শরীরের কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনি কিডনির রোগে আক্রান্ত, জানুন প্রতিকার
আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গই হল কিডনি। এটি দেহের বজ্র পদার্থ পরিশুদ্ধ করার পাশাপাশি শরীরে খনিজ লবণের ভারসাম্য বজায় রাখতে সহায়ক। যদি কোনও ব্যক্তির কিডনিতে সমস্যা হয় ধরা পড়ে তাহলে খুব সচেতন হয়ে থাকা দরকার। তাছাড়া এটি শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সহায়ক।

কিডনির কাজ কী
লোহিত কণিকা ও শরীরে ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে কিডনি। আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই কিডনি। তাইএটি ভালো রাখা খুব দরকার,। কিডনির সমস্যা হলে প্রথমে বুঝতে পারেন না অনেকেই। শরীরে নানারকম সমস্যা, ছোটখাটো সমস্যায় যে একদিন বড় আকার ধারণ করতে পারে সেটা আমরা হয়তো মাঝে মধ্যে অনেকেই ভুলে যাই। যার জন্য আমাদের গুরুতর বিপদের সম্মুখীন হতে হয়।

কিডনির রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ
শরীরের কোন অংশে কোনরকম অসুবিধা হলে আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত । তেমনি এমন অনেক লক্ষণ রয়েছে যেগুলোই বলে দেয় আপনি কিডনি রোগে আক্রান্ত জানেন। কেন লক্ষণ দেখে আপনি বুঝবেন আপনি কিডনির রোগে আক্রান্ত।

হাত, পা ফুলে যাওয়া
যদি কখনোও দেখেন আপনার মুখ এবং পা ক্রমশ ফুলছে বা আপনার চোখের চারপাশ ফুলছে তাহলে বুঝবেন আপনি কিডনির রোগে আক্রান্ত। এর মানে কিডনি আপনার সঠিক কাজ করছে না।
কিডনির প্রধান কাজ হল শরীর থেকে টক্সিন ও বজ্র পদার্থ বের করে দেওয়া, যদি এই অঙ্গটি আপনার সঠিকভাবে কাজ না করে তাহলে আপনার শরীরের যে টিস্যুগুলি রয়েছে তাতে অতিরিক্ত লবণ এবং জল জমতে থাকবে। আর শরীর ফুলে যেতে পারে এবং আপনার চোখের চারপাশে ক্রমশ ফুলতে পারে।

সঠিক পরিমাণে ঘুমান
জানেন কী কিডনি আমাদের শরীরের লাল রক্তকণিকা তৈরি করে। যদি আপনার শরীরে এটি কম থাকে তাহলে আপনি অ্যানিমিয়ার মতন রোগে আক্রান্ত হতে পারেন। এই কারণে আপনার শরীর ক্রমশ দুর্বল হতে থাকবে। মস্তিষ্ক ঠিকঠাকভাবে কাজ করবে না, শরীরে পেশীগুলিতে সঠিকভাবে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ না হওয়ার কারণে আপনার সঠিকভাবে ঘুম হবে না। আপনি ঘুমাতে পারবেন না। ক্রমশ অবসাদে ভুগতে থাকবেন আপনি। শরীর ক্রমশ ক্লান্ত হতে থাকবে।

প্রসাবের অসুবিধা হওয়া
যে সকল ব্যক্তি কিডনির রোগে আক্রান্ত তাদের কিন্তু প্রস্রাবেরও নানান সমস্যা দেখা দেয়। রক্তকে পরিশুদ্ধ করতে কিডনির সঠিক কাজ করে থাকে। এর মাধ্যমেই আমাদের শরীর থেকে বজ্র পদার্থ নির্গত হয়, তাই কিডনি যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আপনাদের মূত্রথলীতে নানা রকম অসুবিধা সৃষ্টি হয়। আর যার কারণে আমাদের প্রস্রাব সঠিকভাবে হয় না।
কিডনির রোগ হলে অনেক মানুষ ঘনঘন প্রস্রাবে যান আবার এমন অনেকে আছেন যাদের প্রস্রাবের পরিমাণ অনেক কমে যায়। আবার অনেক সময় প্রস্রাব কিন্তু ফেনাযুক্ত বা বুদবুদ আকারেরও হয়ে থাকে, এগুলোই বলে দেয় যে আপনি কিডনির রোগে আক্রান্ত।

শ্বাসকষ্ট হওয়া
বলা হয় কিডনির রোগে আক্রান্ত হওয়ার প্রথম লক্ষণই হল শ্বাসকষ্ট হওয়া। আপনার ফুসফুসে যখন সঠিকভাবে কাজ করে না শ্বাস নিতে কষ্ট হয়। তখন আপনি চিকিৎসকের পরামর্শ নিন। একে হাইপারভোলেমি বলা হয়। এতে আপনার মাঝেমধ্যেই বুকে ব্যথা হবে। শরীর ক্রমশ খারাপ হতে থাকবে এবং মাথা ঘুরতে থাকবে। এটি কিন্তু আপনার কিডনির রোগের প্রধান লক্ষণ।

চুলকানি হওয়া, ত্বক ক্রমশ শুকিয়ে যাওয়া
কিডনির রোগে আক্রান্ত ব্যক্তিদের আরেকটি প্রধান লক্ষণ হল, ঘনঘন চুলকানি হওয়া, ত্বক ক্রমশ শুকিয়ে যাওয়া। এটির কারণ রক্তে খনিজ ও পুষ্টির সঠিকভাবে না পৌঁছানোর জন্য এমন সমস্যায় পড়তে হয় ব্যক্তিদের। ফসফরাসের মাত্রা হঠাৎ বৃদ্ধির কারণেও এমন হতে পারে।

কিডনিকে ভালো রাখতে কী করবেন
যদি আপনি কিডনিকে সুস্থ রাখতে চান তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেসের মতে, পরিষ্কার পরিচ্ছন্ন পুষ্টিকর খাদ্য রোজ খাদ্য তালিকায় রাখুন, শরীরকে পরিশ্রম করান। ওজন নিয়ন্ত্রণে রাখুন। পর্যাপ্ত পরিমাণে ঘুমান। হঠাৎ করে ঘুম ছেড়ে কখনোই উঠবেন না। মদ খাওয়া এড়িয়ে চলুন। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখুন। সেই সঙ্গে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখুন। তাহলেই কিডনি রোগ আপনাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না।

কোন কোন বদভ্যাস ছাড়বেন?
কিডনি রিসার্চ ইউকের মতে, যে সকল ব্যক্তি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কার্ডিওপ্লাস ডিজিজ এবং যারা অত্যাধিক ওজন বেড়ে যাওয়া, যেসকল ব্যক্তির কিডনির রোগে বেশি আক্রান্ত হন। তাছাড়াও যারা প্রচুর পরিমাণে মদ, সিগারেট, হেরোইন, ড্রাগ খেয়ে থাকেন সেই সকল ব্যক্তির কিডনির সমস্যা দেখা দিতে পারে।

কিডনির সমস্যা দূর করতে এড়িয়ে চলুন এই জাতীয় খাবার
ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের মতে গোটা শস্য, বাদাম ফল, শাক-সবজি খাওয়া কিডনির জন্য খুব ভালো। তবে সবুজ শাক, বেরি, জলপাই তেল, চর্বিযুক্ত মাছ, ক্যানবেরি, মিষ্টি আলু এগুলি কিন্তু কিডনির জন্য খুব ভালো। কিডনির সমস্যা দূর করতে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, জাতীয় খাদ্য এড়িয়ে চলুন।
ছবি সৌ:পিক্সেলস
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন











Click it and Unblock the Notifications