Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Akshaya Tritiya Recipes: অক্ষয় তৃতীয়ায় মুখের স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে ফেলুন মাছের এই সুস্বাদু পদগুলি

চলতি বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে ৩০ এপ্রিল। আর এই দিনটি অত্যন্ত বিশেষ একটি দিন। এই দিন সকলেই আড়ম্বরের সঙ্গে পালন করেন। আর এই বিশেষ দিনে যারা প্রায় সকলের বাড়িতেই নানান রকম রান্না হয়।

আপনি যদি এই বিশেষ দিনে বাড়িতে বিভিন্ন ধরনের মাছ রান্না করতে চান, তাহলে মাছের এই নিত্যনতুন রেসিপিগুলি আপনিও রান্না করতে পারেন। যার স্বাদেও কিন্তু অসাধারণ। তবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনি এগুলো সহজে রান্না করতে পারবেন। জানুন কী কী রান্না করবেন আপনি, রান্না করতেই বা কী কী লাগছে, দেখুন।

Coocking


দই রুই

কথাতে আছে, মাছে ভাতে বাঙালি। তাই যদি আপনি এই অক্ষয় তৃতীয়ার দিন দই রুই বানাতে পারেন। এই রুই মাছ খেতে কমবেশি সকলেই ভালোবাসেন। এই দই রুই বানানো খুব সোজা। এই পদ বানাতে আপনার লাগবে রুই মাছ, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, আদা বাটা, গরম মশলা গুড়ো, সরষের তেল।

কীভাবে বানাবেন

প্রথমে মাছ ভালো করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে নিন। অন্যদিকে সঙ্গে গোটা ও বাটা মশলা সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর দইকে ভালোভাবে ফেটিয়ে নিন কিছুটা দই দিয়ে। তারপর মাছ ভাজা তেলে ওই দইয়ের মিশ্রণটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। এরপর পরিমাণমতো নুন, চিনি দিন। কেটে রাখা কাঁচা লঙ্কা, জিরা গুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিয়ে দিন। তারপর মশলা থেকে তেল ছেড়ে এলে ভাজা মাছগুলো দিয়ে নেড়ে দিন। তারপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিন। তাহলেই হয়ে যাবে আপনার দই রুই। যা খেতে কিন্তু অসাধারণ।

পুঁটি শুটকি ভর্তা

ভর্তা খেতে অনেকেই ভীষণ ভালোবাসেন। তার ওপর আবার যদি শুটকি ভর্তা হয়, অর্থাৎ তা কিন্তু স্বাদে অসাধারণ। আপনি কি কখনও পুঁটি শুটকি ভর্তা খেয়েছেন, যদি না খান তাহলে এই অক্ষয় তৃতীয়ায় বাড়িতে বানাতে পারেন। যা বানানো অত্যন্ত সোজা। এটি বানাতে লাগছে যতটা পুঁটি মাছ নেবেন। ততটা পুঁটি শুটকি নেবেন, তার মতো পেঁয়াজ, কাঁচালঙ্কা, রসুন, শুকনো লঙ্কা, তেল আর নুন দিন।

এর জন্য প্রথমে শুটকি মাছ ভালো করে ধুয়ে তেলে মচমচে করে ভেজে নিন। তারপর বাকি সব উপকরণ অর্থাৎ পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিন। তারপর তারপরে আপনি এইসব উপকরণগুলোকে একটি মিক্সিতে কিংবা সিলে ভালোভাবে বেটে নিন। তারপরে শুটকি মাছ গুলো বেটে নিন। নিয়ে সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মেখে নিন তাহলেই তৈরি হয়ে যাবে এই মাছের ভর্তা।

ইলিশ মাছ ভাপা

বাড়িতে বানিয়ে নিতে পারেন ভাপা ইলিশ এটা বানানো অত্যন্ত সোজা ।এটা বানাতে আপনাকে নিতে হবে ইলিশ মাছ, সরষে বাটা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন, হলুদ। কীভাবে বানাবেন।

এটা বানাতে প্রথমে আপনাকে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর তাদের হলুদ মাখিয়ে অন্তত ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। অন্যদিকে একটি পাত্রে সর্ষে বাটা, সরষের তেল স্বাদমতো নুন ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।

এরপর একটি বাটিতে সরষের তেল মাখিয়ে নিন। তারপর মাছের টুকরোগুলো দিয়ে সর্ষের মিশ্রণটা তৈরি করছেন সেটি দিয়ে ভালোভাবে উল্টে নিন। ভালোভাবে মাখিয়ে নিন। তারপর তেল মাখানো পাত্র ভালো করে সাজিয়ে নিন। মাছগুলো সঙ্গে বাকি যে মিশ্রণটি আছে উপর থেকে একবার ঠেলে দিন। তারপর আপনি যতটা ঝাল খাবেন অর্থাৎ পরিমাণ মতো কাঁচালঙ্কা দিয়ে দিন।

একটি কড়াইয়ের উপর কিছুটা জল দিয়ে আপনি কিন্তু একটি পাত্রটি ঢাকা দিয়ে বসিয়ে দিন। যদি পারেন এটি টিফিন বক্সে করবেন। তারপরে এটিকে ভালোভাবে ফুটতে দিন। ভালোভাবে ফুটে উঠলে মাছগুলোকে নামিয়ে একবার দেখে নিন যে ভালোভাবে মাছগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি দেখেন সেদ্ধ হয়ে গেছে তাহলে নামিয়ে নিন। একটু কাঁচা সরিষার তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়েই আপনি কিন্তু গরম গরম ইলিশ ভাপা পরিবেশন করুন। যা কিন্তু স্বাদে অসাধারণ।

শোল পাতুরি

শোল মাছ খেতে কমবেশি সকলেই ভীষণ ভালোবাসেন। আপনি কি শোল মাছের পাতুরি কখনও খেয়েছেন। না হলে এবারও বানিয়ে নিন। বাড়িতে বানিয়ে নিন শোল মাছের পাতুরি। যা বানানো অত্যন্ত সোজা। যা বানাতে আপনাকে নিতে হবে শোল মাছ, লাউপাতা, পেঁয়াজ, সরষের তেল, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনেগুঁড়ো আর পোস্ত।

কীভাবে বানাবেন

আর এটা বানাতে আপনাকে প্রথমে মাছে নুন, হলুদ মাখিয়ে নিন। তাছাড়াও সমস্ত উপকরণ দিয়ে কয়েক চামচ সরষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন অর্থাৎ কাঁচালঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মাছে মাখিয়ে রেখে দিন। তারপর ১৫ থেকে ২০ মিনিট দিয়ে রেখে দিন। তারপর কড়াইতে লাউ পাতায় বেঁধে মাছ গুলো ভালোভাবে ভেজে নিন। তাহলেই তৈরি হবে এই রেসিপি। আপনিও কিন্তু এবার এই জমজমাট রেসিপিগুলি বাড়িতেই তৈরি করতে পারবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+