Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হোলি উৎসবে অতিথি অ্যাপায়নে থাক লস্যি, বালুশাহী থেকে মালাই চমচম

হোলি মানেই রঙের মেলা। ভাঙের শরবত, মিষ্টি ছাড়া এই আনন্দের উৎসবই কিন্তু সম্পূর্ণ হয় না। আর এই হোলির আনন্দে পরিবারের সকলে যখন এক হন তখন কিন্তু রঙে রঙে আবিরে মেতে ওঠার সঙ্গে চলে নানান খাওয়া দাওয়ার আয়োজনও।

সেই সঙ্গে থাকে নানান রকম সুস্বাদু মিষ্টিও। এই হোলিতে স্পেশাল এই মিষ্টিগুলো আপনিও ট্রাই করতে পারেন।

Holi Festivals

  • রসগোল্লা

হোলি খেলবেন অথচ রসগোল্লা খাবেন না, তাই আবার হয় নাকি? তাই এই হোলিতে আপনিও কিন্তু রসগোল্লা ট্রাই করতে পারেন।

  • জিলিপি

যেমনি রসালো তেমনি মুচমুচে। রসে ভেজা গরম জিলিপি দেখলে জিভের জল এসে যায়। আবার স্বাদ নিয়েও বলার কিছু নেই। আবির, রঙে খেলে তারপর একটা জিলিপি মুখে দিলেই যেন দোল খেলা সম্পূর্ণ হয়।

  • ছানার সন্দেশ

ছানা ও পনির দিয়ে তৈরি সন্দেশ অর্থাৎ ছানার সন্দেশ এই হোলি উৎসবে সকলেই খান। এই হোলি উৎসবে সবার মুখে পড়ুক এই ছানার সন্দেশ।

  • বালুশাহী

হোলির অন্যতম ও জনপ্রিয় একটি মিষ্টি হল বালুশাহী। গোলগোল, রসে ভরা বালুশাহী মিষ্টি খেতে সকলেই কমবেশি পছন্দ করেন।

  • মালাই চমচম

মালাই চমচম ছাড়া কি আর হোলি সম্পূর্ণ হয়। প্রতিবছর কিন্তু সকলেই এই হোলি উৎসবে রাখেন মালাই চমচম। আবার অতিথি আপ্যায়নেও কিন্তু মালাই চমচম ছাড়া হয় না।

  • পেস্তার বরফি

ভাঙের শরবতের সঙ্গে পেস্তার বরফির কম্বিনেশনটা যেন অতুলনীয়। মিষ্টি ছাড়া যেমন হোলি অসম্পূর্ণ। ঠিক তেমন ভাঙের শরবতের সঙ্গে পেস্তার বরফি না হলে চলে না।

  • মালপোয়া

হোলিতে মালপোয়া না খেলে হোলি একদমই কিন্তু সঠিকভাবে খেলা হয় না। মালপোয়া কিন্তু সব জায়গাতেই কাজে লাগে। ঠাকুরের পূজা থেকে বাড়িতে অতিথি এলে সব জায়গাতেই লাগে। তাই আপনিও কিন্তু এই হোলিতে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মালপোয়া।

  • লস্যি

হোলি কিন্তু লস্যি ছাড়া অসম্পূর্ণ। তাই এবার আপনি বাড়িতে লস্যির ব্যবস্থা রাখুন, কেশর মিশিয়ে লস্যিকে আরোও দ্বিগুণ করে তুলুন।

  • ঠান্ডাই

হোলিতে ঠান্ডাই কিন্তু সকলেই খেয়ে থাকেন। তবে হোলির প্রধান আকর্ষণ হল ঠান্ডাই। দুধ বা কেশর দিয়ে তৈরি এই ঠান্ডাই খেতে সকলেই ভালোবাসেন। সঙ্গে উপরে অবশ্যই ছড়িয়ে দিতে হয় গোলাপের পাপড়িও। সঙ্গে যদি থাকে বরফ, তাহলে তো আর কোন কথাই নেই।

  • লাড্ডু

লাড্ডু না খেলে হোলি খেলা যেন অসমাপ্ত থেকে যায়। আবার যারা অল্প মিষ্টি খেতে পছন্দ করেন তাঁদের জন্য হোলিতে লাড্ডু মাস্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+