(ছবি) সব রেকর্ডই ধূলিস্যাৎ, তিন দিনেই ১০০ কোটির অঙ্ক ছাড়াল বজরঙ্গী ভাইজান!
প্রথম দিনেই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিলে বলিউডের সুপারস্টার সলমন খানের ঈদ মুক্তি বজরঙ্গী ভাইজান। শুক্র-শনি-রবিবারেও সেই ধারা অব্যাহত থাকল। আর তার জেরেই সব রেকর্ড ধূলিস্যাৎ করে সল্লুভাই অভিনীত এই ছবিটি মাত্র ৩ দিনে ১০০ কোটির বেশি ব্যবসা করে ফেলল শুধু ভারতের বাজারে।
কবির খান ও সলমন খানের জুটি এর আগেও বক্সঅফিসে ম্যাজিক দেখিয়েছে। সলমন খান, করিনা কাপুর, নওয়াজুদ্দিন সিদ্দিকি, ওম পুরী, হরশালি মলহোত্রা অভিনীত এই ছবিটি ভারতে ৪৫০০ টি পর্দায় এবং বিদেশে ৮০০ টি বড়পর্দায় মুক্তি পেয়েছে। প্রথম সপ্তাহ শেষে (তিন দিনে) বিশ্বব্যাপী ১৭৫ কোটি টাকার ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে ছবিটি।
#BajrangiBhaijaan Fri 27.25 cr, Sat 36.50 cr [Eid]. Total: ₹ 63.75 cr. FANTABULOUS... Should surpass #Kick opening weekend biz: ₹ 83.83 cr.
— taran adarsh (@taran_adarsh) July 19, 2015 এই ছবি সলমন খানের জীবনের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবি। এর আগে সলমন অভিনীত আর একটি ঈদে মুক্তি পাওয়া ছবি কিক প্রথম সপ্তাহ শেষে ৮৩.৮৩ কোটি টাকার ব্যবসা করেছিল। বজরঙ্গী ভাইজান 'ডেভিল'-কেও টপকে গেল।
#BajrangiBhaijaan is the Biggest Blockbuster of @BeingSalmanKhan ever & it collected " 175 cr " Worldwide on Weekend. pic.twitter.com/SuNINGNUDv
— Kiaara Sandhu (@KiaaraSandhu) July 19, 2015 #BajrangiBhaijaan Shattered All Records & collected Fantastic " 109 cr " on Weekend in India. @BeingSalmanKhan Power. pic.twitter.com/QvIke1hoMX
— Kiaara Sandhu (@KiaaraSandhu) July 19, 2015 
মনোরম পরিবেশ
এই ছবিটির সাফল্যের অন্যতম কারণ প্রকৃতির মনোরম দৃশ্য যা অত্যন্ত সাবলীল ভাবে তুলে ধরা হয়েছে ছবিতে।

মনের বন্ধন
এই ছবি নতুন করে মানবিক দিক নিয়ে মানুষকে ভাবতে শেখায়, ভারত-পাকিস্তানের চিরকালীন শত্রুতার সম্পর্ককে কিছুক্ষণের জন্য অন্তত ভুলিয়ে দেয়। সবচেয়ে বড় কথা পাকিস্তানি ছোট্ট মেয়ে মুন্নীর সঙ্গে সরল ভারতীয় পবনের মনের বন্ধন এই ছবির মূলধন।

অনবদ্য সলমন ও হরশালি
এই ছবির মুখ্য চরিত্র সলমন ও হারশালি। সলমন বড় জনপ্রিয় অভিনেতা। তাঁর কমিক টাইমিংও অসাধারণ। কিন্তু একটা একরত্তি মেয়ে সারা ছবিতে একটা কথাও না বলে কীভাবে নিজের মনের সমস্ত ভাব স্পষ্ট ব্যক্ত করে গেল তা দেখার মতো।

গানের তামঝাম
যেটুকু দরকার এছবিতে ঠিক ততটুকুই গান ও নাচের ব্যবহার করা হয়েছে। ফলে ছবির ছন্দ কোথাও কাটে নি।

অ্যাকশন
খুব বেশি না হলেও এছবিতে যেটুকু মারপিটের দৃশ্য দেখানো হয়েছে তা শক্তিশালী।

রোমান্স
এই ছবিতে করিনা কাপুর ও সলমনের মধ্যে প্রেমের সম্পর্ক প্রদর্শন করা হয়েছে ঠিকই, কিন্তু কোথাও প্রেমের দৃশ্যে ন্যাকামি আসে নি। বিশ্বাসের ও পাশে থাকার এক অপূর্ব পুণ্য সম্পর্ক দেখানো হয়েছে রসিকা ও পবনের সম্পর্কে।

নওয়াজুদ্দিন সিদ্দিকি
সলমন ও হরশালির পাশাপাশি অনবদ্য অভিনয় দিয়ে সবার মন জয় করে নিয়েছেন নওয়াজুদ্দিন। আরও একবার নিজের অভিনয় দক্ষতা প্রমান করেছেন তিনি।

ওপেনিং ডে ব্যবসা
শুক্রবার যেদিন ছবিটি মুক্তি পায় সেদিন ২৭.২৫ কোটি টাকার ব্যবসা করে এই ছবি।

১০০ কোটির ক্লাব
প্রথম ৩ দিনেই শুধু ভারতে ১০৯ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।

বিশ্বব্যাপী সাফল্য
প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী ১৭৫ কোটি টাকার ব্যবসা করেছে সল্লু ভাইয়ের বজরঙ্গী ভাইজান।

সবচেয়ে বড় হিট
এই ছবি সলমন খানের জীবনের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবি। এর আগে সলমন অভিনীত আর একটি ঈদে মুক্তি পাওয়া ছবি কিক প্রথম সপ্তাহ শেষে ৮৩.৮৩ কোটি টাকার ব্যবসা করেছিল। বজরঙ্গী ভাইজান 'ডেভিল'-কেও টপকে গেল।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications