জমজমাটি খানাপিনায় ভরে উঠুক পয়লা বৈশাখ, বাড়িতেই রাঁধুন চিকেন, মটনের এই পদগুলি
বাঙালির কাছে যেকোনও উৎসব মানেই হই হুল্লোড় করার সঙ্গে জম্পেশ খাওয়া-দাওয়া। ভুরিভোজ ছাড়া কি আর জমে বাংলা নববর্ষ! এই পয়লা বৈশাখের সময় অনেকেরই কিন্তু ছুটি থাকে। আবার অনেকের বাড়িতেই আত্মীয়-স্বজনের আনাগোনা লেগে থাকে। নিশ্চয়ই আপনার বাড়িতেও আসছে আপনার প্রিয়জনেরা।
আর এসময় আপনি কিন্তু এই সুস্বাদু রান্নাগুলি করতে পারেন। এই জম্পেশ ট্রাডিশনাল রান্না আপনার পরিবারের সদস্যদের পাতে কিংবা আপনার মনের মানুষের পাতে পড়লে তারা খুশি হবেন। সঙ্গে একবার 'আহ চমৎকার’ কিন্তু তারা বলবেন। যাতে ভালো লাগবে আপনারও। তাহলে পরিবারকে খুশি করতে আপনিও এই পয়লা বৈশাখের রেঁধে ফেলুন এই জমজমাটি খানাপিনা।

পয়লা বৈশাখ মানেই মটন, চিকেনের কথা। মটন ও চিকেন থাকবে না তা বললে কি আর হয়। আসলে বাঙালি মানেই লুচি, খাসির মাংস যে নিবিড় সম্পর্ক তা বোধ হয় অন্য কিছুর মধ্যে নেই। তাছাড়া অনেকেই মটন খেতে পছন্দ করেন না। তবে চিকেন হলে কিন্তু তাদের মন্দ হয় না। বরং চেটেপুটে থালা সাফ করে ফেলতে পারেন। তাহলে আপনি কি মটন প্রেমী না চিকেন প্রেমী? রইল মটন ও চিকেন প্রেমীদের জন্য পয়লা বৈশাখে বানাবার জম্পেস রেসিপি। আপনি ট্রাই করবেন।
নয়া স্বাদের মটন কষা
খাসির মাংস খেতে ভীষণ পছন্দ করেন। তাহলে খাসির মাংসের এই নতুন কষা রেসিপি টা একবার ট্রাই করুন। এটা বানাতে আপনার লাগবে খাসির মাংস, রসুন, ঘি, সরষের তেল, সাদা তেল, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো।
কীভাবে বানাবেন
এটা বানানো খুব সহজ। যে কারণে প্রথমে আপনাকে মটন গুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর একটি কড়াইতে সরষের তেল দেবেন। যতটা আপনি মাংস নেবেন তার পরিমাণ মতন তেল দেবেন। তার সঙ্গে অল্প পরিমাণ ঘি দেবেন। এতে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাজতে থাকুন। যতক্ষণ না আপনার পেঁয়াজ সোনালী রঙ ধরছে ততক্ষণ কিন্তু এই পেঁয়াজ ভাজবেন। তারপরে তাতে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিন। আদা, রসুন পেঁয়াজ বাটা হয়ে গেলে তাতে সামান্য ধনেগুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা দিয়ে মাংস দিয়ে দিন।
দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। মাংস থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করবে, তখন গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করুন। তারপর মাংসটা কম আঁচে ঢেকে রেখে দিন। এভাবে অন্তত ১০ মিনিট তারপর ঢাকনা দিয়ে মাঝে মধ্যে এটি নাড়তে থাকুন। যখন তারপর আপনি গোটা রসুন যদি খেতে পছন্দ করেন তাহলে গোটা রসুনের কয়েকটা কোয়া দিয়ে দিন। তারপরে মাংসগুলো আর রসুন ভালোভাবে নাড়তে থাকুন। তারপরে অবশ্যই চার থেকে পাঁচ কাপ গরম জল দেবেন। ঠান্ডা জল কিন্তু একদমই দেবেন না। তাহলে তৈরি হয়ে যাবে এই নতুন পদ্ধতিতে মাটন কষা। পয়লা বৈশাখে এই মটন কষার সঙ্গে পোলাও কিংবা লুচি কিংবা, জাস্ট জমে যাবে আপনিও ট্রাই করুন।
মটন রোগান জোশ
যদি আপনি একটু অন্যরকম মটন খেতে চান অর্থাৎ একটু রেস্তোরা স্টাইলের মটন খেতে চান, তাহলে এই মটন রোগান জোশ খেতে পারেন। এটি খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টে স্টাইলের এই মটন।এটা বানাতে আপনার লাগবে- খাসির মাংস, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, তেজপাতা, গরম মশলা গুড়ো, সরষের তেল, ঘি, দই, মৌরিগুঁড়ো, আদা গুঁড়ো, জিরা গুঁড়ো, নুন কাশ্মীরি লঙ্কা, হিং।
কীভাবে বানাবেন
প্রথমে একটি পাত্রে মৌরি, দই, আদা গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হিং অর্থাৎ সব মশলা একবারে নিয়ে দই দিইয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিন । তারপর মাংসগুলোও মশলার সঙ্গে ম্যারিনেট করতে থাকুন। সেই সময় কিন্তু সামান্য পরিমাণ নুন আর গরম মশলা গুঁড়া দিতে একদম ভুলবেন না। যদি পারেন এই মাংস অন্তত ওভারনাইট ফ্রিজে রেখে দিন। আর যদি সেই সময়টা আপনার হাতে না থাকে অন্তত তিন থেকে চার ঘন্টা রাখবেন।
তারপরে একটি প্রেসার কুকারেই সরষের তেল নিয়ে তাতে গোটা গরম মশলা ফোঁড়ন দিন। তারপর গরম তেলের পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজতে থাকুন। তারপরে তাতে ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে ভালোভাবে ভাজতে থাকুন। তার থেকে যতক্ষণ না জল বেরিয়ে আসছে বা তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আপনি এটা কষাতে থাকবেন । এর পরে সামান্য পরিমাণ দই দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। তারপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিন।
তারপর পাঁচ থেকে ছয়টা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপরেই আপনি কিন্তু এটিকে নামিয়ে দিন তারপর কিছুক্ষণ গ্যাস বন্ধ করে রেখে দিন। এতে দেখবেন যে মাংসটা কিন্তু খুব নরম হবে। তারপর ঢাকনা খুলে আপনি তাতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিন। তারপর দেখবেন একটু রঙ বদলে যাচ্ছে। যদি পারেন সামান্য গরম মশলা গুঁড়ো দিতে পারেন। তাহলেই তৈরি হয়ে যাবে মটন রোগান জোশ। এটা খেতে কিন্তু অসাধারণ। তা বলার অপেক্ষা রাখে না।
মটন খেতে অনেকেই পছন্দ করেন। তবে চিকেন লাভারের সংখ্যা খুব একটা কম নয়। তাদের জন্য রইল স্পেশাল রেসিপি গুলো। তারা কিন্তু অবশ্যই এই পয়লা বৈশাখে এই রেসিপিগুলি একবার হলেও ট্রাই করবেন। জানুন কী কী ট্রাই করবেন আপনি।
চিকেন তেহারি
চিকেন তেহারি বানানো কিন্তু ভীষণ সহজ। এটা বানাতে লাগছে মুরগির মাংস, সাদা তেল, টক দ,ই লাল লঙ্কার গুঁড়ো, বাসমতি চাল, তেজপাতা আর চিনি। খুব সহজেই আপনার এটি আপনি বানাতে পারবেন। আর এই একটি পদ দিয়েই আপনার কিন্তু পয়লা বৈশাখ জমে উঠবে।
প্রথমে মুরগির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। তারপরে একটি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিন। তাতে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিন। তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে মুরগির মাংসগুলো তাতে দিয়ে দিন। তারপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন। তারপর মাংসগুলো থেকে জল ছাড়তে শুরু করলে কিছুটা ঝোল অন্য কোন পাত্রে তুলে রাখুন।
তারপর আবার একটি কড়াই গরম করে তেল গরম করতে দিন। তাতে তেজপাতা, গরম মশলা ফোড়ন দিন। এবার যে চালটা আপনি ধুয়ে রেখেছেন, তা অন্তত চার থেকে পাঁচ মিনিট ভেজে নিন। তারপরে চালগুলোতে এক কাপ থেকে দেড় কাপ জল দিয়ে তাতে নুন আর চিনি দিয়ে মিশিয়ে দিন। তারপর চাল ৮০ শতাংশ প্রায় সেদ্ধ করে নিন। যখন সেদ্ধ হয়ে আসবে, তখন রান্না করা মাংসগুলো তাতে মিশিয়ে নিন দিয়ে তার উপর থেকে মাংসের ঝোলটা কিন্তু দিয়ে দেবেন।
তারপর কড়াইয়ের মুখটা ঢেকে দিন। এভাবে দমে বসিয়ে রাখুন। অন্তত ১০ থেকে ১৫ মিনিট তাহলেই তৈরি হয়ে যাবে আপনার চিকেন তেহারি। এটার সঙ্গে শুধু স্যালাড হলেই কিন্তু জমে যাবে।
চিকেন ডাকবাংলো
যদি আপনি এক পদ লাঞ্চ সারতে চান, তবে সেখানে আবার ডিম, মুরগির মাংস দুটোই থাকবে। সঙ্গে আবার বড় বড় আলুও থাকবে। তাহলে কেমন হয় বলুনতো? খুব সহজে একটা রেসিপি দিয়ে বাড়ির সকলের মন জয় করতে পারবেন। তাহলে আপনি পয়লা বৈশাখে বাড়ি বানিয়ে ফেলুন চিকেন ডাক বাংলো। একবার খেলে প্রেমে পড়ে যাবেন।
কীভাবে বানাবেন
এটি বানাতে লাগবে চিকেন, জিরা গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, এলাচ, দারচিনি, পেঁয়াজ, নুন, আদা, রসুন, টক দই, লাল লঙ্কার গুঁড়ো, আলু, তেল, ডিম, তেজপাতা, টম্যাটো।
প্রথমে আপনাকে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে নিতে হবে। তাতে নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা, টক দই, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো মেখে অন্তত তিন থেকে চার ঘন্টা রেখে দিতে হবে। তারপরে শুকনো খোলায় অর্থাৎ শুকনো কড়াইতে আপনি শুকনো লঙ্কা, বড় এলাচ, গোটা জিরে, দারচিনি, জায়ফল ভালোভাবে হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিন। তারপর একটি কড়াই বসিয়ে তাতে বড় বড় কাটা আলু দিন। তাতে নুন ও হলুদ দিতে ভুলবেন না।
তারপর কড়াইতে সেদ্ধ করে রাখা ডিম দিয়েও ভালোভাবে নাড়তে থাকুন। তারপর সেই তেলেই তেজপাতা, পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজতে থাকুন। এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালোভাবে ভাজতে থাকুন। তাতে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। তাতে তারপর টম্যাটো কুচি, ভাজা মশলা, সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। এখন যখন দেখবেন তার থেকে তেল ছেড়ে আসতে সেই সময় কি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। তারপরে আবারও কষাতে থাকবেন।
পরিমাণ জল দিন জল দিয়ে অন্তত ঢেকে রাখুন ১০ মিনিট। এবার তারপর ঢাকনা সরিয়ে দেখুন। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। যদি দেখেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে তার ওপরে সামান্য পরিমাণ গরম মশলাগুলো আপনি দিতে পারেন। তাহলে তৈরি হয়ে যাবে চিকেন ডাক বাংলো।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications