রুত সুস্থতা কামনার প্রার্থনা করার জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করছি।"

সোমবার রাতে হাসপাতালে সালমান খান, শাহরুখ খান, গোবিন্দ এবং আমিশা প্যাটেল সহ বেশ কয়েকজন বলিউড তারকাদের দেখা গেছে। ধর্মেন্দ্রর পরিবারের সদস্যরা - হেমা মালিনী, সানি দেওল, ববি দেওল এবং এশা দেওল - ভর্তি হওয়ার পর থেকে তাঁর পাশে ছিলেন।

হিন্দি সিনেমার অন্যতম স্থায়ী আইকন ধর্মেন্দ্রকে শেষবার আলিয়া ভাট এবং রণবীর সিংয়ের সাথে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani) ছবিতে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় দেশজুড়ে ভক্তরা তার দ্রুত সুস্থতার কামনার জন্য বার্তা এবং প্রার্থনা পাঠাচ্ছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+