Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় হেঁসেলের রান্নায় আনুন চমক, রাঁধুন স্পেশাল এই নিরামিষ পদগুলি
বছরের এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। কারণ এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত বিশেষ একটি দিন। এই শুভদিনে যেকোনও শুভ কাজ করলে আপনি শুভ ফল পাবেন। চলতি বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ৩০ এপ্রিল।
এই বিশেষ দিনে অনেকেই বাড়িতে নিরামিষ খাবার রান্না করেন। তাছাড়াও অনেকেই বাড়িতে নিরামিষ খাবার খান, তাহলে এই রেসিপিগুলো আপনিও অক্ষয় তৃতীয়ায় বাড়িতে বানাতে পারেন। জানেন কী কী বানাবেন, বানাতেই বা কী কী লাগবে, জানুন।

দুধ পোলাও
দুধ পোলাও খেতে কমবেশি সকলেই ভীষণ ভালোবাসেন। আপনি কিন্তু বাড়িতে দুধ পোলাও বানিয়ে নিতে পারেন। যার স্বাদ কিন্তু অসাধারণ। যার জন্য আপনাকে নিতে হবে একটু লম্বা ধরনের চাল। আপনি বাসমতি জল নিতে পারেন কিংবা দেরাদুন চাল নিতে পারেন। দুধ নেবেন, গোটা গরম মশলা, স্টার অ্যানিস, কিশমিশ, কড়াইশুঁটি, নুন, চিনি আর মিল্ক মেড থাকলেই হবে।
কীভাবে বানাবেন
এটা বানাতেই আপনাকে প্রথমে ভালোভাবে চাল ধুয়ে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর ঘি গরম করে গরম মশলা ও স্টার অ্যানিস দিয়ে দিন। যখন তার থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন কড়াইশুঁটি, কিশমিশ দিয়ে ভালোভাবে চাল নেড়ে নেবেন। তারপরে তার মধ্যে আপনি কিছুটা দুধ দিয়ে দেবেন তারপর নুন, চিনি দিয়ে দেবেন। দিয়ে আপনি যেটা রান্না করছেন তার ঢাকনা আটকে দেবেন। তারপরে দেবেন দুধ শুকিয়ে গেছে তাহলে সেটি নামিয়ে রেখে দিন। তার কিছুক্ষণ পর ঢাকনা খুলে মিল্ক মেড দিয়ে দেবেন। তাহলেই তৈরি হয়ে যাবে দুধ পোলাও। অক্ষয় তৃতীয়ায় আপনিও কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই দুধ পোলাও বানিয়ে খেতে পারেন। যার স্বাদ কিন্তু অসাধারণ।
নয়া স্বাদের পনির কারি
নিরামিষের দিনে আমরা সকলেই কিন্তু পনিরের ওপর ভরসা রাখি। পনির কিন্তু একটু অন্যরকম ভাবে আপনি রান্না করতেই পারেন। দেখুন বানাতে লাগছে
পনির, ধনে, জিরে, পোস্ত, তিলের গুঁড়ো, ট্ম্যাটো, আদাবাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নারকেলের দুধ, টক দই, গরম মশলা, বাদাম, নুন, চিনি, কাঁচা লঙ্কা, সাদা তেল।
কীভাবে বানাবেন
প্রথমে একটি কড়াই ভালোভাবে গরম করে নিয়ে তাতে পনির গুলো দিয়ে হালকা করে ভেজে রাখুন। অবশ্যই এটি সাদা তেলে ভাজবেন। তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা কাঁচালঙ্কা দিয়ে দিন। তারপর তাতে টম্যাটো পেস্ট এবং দই দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। প্রয়োজনমতো নারকেল দুধ ও লঙ্কাগুঁড়ো দিয়ে দিন। তারপরেতে ধনেপাতা কুচি, গরম মশলা ভালোভাবে দিয়ে পনির দিয়ে ভালোভাবে নাড়তে শুরু করুন।
তারপর যখন তেল ছেড়ে আসবে তখন আর একটু পরিমাণ জল দিয়ে হালকা করে নাড়বেন। নেড়ে নামিয়ে নেবেন। তারপর ছেঁড়া কাঁচালঙ্কা দিয়ে দেবেন। এর স্বাদ কিন্তু অসাধারণ।
ভেজ কাটলেট
এই বিশেষ দিনে আপনি কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন ভেজ কাটলেট। যা কিন্তু খুব সহজেই আপনি বানাতে পারবেন। এর জন্য আপনার লাগবে তেল, আদা, বিট, গাজর, কড়াইশুঁটি, আলু, বিনস, কাঁচালঙ্কা, নুন।
কীভাবে বানাবেন
প্রথমে গরম তেলে আদা, আদা কাঁচালঙ্কা কুচি দিয়ে দিন। তারপরে সব যে সবজিগুলো কেটে রেখেছেন সেগুলি দিয়ে মাঝার আঁচে ভালোভাবে নাড়তে থাকুন। তাতে কড়াইশুঁটি ও গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। তারপরে আলু সেদ্ধ দিয়ে দিন। দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকুন।
তারপরে সামান্য ধনেপাতা আর ঘি দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে রাখুন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে তা কাটলেটের আকার করে গড়ে নিন। তারপর অন্য একটি পাত্রে ময়দা, লঙ্কার গুঁড়ো, নুন আর সামান্য পরিমাণ জল ভালোভাবে ফেটিয়ে নিন। তারপর একেকটা ময়দার মিশ্রণে এই কাটলেট গুলিকে চুবিয়ে ব্রেডক্র্যাম্বসে মাখিয়ে নিন। তারপরে গরম তেলে এক একটি করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আপনার ভেজ কাটলেট।
নিরামিষ নবরত্ন কোরমা
আপনিও বাড়িতে বানিয়ে নিন নিরামিষ নবরত্ন কোরমা। বানানো কিন্তু খুব সোজা। আর বানাতে কী কী লাগছে, দেখুন। ফুলকপি, পনির, ক্যাপসিকাম, গাজর, বিনস, কড়াইশুঁটি, আলু, সাদা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, কাজুবাদাম, চারমগজ, পোস্ত, আদা, টম্যাটো, গরম মশলা, দুধ।
কীভাবে বানাবেন
নিরামিষ নবরত্ন কোরমা বানাবার জন্য প্রথমে আপনাকে কাজু, চারমগজ, পোস্ত প্রায় অনেকক্ষণ ভিজিয়ে রেখে মিক্সিতে একটা মিহি পেস্ট করতে হবে। তারপর ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, বিনস আলুর টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। একটি কড়াইতে সবজিগুলিকে ভালোভাবে ভেজে নিন। ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা সবজি দিয়ে ভেজে নিন। কড়াইতে অল্প তেল দিয়ে পনিরের টুকরোগুলো হালকা লাল করে ভেজে তুলে রাখুন। তারপর তাতেই টম্যাটো দিয়ে মশলা কষান। হয়ে গেলে সবজিতে নুন দিয়ে কষাতে থাকুন। তারপরে পরিমাণমতন দুধ দিয়ে দিন ভালোভাবে ফুটে উঠলে তাতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিন। তাহলে তৈরি হয়ে যাবে এই নবরত্ন কোরমা।












Click it and Unblock the Notifications