লেবুর রসেই ভ্যানিশ হবে কোলেস্টেরল, ছোট্ট ফলে আর কী কী গুন আছে জানেন?

লেবুর গুনের কথা অনেকেরই জানা। ছোট্ট একটি ফলের মধ্যেই লুকিয়ে আছে মহৌষধি। এই ফলের মধ্যেই আছে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড ও আরও অনেক জরুরি উপাদান। লেবু রস খেলে কমে ওজন, নিয়ন্ত্রণে আসে কোলেস্টেরল, সাহায্য করতে পারে হজমেও। এমনকী লেমন অয়েলের সঙ্গে অলিভ ও কিছু জিনিস মেশালে দূর হয় মানসিক চাপ।

কোলেস্টেরল

কোলেস্টেরল

প্রত্যেক ঘরে ঘরেই এখন হৃদরোগ। দিনের পর দিন ওষুধ খেলে নানারকম প্রভাব পড়তে পারে শরীরে। এক্ষেত্রে ঘোরোয়া পথ্যই উপকারি। আর সেক্ষেত্রে লেবুর একেবারে জুড়ি মেলা ভার। লেবুতে যে পরিমাণ ভিটামিন সি এবং ফাইবার আছে, তাতে হৃদরোগ ও স্ট্রোকের সম্ভাবনা অনেকটাই কমে। যদি প্রতিদিন ২৪ গ্রাম করে লেবুর রস খাওয়া যায় তাহলে রক্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে কোলেস্টেরল। গবেষণায় উঠে এসেছে লেবুতে রয়েছে হেসপেরিডিন ও ডায়োসমিন নামে দুটি উপাদান, যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

অ্যানিমিয়া থেকে সুরক্ষা

অ্যানিমিয়া থেকে সুরক্ষা

রক্তে আয়রনের পরিমাণ কম থাকাই অ্যানিমিয়ার অন্যতম কারণ। অ্যানিমিয়ার জেরে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। এমনকি অল্পতেই শরীর দুর্বল হয়ে যেতে পারে। এক্ষেত্রে অ্যানিমিয়া থেকে বাঁচার অন্যতম পথ্য হতে পারে লেবু। বাজারে পাওয়া যাওয়া লেবুতে অল্প পরিমাণে আয়রন থাকে, তবে এতে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড থাকে, যা অ্যানিমিয়া থেকে শরীরকে সুরক্ষা দেয়।

ক্যান্সারের ঝুঁকি কমে

ক্যান্সারের ঝুঁকি কমে

ক্যান্সার এখন রীতিমত একটা চিন্তার বিষয় হয়ে উঠছে। কার্যত প্রত্যেক ঘরেই থাবা বসাচ্ছে এই কর্কট রোগ। শরীরের বিভিন্ন অংশে রি রোগ দেখা দিতে পারে। এই অবস্থায় ব্রেস্ট ক্যান্সার অন্যান্য় কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে লেবু। এই ফলে থাকে হেসপিরিডিন ও ডি লিমোনেনে, যা ব্রেস্ট ক্যান্সার থেকে সুরক্ষা দিতে পারে।

কিডনি স্টোন থেকে মুক্তি

কিডনি স্টোন থেকে মুক্তি

টক এই ফলে যে উপাদান থাকে, তাতে কিডনি স্টোন থেকে মুক্তি পাওয়া যায়। অক্সালেট ক্রিস্টাল বা কিডনি স্টোন সরাতে সাহায্য করে লেবুর রস।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

লেবুতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সর্দি, কাশি সহ নানা রকম অসুস্থতার সঙ্গে লড়তে সাহায্য করে লেবুর উপাদানগুলি। সম্প্রতি করোনার মতো ভাইরাসও রুখে দিতে সক্ষম লেবু। আর চিকিৎসকরা প্রত্যেকদিন সকালে খালি পেটে লেবুর জলখাওয়ার কথা বলছেন।

অন্যদিকে যেহেতু এতে ব্যাকটেরিয়া বিনাশকারী উপদান থাকে, তাই ত্বকের সমস্য়া সমাধান করতেও সাহায্য করে এটি। মাথার স্কাল্পেও কোনও সমস্যা হলে লেবু ব্যবহার করা যেতে পারে।


ছবি সৌ:পিক্সেলস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+