হার মানবে ঐশ্বর্যা-কঙ্গনা, ঢাকাই শাড়িতে এক বঙ্গ ললনাই বাজিমাত করলেন কান ফিল্ম ফেস্টিভাল

হার মানবে ঐশ্বর্যা-কঙ্গনা, ঢাকাই শাড়িতে এক বঙ্গ ললনাই বাজিমাত করলেন কান ফিল্ম ফেস্টিভাল

কোথায় লাগে ঐশ্বর্যর রূপের ছটা। এক ঢাকাই শাড়িতেই কান ফিল্ম ফেস্টিভালে তোলপাড় করে দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক। অভিনেত্রী রেড কার্পেটে পা রাখতেই মন্ত্রমুগ্ধের মত ঝলসে উঠল হাজারো ক্যামেরা। এর আগেও বলিউডের অনেক অভিনেত্রীই শাড়ি পরে কান ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে হেঁটেছেন কিন্তু আজমেরির ঢাকাই জামদানি তাদের সকলকে হার মানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দাবানলের গতিতে ছড়াচ্ছে আজমেরির সেই জামদানি শাড়ি পড়া হট লুক।

এক বঙ্গ ললনাই বাজিমাত করলেন কান ফিল্ম ফেস্টিভাল

ধীরে ধীরে এগোচ্ছে বাংলাদেশ। কান ফিল্ম ফেস্টিভালে জায়গা করে নিয়েছে বাংলাদেশি ছবি রেহানা মারিয়াম নূর নামে একটি ছবি। তাতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আজমেির। তার অমন্ত্রণেই কান ফিল্ম ফেস্টিভাল আলো করতে গিয়েছিলেন তিনি। বাংলাদেশের ঐতিহ্য ঢাকাইকেই আন্তর্জাতিক মঞ্চের পোশাক হিসেবে বেছে নিয়েছিলেন অভিনেত্রী। বাংলাদেশের এক জনপ্রিয় ব্র্যান্ড আরঙ্গ সেটি ডিজাইন করেছিল।

মসলিনের ঢাকাই দামদানি শাড়ি যা মুঠোর মধ্যে এনে ফেলা যায় বলে জগত খ্যাত। সেই বাংলাদেশি ঢাকাই জামদানি শাড়িতে আন্তর্জাতির মঞ্চে নতুন করে তুলে ধরেছেন আজমেরি। পোশাকের সঙ্গে ব্লাউডের জৌলুসও ছিল মানান সই। পিঠ খোলা ব্লাউজে আরও মোহময়ী হয়ে উঠেছিলেন তিনি। ব্লাউজের সঙ্গে পাথরের নকশার কাজ নজর টেনেছে সকলের।

গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয় পড়েছে আজমেরির শাড়ি পরা সেই ছবি। মুগ্ধ হয়ে নেটিজেনরা শেয়ার এবং লাইক করে চলেছেন আজমেরির সেই ছবি। তবে শুধু শাড়ি নয় অভিনয়েও যে তিনি সমান পারদর্শী তা প্রমাণ করে দিয়েছে কান চলচ্চিত্র উৎসবের দর্শকদের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+