Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এই বদঅভ্যাসগুলোর কারণেই কি মেটাবলিজম কমছে শরীরে, বাড়ছে ওজন?

এমন অনেকেই রয়েছেন যারা চেহারা কমাবার জন্য প্রচুর পরিশ্রম করেন। ডায়েট করেন, সকালে ঘুম থেকে উঠেই তারা হাঁটেন, আবার জিমেও যান। তবুও কিন্তু তাদের ওজন কমে না। পছন্দের খাবার তারা কখনোই সেভাবে খেতে পারেন না। তেল ঝাল মশলা থেকে অনেক দূরে থাকেন তারা। তবুও কিন্তু তাদের ওজন সহজে কমে না। কঠিন পরিশ্রম করার পরেও যখন ওজন কমে না তখন কিন্তু তা নিতান্তই চিন্তার ব্যাপার!

পুষ্টিবিদদের মতে, মেটাবলিজম অর্থাৎ বিপাক যদি শরীরে ঠিকঠাক কাজ না করে তাহলে কিন্তু আপনাদের ওজন কখনোই কমবে না, উল্টে বেড়ে যেতে থাকবে। প্রথমেই জানতে হবে মেটাবলিজম বা বিপাক কী? এটি হল এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে খাবার মানবদেহে শক্তি বা এনার্জিতে পরিণত হয়। মানে যে খাবার আমরা খাই তার মধ্যে থাকা এনার্জির পরিমাণ বেরিয়ে আসে এই বিপাকের বা মেটাবলিজমের মাধ্যমে।

Lifestyle

  • মেটাবলিজম বা বিপাক কী

বিপাক হল ক্যাটাবলিজম ও অ্যানাবলিজমের প্রক্রিয়া নিয়ে গঠিত। যদি শরীরে মেটাবলিজম রেট বৃদ্ধি পায় বা ভালোমাত্রায় মানবদেহে থাকে তাহলে ওজন কিন্তু দ্রুত কমতে থাকে। যদি কোনও মানুষের শরীরে মেটাবলিজম ক্রমশ দুর্বল হতে থাকে তাহলে তিনি ভালোভাবে খাবার হজম করতে পারবেন না। খাবার হজম না করার কারণে তার ওজনও কিন্তু ক্রমশ বাড়তে থাকবে।

নিত্যদিন আমরা এমন অনেক ভুল করে থাকি যে কারণে আমাদের শরীরে মেটাবলিজাম সঠিকভাবে কাজ করে না। আর আমাদের ওজন ক্রমশও বাড়তে থাকে। জানুন কোন কোন বদ অভ্যাস মেটাবলিজমকে সঠিকভাবে কাজ করতে বাধা দেয়।

  • মানবদেবের শরীরে প্রয়োজন সূর্যালোকের

মানুষের শরীরে সূর্যালোকের দরকার, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। যা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। যা আপনার শরীরে মেলাটোনিন এবং সেরাটোনিনের মাত্রা কেও নিয়ন্ত্রণে রাখে। তাই আপনাকে নিত্যদিন মেটাবলিজম বাড়াবার জন্য অল্প সময় হলেও সূর্যের আলোতে থাকতে হবে। সূর্যের আলো গায়ে লাগাতে হবে। সপ্তাহে দু থেকে তিনবার হলেও সূর্যোদয়ের সময় কুড়ি থেকে ত্রিশ মিনিট বসে থাকতে হবে। তবেই মেটাবলিজম বৃদ্ধি হবে। যা আপনার ত্বককে যে শুধু ভালো রাখবে তা কিন্তু নয়, এতে আপনার চুলও উজ্জ্বল হবে। আপনার হাড়ও কিন্তু আরোও মজবুত হবে।

  • পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর দরকার

প্রতিটি ব্যক্তির রোজ পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর প্রয়োজন। যদি ঘুমে ব্যাঘাত ঘটে তাহলে লেপটিন ও ঘেরলিন মতন হরমোন শরীর থেকে বের হতে থাকে। পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে ঘেরলিন হরমোন সঠিক কাজ করবে না। আর যে কারণে আপনার বার বার খিদে পাবে। অতিরিক্ত খাবার ফলে আপনার ওজনও বাড়তে থাকবে এবং ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে থাকবে।

  • জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলুন

বর্তমান সময়ে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু খিদে পেলে ভরসা রাখি জাঙ্ক ফুডের উপরে। তবে জাঙ্ক ফুড খাওয়া শরীরের জন্য একদমই ভালো নয়। এতে যে শুধু ওজন বাড়ে তা কিন্তু নয়। শরীরে নানান সমস্যাও দেখা দেয়। রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। তাই জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলুন।

  • মাঝরাত পর্যন্ত মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করা

এমন অনেকেই রয়েছেন, যারা অনেক রাত পর্যন্ত মোবাইল বা ল্যাপটপে কাজ করেন। তবে মোবাইল বা ল্যাপটপের যে রে বা আলো বের হয় তা আমাদের মেটাবলিজমের উপর খারাপ প্রভাব ফেলে। যে কারণে ওজন কিন্তু ক্রমশ বাড়তে থাকে। কারণ মোবাইল বা ল্যাপটপ থেকে যে নীল আলো বের হয় তার শরীরের জন্য খুব ক্ষতিকারক। পুষ্টিবিদদের মতে এটি যে আপনার শুধু মেটাবলিজমের উপরে বিশেষ প্রভাব ফেলছে তা নয়। এর প্রভাবে আপনাদের রাতেও কিন্তু ভালোভাবে ঘুম হবে না। যে কারণে আপনার শরীরও কিন্তু খারাপ হতে থাকবে। তাই আগেই সচেতন হন।

  • মানসিক চাপ

পুষ্টিবিদদের মতে, মানসিক চাপ অনেক সময় হরমোন কর্টিসলের ক্ষরণের মাত্রাকে বাড়িয়ে তোলে। যে কারণে আপনার খিদে ক্রমশ বাড়তে থাকবে। অতিরিক্ত খাবার খাওয়ার ফলে আপনার ওজন হু হু করে বাড়তে থাকবে। তখন আপনি যতই জিমে যান না কেন ওজন কিন্তু সহজে কমবে না। তাই ওজন নিয়ন্ত্রণ রাখতে গেলে আজ থেকেই এই টিপসগুলো মানার চেষ্টা করুন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+