Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weight Loss Diet: ওজন নিয়ন্ত্রণে রাখতে বেকফ্রাস্ট থেকে টিফিনে ডিমের এই রেসিপিগুলি ট্রাই করতে পারেন

আমরা ওজন কমানোর জন্য কঠিন পরিশ্রম করে থাকি, সেই সঙ্গে ইচ্ছা না থাকলেও ডায়েট করে থাকি। ইচ্ছা থাকলেও মন মতন খাবার খেতে পারি না। তেল মশলাযুক্ত খাবার খেতে পারি না। আর এই কারণে আমাদের সকালের ব্রেকফাস্ট এবং সন্ধ্যের টিফিন খাওয়া কিন্তু খুব অসুবিধার হয়ে পড়ে।

ডিম খেতে ভালোবাসেন এবং ওজনও নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে আপনার জন্য রইল এই ডিমের এই রেসিপিগুলি, যেগুলি খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। আবার পেটও ভরবে। আপনি সকালে ব্রেকফাস্টও টিফিনেও খেতে পারবেন, দেখুন কী কী খাবেন।

Weight Loss Diet

পালং শাক দিয়ে স্ক্র্যাম্বল করা ডিম

আপনি মাঝারি একটি ননস্টিক ফ্লাইং প্যানে ও সামান্য পরিমাণ তেল দিন। তারপর এতে জলপাই বা অলিভ অয়েল দিন, তেল গরম হলে কড়াইতে অল্প পরিমাণে পালংশাক দিন। সেটিকে হালকা করে ভাজুন, তারপর একটি ডিম ফেটিয়ে তাতে দিয়ে দিন, তাতে নুন, গোলমরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিন। তারপরে এটি আপনি খেতে পারেন।

ভেজিক অমলেট

যদি আপনি ডিম প্রেমী হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই ভেজি অমলেটের নাম শুনেছেন, এই রেসিপিটি বানাতে দুটি ডিম, সামান্য পরিমাণ তেল, অল্প পরিমাণে গোলমরিচ, অর্ধেক টম্যাটো, আধখানা পিয়াজ, স্বাদমতো নুন দিলেই হবে। প্রথমে ডিমটিকে ফেটিয়ে নিন, তারপরে একটি ফ্রাইং প্যানে মাঝারি আঁচেগরম করুন, তাতে অল্প পরিমাণ তেল দিন। তারপর আপনার পিঁয়াজ, ট্ম্যাটো, গোলমরিচ, পিঁয়াজ,ক্যাপসিকাম দিয়ে হালকা করে নেড়ে নিন। সামান্য লাল না হওয়া পর্যন্ত এটা কিন্তু নাড়বেন। তারপর ডিমটি দিয়ে দিন ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এটা আপনি পরিবেশন করতে পারেন।

ডিমের পোঁচ

ডিমের পোঁচের কথা সবাই শুনেছেন, ডিমের পোঁচ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি এই ডিমের আপনি আরো স্বাদ বাড়াতে চান, তাহলে একটি বাটিতে প্রথমে ডিম ফেটিয়ে নিন। তারপর কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিন, যাতে আপনার কুসুমটা উপরে থাকে, তার ওপরে সামান্য গোলমরিচ ছড়িয়ে দিন এবং যে কাঁচালঙ্কা গুলি আপনি দেবেন সেগুলি আগে থাকেই ভিনিগারে ভিজিয়ে রাখুন। ছোট ছোট পিস করে ডিমের উপর দিয়ে দিন। আটার পাউরুটি দু পিস দিয়ে এটি আপনি খেতে পারেন। এটি খেলে কিন্তু আপনার পেটও অনেকক্ষণ ভর্তি থাকবে।

Weight Loss Diet

ডিম ভুজি

এই খাবারটি কিন্তু খেতে অসাধারণ, তা নিশ্চয়ই আপনার সকলেই জানেন। কীভাবে বানাবেন ডিম ভুজি। একটি কড়াই গ্যাসে বসিয়ে মাঝারি আঁচে তা গরম করুন, তাতে সামান্য ঘিও দিতে পারেন বা অল্প পরিমাণ তেল দিতে পারেন। তারপর তাতে কাঁটা পিয়াজ, টমেট্যো দিয়ে ভালোভাবে হালকা করে ভাজুন। যতক্ষণ না এগুলি ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ এগুলো কিন্তু নাড়বেন। তারপরে জিরেগুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়ুন। তারপর সামান্য সোনালি রঙ ধরলে নামিয়ে দিন।

ডিমের কারি

প্রথমে একটি প্যানে আপনি সামান্য পরিমাণ তেল দিন তারপর কাঁটা পিয়াজ দিন, যতক্ষণ না পেঁয়াজটা সোনালি হচ্ছে ততক্ষণ ভাজবেন। তারপরে আদা, রসুন, বাটা দিন তারপর ট্ম্যেটো পেস্ট দিয়ে দিন, তার এটা হালকা করে ভাজুন। তারপরে হলুদ জিরা, লঙ্কা গুঁড়ো, হালকা করে ভেজে সেদ্ধ করার ডিম গুলো দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিন, তারপরে ওপরে ধনে পাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন।

বেকড অ্যাভোকাডো এবং ডিম

বেকড অ্যাভোকাডো এবং ডিম আপনি একসঙ্গে খেতে পারেন, এটি খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে, সেই সঙ্গে খেতেও এটি কিন্তু খুব সুস্বাদু। এটি বানানো খুবই সোজা। আপনি একটি মাইক্রোওভেনে একটি অ্যাভোকাডো বেকড করুন, তার সেটার মাঝ খানে চামচ দিয়ে সামান্য কুঁড়ে নিন। তাতে একটি ডিম ভেঙ্গে আবারও মাইক্রোওভেনে দিয়ে দিন। তারপর তাতে সামান্য নুন দেবেন লবণ দেবেন গোলমরিচ দেবেন। এটি আপনি খেতে পারেন, এটি খেলে অনেকক্ষণ আপনার পেট ভর্তি থাকবে, ওজনও বাড়বে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+