Leptospirosis: বর্ষায় বাড়ে লেপ্টোস্পাইরোসিস রোগের প্রকোপ, জানুন লক্ষণ
Leptospirosis: বর্ষাকালের রোগের প্রকোপ বাড়তে থাকে, সেই সঙ্গে আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক কম। যাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কম তাঁদের বর্ষায় ছত্রাক ও ব্যাকটেরিয়া ঘটিত রোগ শরীরে বেশি আক্রমণ করে। তেমনই একটি রোগ হল লেপ্টোস্পাইরোসিস।
এর থেকে নিজেকে রক্ষা করবেন কীভাবে? কীভাবেই বা এই রোগ ছড়ায়। এই রোগ হলে কীভাবে বুঝবেন, কিন্তু বর্ষাকালে খুব সতর্ক থাকতে বলছেন ডাক্তাররা। জানুন এই রোগ আসলে কী।

লেপ্টোস্পাইরোসিস রোগ কী
এই রোগ মূলত ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকেই ছড়ায় এই রোগ। কুকুর, বিড়াল, ইঁদুর বা প্রাণীর মলমূত্র থেকে ছড়ায় এই রোগ। ছুঁচো, ইঁদুর, বেজি নানা রকম প্রাণীর বজ্র পদার্থ থেকেও এই রোগ ছড়ায়। এইসব প্রাণীর মাটিতেই তার মল ত্যাগ করে। তাই বর্ষার সময় জলে মিশে যায় আর তা থেকেই এই রোগ ছড়ায়। বর্ষকালে এতে জল মিশে যায়, সেগুলি থেকে নানান ধরনের ব্যাকটেরিয়া জন্মায়। যেগুলো আমাদের পায়ে লাগলে নানান রকমের বিপত্তি ঘটতে পারে।
রোগের লক্ষণ
এই রোগ কিন্তু অত্যন্ত গুরুতর। এই রোগ যদি সঠিক সময়ে চিকিৎসা না করা যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি মারা পর্যন্ত যেতে পারে। যে ব্যক্তি এই সংক্রমণের শিকার হয়েছেন তাদের কিন্তু জ্বর হয়, ঠান্ডা লাগে, পেশীতে ব্যথা হয়, মাথা ব্যথা হয়। বমি হয়। ত্বকের রং হলুদ হয় এবং জন্ডিস হয়, তাছাড়া প্রসাব কম পরিমাণে হয়। এই সময় যদি রোগীর চিকিৎসা না করানো হয় তাহলে তার কিডনি, লিভার, মস্তিষ্ক, মেরুদন্ড খারাপ হতে থাকে।

কী জানাচ্ছেন চিকিৎসকেরা
চিকিৎসকেরা বলছেন, বর্ষাকালে যেখানে জল জমবে, সেটি কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন। কারণ যে সকল ব্যক্তির পা ফাটা রয়েছে বা গোড়ালি ফাটা কিংবা পায়ে কোন কাঁটা রয়েছে সেখানে যদি এই ব্যাকটেরিয়া মেশানো জল পায়ে লেগে যায়, তাহলে সেই জীবাণুর শরীরে প্রবেশ করবে। সাধারণত এই রোগ কিন্তু সহজে ধরা পড়ে না। তবে যখনই আপনার এই রোগ ধরা পড়বে বা আপনার এই উপসর্গগুলি দেখবেন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, আবার কিন্তু ত্বকে ফুসকুড়িও হতে দেখা যায়।
কীভাবে সতর্ক থাকবেন
এই সময়ে জমা জল এড়িয়ে চলুন। সব সময় পা ঢাকা জুতো পড়ুন। বাইরে থেকে এসে হাত পা পরিষ্কার করে তবেই ঘরে ঢুকবেন। মাঝে মধ্যে উষ্ণ জলে পা ধুন। সাবান দিয়ে পা ধোয়ার চেষ্টা করবেন। সঠিক সময়ে এই রোগ ধরা পড়লে চিকিৎসকের কাছে যান এবং ওষুধ খান। যদি হাসপাতালে ভর্তির প্রয়োজনে ভর্তি হবেন। তাহলে দ্রুতই এই রোগ থেকে মুক্তি পাবেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications