স্বাধীনতা দিবসের দিন বাড়িতেই বানান এই সুস্বাদু খাবারগুলি, রইল রেসিপি
ব্রিটিশ শাসন থেকে আমাদের দেশকে স্বাধীন করেছিলেন ভারতের হাজার হাজার বীর সন্তান। আজ আমরা মুক্ত। আর এই বিশেষ দিনে তাঁদের সম্মান জানানোর দিন। চলতি বছর ৭৮ তম স্বাধীনতা দিবস পালন করবেন দেশবাসী।
এই বিশেষ দিনে সকালে উঠেই স্কুল-কলেজ থেকে বাড়ির ছাদে অনেকেই পতাকা তোলেন। পরিবারের সকলে একজোট হয়ে পতাকা তুলে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিগুলি। দেখুন কী কী বানাবেন।

- তেরঙ্গা লস্যি
চলতি বছর স্বাধীনতা দিবসের দিন বাড়িতে বানাতে পারেন তেরঙ্গা লস্যি। বানাতে লাগবে, দই, কেশর সিরাপ, সবুজ রঙের সিরাপ, দারচিনি, চিনি।
কীভাবে বানাবেন- প্রথমে দই ভালোভাবে ফেটিয়ে তাতে চিনি দিন। তারপর কেশর সিরাপের সঙ্গে দই মিশিয়ে গেরুয়া রঙের পানীয়টি একবার বানিয়ে নিন। তারপরে সবুজ রঙের সিরাপ আলাদা জায়গায় রাখুন।
এরপর বাকি সাদা অংশের দই রেখে দিন খানিকটা। তারপরে প্রথমে সবুজ রঙের সিরাপ দেওয়া লস্যি গ্লাসে আগে দিন। তারপর কিছুটা দই দিন। তারপর কেশর সিরাপের লস্যিটা ঢালুন। এটা একটু গাঢ় হলে দেখতে বেশি ভালো লাগবে। এভাবেই আপনি তেরঙ্গা লস্যি বাড়িতে বানাতে পারেন।
- তেরঙ্গা রাইস
চলতি বছর এই বিশেষ দিনে বাড়িতে বানান তেরঙ্গা রাইস। বানাতে লাগবে, চাল, টক দই, গাজর, কলাইয়ের ডাল, গোটা সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, নুন, সাদা তেল।
প্রথমে কড়াইতে তেল গরম দিয়ে কিছুটা সর্ষে, ডাল, শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে হালকা করে ভেজে নিন। তারপরে গাজর কুচানো দিয়ে অন্তত দুই থেকে তিন মিনিট ভাজুন। তারপর অর্ধেকের বেশি তুলে রাখুন। তারপর আরেকবার ওই তেলেই কারি পাতা দিয়ে তুলে রাখুন।
তারপর গ্যাসের আঁচ কমিয়ে কড়াইতে চাল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিন। তারপরে তাদের সামান্য নুন দিন। এরপর টক দই খুব ভালো করে ফাটিয়ে দই কড়াইয়ে দিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে নিন। কিছুক্ষণ এভাবে রেখে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখুন। তৈরি হয়ে যাবে আপনার রাইস। তারপরে আপনি মাঝখানে ভাতটা দিয়ে চারিধারে গাজর দেবেন। ওপরে দেবেন কারি পাতা। তাহলেই তৈরি হয়ে যাবে তেরঙ্গা রাইস। এটি দেখতেও যেমনি সুন্দর খেতেও কিন্তু অসাধারণ।
- তেরঙ্গা পোলাও
স্বাধীনতা দিবসের দিন আপনি বাড়িতে বানাতেই পারেন তেরঙ্গা পোলাও। বানাতে কী কী লাগছে, দেখুন। বাসমতি চাল, ঘি, জিরে, আদা পেস্ট, টম্যাটো, কাশ্মীরি লঙ্কা, হলুদ, লঙ্কাগুঁড়ো, নুন, পালংপাতা।
প্রথমে আপনি চাল ভালোভাবে ধুয়ে ভাত রান্না করে নিন। তারপর সবুজ, গেরুয়া রঙের ভাত রান্না করুন। গেরুয়া রঙের ভাত করতে গেলে প্রথমে আপনাকে জিরে ভালোভাবে ভেজে নিতে হবে তাতে দিয়ে দিন সাদা ভাত। আর কিছুটা ভাত রেখে দিন সবুজ রঙের ভাত করবার জন্য।
অন্য পাত্রে খানিকটা ধনে, ধনেপাতা ভেজে নিন। আদা, লঙ্কা পেস্ট করে দিয়ে দিন তাতে। এতে নুন, টম্যাটো অল্প অল্প করে দিন। তারপর একটু বেশি করে ধনেপাতা দিয়ে নাড়ুন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার সবুজ রাইস।
তারপরে ধনেপাতা কাঁচালঙ্কা পালংপাতা দিয়ে একটি পেস্ট বানান। তারপর তাতে অল্প করে নুন দিয়ে ভাতগুলো দিয়ে হালকা করে ফোটান। তারপরে একেকটা লেয়ারে তিন রঙের ভাত রাখুন। সুন্দর করে সাজিয়ে প্লেটে পরিবেশন করলেই কিন্তু আপনার তেরঙ্গা পোলাও রেডি।
- তেরঙ্গা চিকেন কাবাব
খুব সহজেই আপনি বাড়িতে বানাতে পারেন তেরঙ্গা চিকেন কাবাব। কীভাবে বানাবেন, বানাতে কী কী লাগবে, জানুন। লাগবে- বোনলেস মুরগির মাংস, তেল, পেঁয়াজ, ক্যাপসিকাম, টম্যাটো। তাছাড়া লাগবে ধনেপাতা, পালংশাক, পুদিনা পাতা, কাঁচালঙ্কা পেস্ট, আদা, রসুন বাটা, লেবুর রস, জল ঝরানো টক দই, ফুড কালার, নুন। কিছুটা গ্রেট করা চিজ, মাখন, ক্রিম, গোলমরিচ গুঁড়ো, আমচুর গুঁড়ো, শুকনো লঙ্কা।
কীভাবে বানাবেন- প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে তিন ভাগ করে কেটে নিন মাংসগুলিকে। তারপরে মাংসের সাদা, সবুজ, কমলা অংশের উপকরণ গুলি আলাদা আলাদা করে আপনাকে রাখতে হবে। যে কারণে দু’ঘন্টা তিন ঘন্টা ফুড কালার দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে রাখুন। তারপর একটি কাঠির মধ্যে প্রথমে ক্যাপসিকাম ঢুকিয়ে এক টুকরো সবুজ রঙের মাংস, আরেক টুকরো পেঁয়াজ।
তারপরে সাদা রঙের মাংস। তারপরে এক টুকরো পেঁয়াজ তারপরে আবার কমলা রঙের মাংস। তারপরে আবার এক টুকরো পেঁয়াজ দিন। তারপরে একটি তাওয়াতে তেল গরম করে মিডিয়াম টু লো আঁচে কাবাবগুলোকে সেকে নিন। এগুলিকে সস বা চাটনি দিয়ে খেতে পারেন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications