শীতে সর্দি, কাশিতে জেরবার হচ্ছেন, আজই বাড়িতে এই উপায়ে বানান কাড়া

শীতকালে জ্বর, সর্দি, কাশির সমস্যায় ভোগেন প্রায় কমবেশি সকলেই। আর এই সমস্যা হলে অনেকের ফুসফুসে খুব কষ্ট হয়। শ্বাস নিতে কষ্ট হয়। বুক ধরপড় করে, সংক্রমণের ফলে অনেকের নিউমোনিয়া পর্যন্ত হয়ে যায়। ভালোভাবে রাতে ঘুমানো যায় না। আর যে কারণে শরীর একদমই ভালো লাগে না।

যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান ও শরীর সুস্থ রাখতে চান, জ্বর, সর্দির ঝুঁকি এড়াতে চান তাহলে অবশ্যই কাড়া বাড়িতে বানিয়ে খেতে পারেন। এটি বাড়িতে বানানো কিন্তু খুব সোজা। আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হচ্ছে, এই কাড়া খেলে শুধু যে জ্বর, সর্দি কাশির ঝুঁকি কমবে, তা কিন্তু নয়, বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।

recipe

  • বানাতে কী কী লাগবে

আর এই কাড়া আপনি খুব সহজেই বাড়িতেই বাড়িয়ে ফেলতে পারেন। কাড়া বানাতে কী কী লাগছে, দেখুন। এই কাড়া বানাতে আপনার লাগবে তুলসী পাতা, এলাচ, হলুদ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, আদা, মধু।

  • কীভাবে বানাবেন

প্রথমে আদা আর হলুদ ভালোভাবে জলে ফুটিয়ে নিন। তারপর এগুলোকে ভালোভাবে থেতলে নিন। তারপর চার কাপ মতন জল দিয়ে এগুলোকে ফুটতে দিন যখন দেখবেন যে জল সামান্য কমে এসেছে। তখন বাকি জিনিসগুলো এতে দিয়ে আঁচ কমিয়ে ভালোভাবে ফোঁটাতে থাকুন। যখন জল অনেকটা শুকিয়ে আসবে তখন সামান্য আর একটু জল দিতে পারেন।

তারপর এতে একটু সামান্য মধু দিন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার কাড়া। তারপর এটা আপনি গরম গরম খেতে পারেন। এই কাড়া খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু খুব উপকারী।

  • জানুন উপকারিতা

আর এই কাড়া খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী। যদি আপনি জ্বর, সর্দি, কাশির সমস্যায় ভোগেন, তাহলে অন্তত আপনি সারাদিনে দু’বার এই কাড়া খেতে পারেন। এতে আপনি রসুনের কুচিও কিন্তু দিতে পারেন। এতে গলা ব্যথা থেকে মুক্তি পাবেন।

যদি আপনি নিত্যদিন কাড়া খান তাহলে আপনার শ্লেষ্মা পরিষ্কার হবে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। সর্দি, কাশির ঝুঁকি কমবে। এমন কি বড় রোগেরও ঝুঁকি কমবে। তাই শীতকালে আপনি কাড়া বাড়িতেই বানাতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+